ঈদ রেসিপি: গোটা মুরগির রোস্ট – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩১ March, ২০২৫

ঈদ রেসিপি: গোটা মুরগির রোস্ট

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩১ March, ২০২৫ |
ঈদুল ফিতরের মাত্র কয়েকদিন বাকি। ঈদ মানেই নতুন জামাকাপড়ের সঙ্গে খাওয়া-দাওয়ার। এ দিন বাড়িতে বাড়িতে মাংসের নানা পদ রান্না হয়। একটু ভিন্নতা আনতে উৎসবের এ দিনটিতে বাড়িতেই তৈরি করতে পারেন আস্ত মুরগির রোস্ট। উপকরণ: মাঝারি আকারের মুরগি ১টি, আদা বাটা ১ চা চামচ, রসুনবাটা ২ চা চামচ, পেঁয়াজবাটা ১ চা চামচ, গোল মরিচের গুঁড়া ১ চা চামচ, লবঙ্গ ২/৩ টি, দারুচিনি ৪/৫ টি, মরিচের গুঁড়া ১ চা চামচ, আধা কাপ টমেটো সস, আধা কাপ পানি, লবণ পরিমাণ মতো, কাজু বাদাম বাটা ২ টেবিল চামচ, টক দই আধা কাপ, কাঁচা মরিচ বাটা ১ চা চামচ, লেবুর রস ১ চামচ, বাটার / ঘি

১ টেবিল চামচ, সয়া সস ১ টেবিল চামচ,তেজাপাতা ২ টি, বেরেস্তা ভাজা আধা কাপ, তেল পরিমাণ মতো প্রস্তুত প্রণালি: প্রথমে কাঁটা চামচ দিয়ে মুরগিটা অল্প করে কেচে নিন। এবার এতে টক দই, আধা চামচ আদা বাটা, আধা চামচ রসুন বাটা, সয়া সস এবং লবণ দিয়ে ভালো করে মেখে এক ঘণ্টা মেরিনেট করুন। এক ঘণ্টা পর মুরগিটা তেলে হালকা করে ভেজে একটি পাত্রে তুলে রাখুন। এবার ওই গরম তেলে তেজপাতা, লবঙ্গ ২/৩ টি, দারুচিনি ৪/৫ , কিছুক্ষণ ভেজে তাতে পেয়াজবাটা, বাকী আদা বাটা এবং রসুন বাটা দিয়ে একটু কষিয়ে পানি দিয়ে ঢেকে দিন। এরপর মরিচ বাটা, টমেটোর সস. মরিচের গুঁড়ো, গোল মরিচের

গুঁড়া, বাদাম বাটা মিশিয়ে পানি দিন। মসলাটা কিছুক্ষণ কষিয়ে এর মধ্যে ভাজা মুরগিটা ছেড়ে দিন। স্বাদ বাড়াতে লেবুর রস যোগ করুন। এবার ঘি দিয়ে দিন। মুরগির গায়ে ভালো করে মসলা মাখিয়ে বেরেস্তা ছড়িয়ে নামিয়ে নিন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
পুলিশের ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ও পদায়ন ভারতের গণতান্ত্রিক প্রতিষ্ঠান দুর্বল হওয়ার অভিযোগ হিউম্যান রাইটস ওয়াচের রোহিঙ্গা গণহত্যা নিয়ে বুধবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠক সৌদির রিয়াদ টাওয়ারে হুতিদের হামলায় ১১ জন আহত মিস ইউনিভার্স ইন্দোনেশিয়া প্রতিযোগিতায় পোশাক খুলে পরীক্ষার অভিযোগ গাজীপুরে শ্রমিক বিক্ষোভে ঢাকা‑টাঙ্গাইল ও ঢাকা‑ময়মনসিংহ মহাসড়ক বন্ধ ময়মনসিংহে ডেটিং সাইট জালিয়াতি চক্রে ৭জন গ্রেপ্তার মোটরসাইকেল থেকে গুলি করে নরসিংদীতে যুবক নিহত সিলেটে শ্রমমন্ত্রীর এলাকায় ১১টি সেতু ও ৪২৩ কোটি টাকার উন্নয়নকাজ অনুমোদিত মাঝারি ও বড় শিল্পকারখানায় উৎপাদন ৬৬ শতাংশ প্যারোলে মুক্তি পেয়ে বাগেরহাটের বাড়িতে ফিরছেন বাদল ফরাজী আইনশৃঙ্খলা রক্ষায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন দিল্লিসহ বাংলাদেশের যেকোনো মিশনে গেলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: শামা ওবায়েদ ভারত-নিউজিল্যান্ড টেস্ট ড্রে অস্ট্রেলিয়া শীর্ষে ফাইনাল পথে দক্ষিণ কোরিয়ার আকাশ প্রতিরক্ষা অঞ্চলে রুশ বিমানের অনুপ্রবেশ পরীক্ষা ছাড়াই পণ্য ভেজাল ঘোষণার অভিযোগে ভোক্তা অধিদপ্তরে মামলা খুলনায় মুক্তিযোদ্ধা সৈনিক দলের নেতাকে কুপিয়ে জখম পার্বত্য চট্টগ্রামে ২০২০‑২০২৫ে ৭৩০টি নারী পাচার চীনে ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন কমে সাড়ে ২৪ শতাংশ ঢাকা-রিয়াদ রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট স্থগিতের মেয়াদ বাড়ল