একটি ছাড়া সুমুদ ফ্লোটিলার সব নৌযান ইসরায়েলের দখলে – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২ অক্টোবর, ২০২৫

একটি ছাড়া সুমুদ ফ্লোটিলার সব নৌযান ইসরায়েলের দখলে

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ অক্টোবর, ২০২৫ |
ইসরায়েলি অবরোধ ভাঙার বহু আশা নিয়ে ফিলিস্তিনের গাজার উদ্দেশে রওনা করে গ্লোবাল সুমুদ ফ্লোটিলার বিশাল বহর। সেই যাত্রায় টিকে আছে আর মাত্র একটি নৌযান। সেটি গাজার খুব কাছে জলসীমায় ভাসছে। ইসরায়েল বলছে, অল্প সময়ের মধ্যে এ পর্বও শেষ হবে। দ্য টাইমস অব ইসরায়েল জানায়, গাজা উপত্যকায় ইসরায়েলি সামুদ্রিক অবরোধ ভাঙার প্রচেষ্টা কোনো বড় ঘটনা ছাড়াই শেষ হয়েছে। বৃহস্পতিবার বিকেলে ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, গ্লোবাল সুমুদ ফ্লোটিলার ‘উস্কানি’ শেষ হয়েছে। হামাস-সুমুদের কোনো উস্কানিমূলক নৌকা সক্রিয় যুদ্ধক্ষেত্রে প্রবেশ বা ‘বৈধ নৌ অবরোধ’ ভাঙার প্রচেষ্টায় সফল হয়নি। মন্ত্রণালয় জানিয়েছে, সব যাত্রী নিরাপদ এবং সুস্থ আছেন। তারা নিরাপদে ইসরায়েলে যাচ্ছেন। সেখান থেকে তাদের ইউরোপে পাঠানো হবে।

সম্ভাব্য যান্ত্রিক সমস্যাযুক্ত একটি জাহাজ গাজা থেকে কিছু দূরে সমুদ্রে রয়ে গেছে। যদি এটি কাছে আসে, সক্রিয় যুদ্ধক্ষেত্রে প্রবেশ এবং অবরোধ ভাঙার প্রচেষ্টা করে তবে সেটি প্রতিরোধ করা হবে। ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতির ঘণ্টাখানেক আগে আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, গ্লোবাল সুমুদ ফ্লোটিলা ট্র্যাকার ৪৪টি নৌকার বহরের প্রায় সব জাহাজের অবস্থা পরিবর্তন করে ইসরায়েলি নৌবাহিনী কর্তৃক ‘নিশ্চিত বাধাপ্রাপ্ত’ অথবা ‘সম্ভাব্য বাধাপ্রাপ্ত’ বলে ধরে নেওয়া হয়েছে হিসেবে চিহ্নিত করেছে। তখন বলা হয়, সামারটাইম-জং এবং শিরিনসহ চারটি জাহাজ এখনো চলাচল করছে বলে ধারণা করা হচ্ছে। দুটি জাহাজই আইনজীবীদের বহনকারী আইনি সহায়তাকারী নৌকা। ফিলিস্তিনের জলসীমায় প্রবেশকারী প্রথম ফ্লোটিলা জাহাজ মাইকেনো এবং ম্যারিনেটও এখনো এগোচ্ছে বলে দাবি

করা হয়। তবে ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতির পর ট্র্যাকারটি বন্ধ হয়ে যায়। বিকেল সাড়ে ৫টা নাগাদ তাদের ওয়েবসাইটে প্রবেশ করে নৌযানের কোনো তথ্য পাওয়া যায়নি। সংশ্লিষ্ট পেজে কেবল মানচিত্র প্রদর্শন হচ্ছে। কোনো জাহাজ ট্র্যাক বা বর্তমান অবস্থা দেখানো হচ্ছে না। অবশ্য কিছু সময় পর সেটি আবারও সক্রিয় হয়। এদিকে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানিয়েছে, নৌবহর থেকে আটক গাজার কর্মীরা নিরাপদ ও সুস্থ আছেন। নৌবাহিনীর কমান্ডোরা সমুদ্রে তাদের আটক করার পর কোনো সমস্যা সৃষ্টি হয়নি। আটক গাজা কর্মীদের আশোদ বন্দরে আনা হচ্ছে। তাদের সবাইকে নিরাপদে ইউরোপে পাঠানো হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘খালেদা জিয়া ১ টাকা রেখে পুরো বেতন এতিমখানায় দান করে দিতেন’, জানালেন প্রেস সচিব বিতর্কিত রেফারিংয়ে রোমাঞ্চকর জয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা অন্য দেশ থেকে জ্বালানি কেনায় মার্কিন অবরোধ: বিদ্যুৎ বিপর্যয়ে অন্ধকারে ডুবল গোটা কিউবা আগস্টেই রূপপুরের পারমাণবিক বিদ্যুৎ যুক্ত হবে জাতীয় গ্রিডে, জানালেন মন্ত্রী দেশে একদিনে নতুন করে ডেঙ্গু আক্রান্ত ১৯৬, মোট আক্রান্ত ছাড়াল ৭ হাজার ৩০০ শিক্ষামন্ত্রী: দায়িত্বে পেয়েও পরিকল্পনার অনেক কিছুই বাস্তবায়ন করতে পারেননি আসিফ নজরুল হোটেল কেলেঙ্কারির পর এবার দরিদ্র চা দোকানির ২৫ হাজার টাকা বকেয়া এনসিপির দুই নেতার মুক্তিপণের টাকা নিতে এসে পুলিশি জালে ধরা এনসিপির ২ নেতা, ছাড়াতে থানায় মব- গ্রেপ্তার আরও ৩ শরীয়তপুরে সরকারি জমি দখল করে নির্মিত যুবদল নেতার ক্লাব গুঁড়িয়ে দিল ভ্রাম্যমাণ আদালত আধাসামরিক বাহিনীর জন্য অত্যাধুনিক অ্যাসল্ট রাইফেল ‘উগ্রম’ বানাল ভারত বাংলাদেশে আইনজীবীদের ওপর নিপীড়ন ও গণতান্ত্রিক অধিকারে হস্তক্ষেপ, বিশ্বের ১৬টি আইনজীবী সংস্থার নিন্দা-উদ্বেগ নড়াইলে জুলাই যোদ্ধাদের হত্যায় পুরস্কার ঘোষণা, আওয়ামী লীগ নেতাকর্মীদের দাবি ‘সাজানো’ নাটক “আজকের এই ককটেল বিষ্ফোরণ, বোমা বিস্ফোরণ প্রশাসনের সহযোগিতায় হয়েছে”- নাহিদ ইসলাম বছরে ৫ হাজার কোটি টাকার গ্যাস চুরি বিশ্বের সবচেয়ে কম বাসযোগ্য শহর ঢাকা আড়াল ভেঙে ক্যামেরার সামনে ফিরছেন বুবলী গাজীপুরে একই কারখানার ৭০ শ্রমিক অসুস্থ সরকারি হাসপাতালে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা দক্ষিণখানে দুই বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ ডিম্বাণু সংরক্ষণ ছিল নিজেকে দেওয়া সেরা উপহার: কৃতি