এআই ব্যবহারে বৈষম্য কমাতে বৈশ্বিক তহবিল গঠনের প্রস্তাব জাতিসংঘের – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৭ সেপ্টেম্বর, ২০২৫

এআই ব্যবহারে বৈষম্য কমাতে বৈশ্বিক তহবিল গঠনের প্রস্তাব জাতিসংঘের

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৭ সেপ্টেম্বর, ২০২৫ |
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারে বৈশ্বিক বৈষম্য কমাতে বিশেষ তহবিল গঠনের উদ্যোগ নিয়েছে জাতিসংঘ। এই তহবিলের নাম হতে যাচ্ছে ‘গ্লোবাল ফান্ড ফর এআই ক্যাপাসিটি ডেভেলপমেন্ট’। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের ফাঁকে আয়োজিত এক বৈঠকে এ প্রস্তাব উত্থাপন করেন মহাসচিব আন্তোনিও গুতেরেস। গুতেরেস বলেন, এআই ব্যবহারে বৈষম্য কমাতে একটি বৈশ্বিক তহবিল ‘গ্লোবাল ফান্ড ফর এআই ক্যাপাসিটি ডেভেলপমেন্ট’ গঠনের বিষয়েও আলোচনা চলছে। এই তহবিলের মাধ্যমে কম্পিউটিং শক্তি, ডাটা, গবেষণা, শিক্ষা প্রশিক্ষণ ও নিরাপত্তা মানদণ্ডে সমতা আনার পরিকল্পনা রয়েছে। এ সময় তিনি জানান, বিজ্ঞানের ভিত্তিতে এআই নীতিমালা নির্ধারণে একটি আন্তর্জাতিক স্বাধীন বৈজ্ঞানিক প্যানেল গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। এতে বিশ্বের বিভিন্ন অঞ্চল ও শাখার

বিশেষজ্ঞরা যুক্ত হবেন। জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি আনালেনা বেয়ারবক বলেন, ‘১৯৪৫ সালে জাতিসংঘ যেমন বৈশ্বিক দিশারি হয়েছিল, আজকের এই চুক্তিও তেমন একটি দিকনির্দেশনা।’ তিনি আরও বলেন, ‘গত বছরের ‘প্যাক্ট ফর দ্য ফিউচার’ ও ‘গ্লোবাল ডিজিটাল কমপ্যাক্ট’ ইতিহাসে গুরুত্বপূর্ণ মাইলফলক। এর মধ্যেই প্রথমবারের মতো বিশ্বব্যাপী কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ন্ত্রণের নিয়ম ঠিক করা হয়েছে।’ বেয়ারবক সতর্ক করে বলেন, ‘এআই টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার ৮০ শতাংশ অর্জনে সহায়ক হলেও এর বিপুল শক্তি চাহিদা ক্লিন এনার্জি দিয়ে না মেটাতে পারলে জলবায়ু সংকট আরও তীব্র হতে পারে।’ স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ বলেন, এআই এখন আমাদের জীবনের সব ক্ষেত্রে ছড়িয়ে পড়েছে। এটি উদ্ভাবন ও প্রবৃদ্ধি বাড়ালেও সঠিক নিয়ন্ত্রণ ছাড়া ঝুঁকিও বাড়াচ্ছে।

একই মত প্রকাশ করে কোস্টারিকার পররাষ্ট্রমন্ত্রী আর্নল্ডো আন্দ্রে টিনোকো বলেন, বৈশ্বিক সংলাপ ও বৈজ্ঞানিক প্যানেল গঠনের মাধ্যমে এক নতুন যুগে প্রবেশ করছে বিশ্ব। তবে বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, সঠিক নিয়ন্ত্রণ না হলে এআই ভুয়া তথ্য ছড়াতে, সংঘাত উসকে দিতে ও সামরিক কাজে বিপজ্জনকভাবে ব্যবহৃত হতে পারে। তাদের মতে, দ্রুত সাড়াজাগানো এ প্রযুক্তি নিয়ন্ত্রণে জাতিসংঘের প্রশাসনিক কাঠামো যথেষ্ট কার্যকর নাও হতে পারে। উন্নয়নশীল ও আফ্রিকার মতো অঞ্চলগুলো এআই বিপ্লব থেকে পিছিয়ে পড়ার ঝুঁকিতে রয়েছে। তাই তারা আন্তর্জাতিকভাবে বাধ্যতামূলক নিয়ম ও ‘রেড লাইন’ নির্ধারণের আহ্বান জানিয়েছেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘খালেদা জিয়া ১ টাকা রেখে পুরো বেতন এতিমখানায় দান করে দিতেন’, জানালেন প্রেস সচিব বিতর্কিত রেফারিংয়ে রোমাঞ্চকর জয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা অন্য দেশ থেকে জ্বালানি কেনায় মার্কিন অবরোধ: বিদ্যুৎ বিপর্যয়ে অন্ধকারে ডুবল গোটা কিউবা আগস্টেই রূপপুরের পারমাণবিক বিদ্যুৎ যুক্ত হবে জাতীয় গ্রিডে, জানালেন মন্ত্রী দেশে একদিনে নতুন করে ডেঙ্গু আক্রান্ত ১৯৬, মোট আক্রান্ত ছাড়াল ৭ হাজার ৩০০ শিক্ষামন্ত্রী: দায়িত্বে পেয়েও পরিকল্পনার অনেক কিছুই বাস্তবায়ন করতে পারেননি আসিফ নজরুল হোটেল কেলেঙ্কারির পর এবার দরিদ্র চা দোকানির ২৫ হাজার টাকা বকেয়া এনসিপির দুই নেতার মুক্তিপণের টাকা নিতে এসে পুলিশি জালে ধরা এনসিপির ২ নেতা, ছাড়াতে থানায় মব- গ্রেপ্তার আরও ৩ শরীয়তপুরে সরকারি জমি দখল করে নির্মিত যুবদল নেতার ক্লাব গুঁড়িয়ে দিল ভ্রাম্যমাণ আদালত আধাসামরিক বাহিনীর জন্য অত্যাধুনিক অ্যাসল্ট রাইফেল ‘উগ্রম’ বানাল ভারত বাংলাদেশে আইনজীবীদের ওপর নিপীড়ন ও গণতান্ত্রিক অধিকারে হস্তক্ষেপ, বিশ্বের ১৬টি আইনজীবী সংস্থার নিন্দা-উদ্বেগ নড়াইলে জুলাই যোদ্ধাদের হত্যায় পুরস্কার ঘোষণা, আওয়ামী লীগ নেতাকর্মীদের দাবি ‘সাজানো’ নাটক “আজকের এই ককটেল বিষ্ফোরণ, বোমা বিস্ফোরণ প্রশাসনের সহযোগিতায় হয়েছে”- নাহিদ ইসলাম বছরে ৫ হাজার কোটি টাকার গ্যাস চুরি বিশ্বের সবচেয়ে কম বাসযোগ্য শহর ঢাকা আড়াল ভেঙে ক্যামেরার সামনে ফিরছেন বুবলী গাজীপুরে একই কারখানার ৭০ শ্রমিক অসুস্থ সরকারি হাসপাতালে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা দক্ষিণখানে দুই বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ ডিম্বাণু সংরক্ষণ ছিল নিজেকে দেওয়া সেরা উপহার: কৃতি