ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
গুপ্ত ভিডিও ছড়িয়ে পড়ায় ক্ষুব্ধ মোনামি: ‘একটার তো ভিডিও পেয়েছেন, ৫টায় নেচেছি, বেশ করেছি’
মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া প্রান্তের শিমুলিয়া ঘাট ও পদ্মা সেতু এলাকায় সন্ধ্যা ৬টার পর সব ধরনের নৌযানে পর্যটকদের ঘোরাফেরা সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। গত ২৮শে অক্টোবর, বুধবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত পদ্মা সেতুর ৩, ৪ ও ৫ নম্বর পিলার এলাকা এবং শিমুলিয়া ঘাটের সার্বিক নৌ-নিরাপত্তা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করে এ সিদ্ধান্তের কথা জানান লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতু। এ সময় পর্যটক ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পদ্মা সেতু এলাকায় বিশেষ সতর্কীকরণ সাইনবোর্ড স্থাপন করা হয়। পরিদর্শনকালে শিমুলিয়া ঘাটের সার্বিক পরিস্থিতি, নদীপথে পর্যটকদের চলাচল, নৌযানের নিরাপত্তা এবং পদ্মাসেতুর সংশ্লিষ্ট পিলার এলাকার বর্তমান অবস্থা পর্যবেক্ষণ করা হয়। এ সময় নদীপথে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে নিরাপত্তাব্যবস্থা জোরদার, ঘাট এলাকায় শৃঙ্খলা বজায় রাখা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্ব দেয়া হয়। বিশেষ করে পদ্মা সেতুর পিলার সংলগ্ন এলাকায় পর্যটকদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে সতর্কীকরণ সাইনবোর্ড স্থাপনের সিদ্ধান্ত নেয়া হয়। একই সঙ্গে সন্ধ্যা ৬টার পর কোনো পর্যটক যাতে নদীতে ঘোরাফেরা করতে না পারেন, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়। বিষয়টি নিশ্চিত করে লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতু তিনি জানান, মাওয়া ও শিমুলিয়া ঘাট পদ্মা নদী কেন্দ্রিক পর্যটন ও নৌ-যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ এলাকা। পর্যটক ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি নদীপথে শৃঙ্খলা বজায় রাখতে এ উদ্যোগ নেয়া হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন লৌহজং উপজেলা প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কর্মকর্তা শান্তনু ঘোষ সাগর, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) কর্মকর্তা নেয়াজ মোহাম্মদ খান, নৌ-পুলিশের ইন্সপেক্টর মো. মালেক খসরু, টুরিস্ট পুলিশের ইন্সপেক্টর মো. দেলোয়ার হোসেন, সাংবাদিক শেখ মো. সোহেল রানা ও শিমুলিয়া ট্রলার ঘাটের ইজারাদার মো. কাওছার সহ আরও অনেকে। এছাড়া উপজেলা প্রশাসন, নৌ-পুলিশ, টুরিস্ট পুলিশ ও বিআইডব্লিউটিএর অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা পরিদর্শন কার্যক্রমে অংশ নেন।
