ঈদে হতদরিদ্র মানুষের পাশে দাঁড়ানো উচিত: নিশো – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩১ মার্চ, ২০২৫

ঈদে হতদরিদ্র মানুষের পাশে দাঁড়ানো উচিত: নিশো

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩১ মার্চ, ২০২৫ |
ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। আর এই ঈদের আনন্দ ছোট-বড় নির্বিশেষে সবার মাঝেই ছড়িয়ে যায়। ব্যতিক্রম নেই তারকাদের ক্ষেত্রেও। সাধারণ মানুষের মতোই আয়োজন করে ঈদ উৎসব পালন করেন তারা। সম্প্রতি ঈদে স্মৃতি শেয়ার করেছেন অভিনেতা আফরান নিশো। তার মতে, সচ্ছল বা স্বাভাবিক জীবন-যাপন করা মানুষের জন্য ঈদ না। আফরান নিশো বলেন, আমার মনে হয় আমরা যারা সচ্ছল বা স্বাভাবিক জীবন-যাপন করছি তাদের জন্য ঈদ না। কারণ, আমরা চাইলেই প্রতিদিন শপিং করতে পারি। যারা দরিদ্র, যারা তিন বেলা ঠিক মতো খেতে পারে না তাদের জন্য ঈদ। আমাদের উচিৎ সব সময় তাদের পাশে দাঁড়ানো। এই একটা ঈদের দিন যেন তাদেরও ঈদের দিনের

মতো কাটে। একই অর্থে আমাদের ধর্মীয় ও সামাজিক বিষয়গুলো আছে সেই জায়গা থেকে আমাদেরই সেই দায়িত্বগুলো পালন করা উচিৎ। ছোটবেলার ঈদের সালামি নিয়ে নিশো বলেন, সালামি নিয়ে ছোটবেলার কথা মনে পড়ে। সেই অনুভূতি দারুণ। আমি আমার দাদাকে দেখিনি। দাদি-নানা-নানিকে পেয়েছি। ছোটবেলায় ঈদ আসলেই সালামির একটা প্রবণতা কাজ করত। আমার মনে পড়ে, নানির কাছ থেকে একটু বেশি টাকা নিয়ে একটা মোবাইল ফোন কিনেছিলাম। আর এখন সালামি অনেকটা অনলাইন কেন্দ্রিক হয়ে গেছে। এখন ঈদের দিন কীভাবে কাটে—জানতে চাইলে নিশো বলেন, ঈদের দিন অবশ্যই খুশির। আমার কাছে মনে হয় এটা আমার জন্য ঘুমের একটি দিন। কারণ, আমি ঘুমাতে পছন্দ করি। রাস্তা ফাঁকা তাই আপন মনে

গাড়ি চালাই। এই ধরণের আমার কিছু নিজস্বতা আছে। সেগুলো নিয়েই আমার ঈদের দিন কাটে। এ ছাড়া এবার ঈদটা কিছু ভিন্ন হবে। কারণ আমার সিনেমা ‘দাগি’ আসছে। যারা আমার জন্য পুরো বছর অপেক্ষা করে ছিলেন তাদের সিনেমাটি দেখে তাদের জীবনবোধ সৃষ্টি হয় তাহলেই আমার ঈদ সার্থক। প্রসঙ্গত, ঈদ উপলক্ষে আজ মুক্তি পেয়েছে আফরান নিশো অভিনীত সিনেমা ‘দাগি’। এতে তার সঙ্গে অভিনয় করেছেন সুনেরাহ বিনতে কামাল, শহীদুজ্জামান সেলিম, গাজী রাকায়েত, মিলি বাশার, রাশেদ মামুন অপুসহ অনেকে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মার্কিন বাজারে ঝড় তুলেছে চীনের নতুন এআই মডেল নরওয়ের বিপক্ষে জিতবে ব্রাজিল ম্যাচ শেষে ভোজিনিয়াকে কি বলেছিলেন মেসি? বিশ্বকাপে বিশ্বরেকর্ড ফ্রান্স কোচের অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন হামের উপসর্গে প্রাণ গেল আরও ৭ শিশুর আটটি যুদ্ধ মিটমাট করেছি, তাও নোবেল পেলাম না: ট্রাম্প নতুন জটিলতায় পে স্কেল, গেজেট কবে? মহাকাশে নতুন স্যাটেলাইট উৎক্ষেপণ করল চীন মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান, ১৪৬ বিদেশি আটক প্রবাসীর স্ত্রীকে ১১ দিন আটকে রেখে ধর্ষণের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে আধিপত্য বিস্তার ও চাঁদাবাজির ঘটনায় জামায়াত-বিএনপির সংঘর্ষে রণক্ষেত্র গুলিস্তান ১৪ ঘণ্টার ব্যবধানে ২ লাশ: আনোয়ারায় গৃহবধূ ও জেলের রহস্যজনক মৃত্যু ধানমণ্ডি ৩২ নম্বরের ভাঙচুর ও নাশকতার দায় স্বীকার ছাত্রদলের সারাদেশে আওয়ামী লীগের পার্টি অফিস গুঁড়িয়ে দিয়েছিলাম, ছাত্রদল সভাপতি রাকিবের স্বীকারোক্তি যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য জুলাই সিডিআই বলায় শাওনের বিরুদ্ধে থানায় অভিযোগ, নাম আছে মাহিরও