উড়োজাহাজ দুর্ঘটনায় স্তব্ধ বলিউড তারকারা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৩ জুন, ২০২৫

উড়োজাহাজ দুর্ঘটনায় স্তব্ধ বলিউড তারকারা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ জুন, ২০২৫ |
গুজরাটের আহমেদাবাদ সরদার প্যাটেল বল্লভভাই বিমানবন্দর থেকে ২৪২ জন আরোহী নিয়ে আকাশে উড়েছিল এয়ার ইন্ডিয়ার একটি বিমান। কিন্তু ভাগ্য ছিল নির্মম। উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই বিধ্বস্ত হয় সেই বিমান। নীল আকাশে নেমে আসে যেন এক বিভীষিকাময় দৃশ্য। এ ঘটনায় ভারতের পশ্চিম উপকূলজুড়ে নেমে আসে শোকের ছায়া। হৃদয়বিদারক এই ঘটনায় স্তব্ধ গোটা বলিউড এবং একাধিক তারকা এ ঘটনায় শোক প্রকাশ করেছেন। শোক প্রকাশ করে বলিউড অভিনেতা সানি দেওল নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে লিখেছেন, ‘আহমেদাবাদে বিমান দুর্ঘটনার খবরে আমি বিধ্বস্ত। ধ্বংসস্তূপের নিচে এখনো যাদের শরীরে প্রাণ রয়েছে, তাদের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করছি। প্রশাসনের কাছে আমার অনুরোধ, যত দ্রুত সম্ভব তাদের খুঁজে বের করে

যথাযথ চিকিৎসা পরিষেবা দেওয়া হোক। যারা এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ঈশ্বর তাদের পরিবারকে এই কঠিন সময়ে শক্তি দিন।’ আলিয়া ভাট এ ঘটনায় লিখেছেন, ‘এটা ভয়াবহ! সকল যাত্রী এবং ক্রু মেম্বারদের জন্য আমার হৃদয় কাঁদছে। বিমানের সকল যাত্রী এবং তাদের প্রিয়জনদের জন্য আমার প্রার্থনা রইল।’ এদিকে অক্ষয় কুমার বলছেন, ‘এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনায় যতটা হতবাক, ততটাই বাকরুদ্ধ। এই মুহূর্তে ঈশ্বরের কাছে প্রার্থনা করা ছাড়া আর কিছু করার নেই।’ শোকবার্তা জ্ঞাপন করে করণ জোহর লিখেছেন, ‘এয়ার ইন্ডিয়ার এহেন ভয়ানক বিমান দুর্ঘটনা ভীষণ দুর্ভাগ্যজনক। এখনও পর্যন্ত হতাহতের খবর এসেই যাচ্ছে। বিমানে থাকা যাত্রীদের জন্য প্রার্থনা করছি। ওদের পরিবারের প্রতি সমবেদনা।’ ভিকি কৌশল শোক বার্তায় লিখেছেন,

যতবার আহমেদাবাদের বিমান দুর্ঘটনার খবরগুলো পড়ছি, ততবার ওই ২৪২ জন যাত্রীদের কথা ভেবে আমার মন কেঁদে উঠছে। ঈশ্বর রক্ষা করুন। সকলের সেরে ওঠার জন্য প্রার্থনা করছি।’ বলিউড অভিনেতা সনু সুদ শোক জ্ঞাপন করে ছিলেছেন, লন্ডনের উদ্দেশে উড়ে যাওয়ার পর আহমেদাবাদে বিধ্বস্ত হওয়া এয়ার ইন্ডিয়া ফ্লাইটটির জন্য প্রার্থনা করছি। বিমান দুর্ঘটনার খবর শুনে শোকবার্তায় রিতেশ দেশমুখ লিখেছেন, আহমেদাবাদে মর্মান্তিক বিমান দুর্ঘটনার খবর শুনে আমি ভীষণভাবে মর্মাহত এবং স্তব্ধ। সকল যাত্রী, তাদের পরিবার এবং দুর্ঘটনায় ভূমিতে ক্ষতিগ্রস্ত সকল মানুষের প্রতি আমার হৃদয়ের গভীর সহানুভূতি। এই অসহনীয় দুঃসময়ে আমি তাদের সকলকে আমার ভাবনায় ও প্রার্থনায় ধরে রেখেছি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
প্রবাসে বাংলা সংস্কৃতির প্রাণবন্ত আয়োজন ‘মানুষ চেয়েছিল ম্যারাডোনার মাথা ভেঙে দিই’ বিশ্বকাপ খেলে ২৫০ কোটি টাকা পাচ্ছে কেপ ভার্দে ব্রাজিল কখনো নরওয়েকে হারাতে পারেনি গাজা যুদ্ধে ফেরার প্রস্তুতি নিচ্ছে ইসরাইল ‘দখলদারিত্বের অবসান না হওয়া পর্যন্ত ইসরাইলের সঙ্গে কোনো সম্পর্ক নয়’ আদর্শকে হত্যা করা যায় না, ট্রাম্পের ‘এক আঘাতেই সবাই শেষ’ মন্তব্যের জবাবে ইরান গাজা যুদ্ধে ফেরার প্রস্তুতি নিচ্ছে ইসরাইল ‘দখলদারিত্বের অবসান না হওয়া পর্যন্ত ইসরাইলের সঙ্গে কোনো সম্পর্ক নয়’ কুমিল্লায় স্কুলছাত্রী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন মা-মেয়েকে ধর্ষণ: দুজনের যাবজ্জীবন, একজনের ১০ বছরের কারাদণ্ড মাদ্রাসাশিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মামলা মার্কিন বাজারে ঝড় তুলেছে চীনের নতুন এআই মডেল নরওয়ের বিপক্ষে জিতবে ব্রাজিল ম্যাচ শেষে ভোজিনিয়াকে কি বলেছিলেন মেসি? বিশ্বকাপে বিশ্বরেকর্ড ফ্রান্স কোচের অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন হামের উপসর্গে প্রাণ গেল আরও ৭ শিশুর আটটি যুদ্ধ মিটমাট করেছি, তাও নোবেল পেলাম না: ট্রাম্প নতুন জটিলতায় পে স্কেল, গেজেট কবে?