শিউলি ফুলের খোঁজে পরীমনি, ভক্তদের চোখে তিনিই শিউলি
‘এক দুর্গার সামনে আরেক দুর্গা’, পূজা চেরীর ছবি ঘিরে মুগ্ধতা
শেষ রক্ষা হলো না শ্রফের ওপর ৩ হামলাকারীর, যেভাবে ধরা পড়লেন, কারা তারা
মুম্বাইয়ে টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, আহত ২
রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করল দিল্লি পুলিশ
ঈদের সিনেমার প্রচারণায় এগিয়ে নায়িকারা
ঈদের দিন থেকেই সিনেমার খোঁজ নিতে শিল্পীদের ব্যস্ততাও বেড়ে যায়। এবারও এমন দৃশ্য নজরে এসেছে। মুক্তিপ্রাপ্ত ছয় সিনেমার শিল্পীদের প্রেক্ষাগৃহে ছুটে যেতে দেখা গেছে। তবে প্রচারনায় এগিয়ে রয়েছেন সিনেমার নায়িকারা। দর্শকদের সঙ্গে উপভোগ করছেন সিনেমা। জানার চেষ্টা করছেন তাদের প্রতিক্রিয়া। কেউবা করছেন ভিডিও, কেউ তুলছেন ছবি। দর্শকদের সঙ্গে উৎসবের আনন্দ ভাগাভাগি করছেন সামাজিক যোগাযোগ মাধ্যমেও।
যদিও একটা সময় সিনেমার শিল্পীদের দেখা পাওয়াটা ছিল আকাশের চাঁদ পাওয়ার মতোই। সাধারণ মানুষ তারকাদের সরাসরি দেখার কল্পনাও করতে পারতেন না। এখন এসব শুধুই অতীতের গল্পকথা। ভার্চুয়াল যুগে তারকারাই দর্শকদের জানিয়ে দিচ্ছেন কখন কোন প্রেক্ষাগৃহে দেখা হবে তাদের।
এদিকে প্রেক্ষাগৃহে নায়িকাদের উপস্থিতির বিষয়টি দর্শক সমাগমও
বাড়িয়ে দেয় বলে অনেকের অভিমত। নায়িকা দেখা, সেলফি তোলার পাশাপাশি সিনেমাটিও দেখে নেন অনেকে। মূলত, সিনেমায় দর্শক টানতেই নায়িকাদের প্রেক্ষাগৃহে এমন ছুটে চলা। তাইতো ঈদের দিনই অনেক নায়িকা হাজির হয়েছিলেন। বলা যায়, ঈদের পুরো সপ্তাহ তারকাদের পদচারণায় মুখর ছিল প্রেক্ষাগৃহগুলো। এদিকে ঈদের দ্বিতীয় সপ্তাহেও কয়েকজনকে ছুটে বেড়াতে দেখা গেছে। নিজের সিনেমার প্রমোশনের জন্য নায়িকাদের এমন ছুটেচলাকে অনেকেই ইতিবাচক দৃষ্টিতেই দেখছেন। বিজ্ঞদের মতে, এটি ঢাকাই ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য কল্যাণকর। প্রত্যেক শিল্পীর উচিত তাদের নিজেদের জায়গা থেকে নিজের অভিনীত সিনেমাসহ প্রতিটি বাংলা সিনেমার প্রচার-প্রসারে এগিয়ে আসা। ঈদের সিনেমা ‘তাণ্ডব’র প্রচারে প্রেক্ষাগৃহে ছুটে বেড়াচ্ছেন সাবিলা নূর। এটি এ অভিনেত্রীর অভিষেক সিনেমা। নিবেদিত প্রাণ হিসাবেই
কাজ করছেন প্রচারে। তিনি বলেন, ‘মুক্তির আগে একটা অনিশ্চয়তা ছিল, কিন্তু প্রথম দিনের দর্শক প্রতিক্রিয়া আমাকে আশ্বস্ত করেছিল। এছাড়াও দ্বিতীয় সপ্তাহে ফলাফল দেখে আমি অনেক সন্তুষ্ট। দর্শক আগ্রহে এখন অনেকটা চাপ কমে গেছে।’ তবে এ সিনেমার নায়ক শাকিব খানকে প্রচারের স্বার্থে অন্যান্যবারের মতো এবারও কোনো প্রেক্ষাগৃহে দেখা যায়নি। তান্ডবের আরেক গুরুত্বপূর্ণ চরিত্রের অভিনেত্রী জয়া আহসানকে সিনেমার প্রচারে প্রেক্ষাগৃহে দেখা গেছে। এছাড়াও জয়া অভিনীত ‘উৎসব’ নামে আরও একটি সিনেমা মুক্তি পেয়েছে। সেটির প্রচারেও তাকে দেখা গেছে। প্রথমবার বাণিজ্যিক সিনেমায় অভিনয় করলেন তাসনিয়া ফারিণ। ‘ইনসাফ’ সিনেমার খোঁজ নিতে তাকেও প্রেক্ষাগৃহে দেখা গেছে। মুক্তির দিনই প্রেক্ষাগৃহে ছুটে যান তিনি। যদিও মুক্তির কয়েকদিন পর
বিদেশে চলে যাওয়াতে তাকে খুব বেশি প্রচারণায় পায়নি টিম ইনসাফ। তবে নায়ক শরিফুল রাজকে দেখা যাচ্ছে প্রচারে। সিনেমা প্রসঙ্গে ফারিণ বলেন, ‘প্রথমবার এমন বড় পরিসরে দর্শকদের সঙ্গে সরাসরি যুক্ত হতে পেরে আমি রোমাঞ্চিত। দর্শকসাড়া পেয়ে অনুপ্রাণিত হয়েছি।’ ঈদের দ্বিতীয় সপ্তাহেও প্রেক্ষাগৃহে ছুটে বেড়াতে দেখা গেছে আজমেরী হক বাঁধনকে। প্রথম থেকেই নিজের অভিনীত সিনেমা ‘এশা মার্ডার : কর্মফল’ নিয়ে প্রচারণার মাঠে সরব এ অভিনেত্রী। বাঁধন বলেন, ‘এশা মার্ডার সিনেমার জন্য প্রেক্ষাগৃহে যাই। সেখানে দর্শকের ভালোবাসা আমাকে মুগ্ধ করেছে। আমার বিশ্বাস এভাবেই দর্শক পাশে থাকবেন। তারাই বাংলা সিনেমাকে এগিয়ে নিয়ে যাবেন।’ ‘নীলচক্র’ সিনেমার নায়িকা মন্দিরা চক্রবর্তী। দ্বিতীয় সিনেমা নিয়ে তিনিও প্রচারণার মাঠে
সরব। তাকে যেন একাই কাঁধে নিতে হয়েছে প্রচারণার ভার। কারণ তার নায়ক আরিফিন শুভ। যিনি ৫ আগস্টের পর সমালোচিত হয়ে এখন ঘরবন্দি। প্রচারণায়ও এ নায়ককে সরাসরি অংশ নিতে দেখা যায়নি। দর্শক প্রতিক্রিয়া নিয়ে মন্দিরা বলেন, ‘দর্শকের ভালোবাসার কাছে আমি কৃতজ্ঞ। তারা যেভাবে নীলচক্র ও আমাকে গ্রহণ করেছেন, আমি চাই, সবসময় এভাবেই পাশে থাকুন।’ ‘উৎসব’ সিনেমায় অভিনয় করেছেন সাদিয়া আয়মান। বড়পর্দায় এটি এ অভিনেত্রীর দ্বিতীয় সিনেমা। তাই তার উৎসাহেরও কমতি ছিল না। টিমের সঙ্গে একাধিকবার প্রেক্ষাগৃহে ছুটে গেছেন এ অভিনেত্রী। প্রতিক্রিয়ায় বলেন, ‘দর্শক সিনেমাটি খুব ভালোভাবে গ্রহণ করেছে। তারা নিজেদের সঙ্গে কানেক্ট করতে পারছে। শুটিংয়ের সময়ই মনে হয়েছিল, এটি সবার ভালো লাগবে।
প্রতিদিন দর্শকসংখ্যা বাড়ছে, তারা প্রেক্ষাগৃহ থেকে তৃপ্তি নিয়ে বের হচ্ছেন, এটাই আমাদের প্রাপ্তি।’ এদিকে ঈদের ব্যর্থ সিনেমার তালিকায় রয়েছে আদর আজাদ-পূজা চেরী অভিনীত সিনেমা ‘টগর’। সাতটি প্রেক্ষাগৃহে মুক্তি প্রাপ্ত এ সিনেমাটি দ্বিতীয় সপ্তাহেই মাল্টিপ্লেক্স থেকে নেমে যায়। তাই প্রথম সপ্তাহে দুই একদিন পূজা-আদরকে প্রচারে দেখা গিয়েছিল। তারপর থেকে তাদের আর দেখা যায়নি।