ঈদের পর আসছে জিম্বাবুয়ে, সূচি প্রকাশ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৮ মার্চ, ২০২৫

ঈদের পর আসছে জিম্বাবুয়ে, সূচি প্রকাশ

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ মার্চ, ২০২৫ |
চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভরাডুবির পর বাংলাদেশ জাতীয় দলের পরবর্তী অ্যাসাইনমেন্ট জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ। এপ্রিলের সে সিরিজের সূচি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্যর্থতার পর জাতীয় দলের ক্রিকেটাররা এখন ব্যস্ত ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ (ডিপিএল) নিয়ে। ডিপিএল শেষে আগামী এপ্রিলের প্রথম সপ্তাহে জাতীয় দলের ক্রিকেটাররা শুরু করবেন জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজের প্রস্তুতি। বিসিবির ঘোষিত সূচি অনুযায়ী আগামী ১৫ এপ্রিল বাংলাদেশে পা রাখবে জিম্বাবুয়ে দল। এরপর ২০ এপ্রিল সিলেটে শুরু হবে প্রথম টেস্ট। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট মাঠে গড়াবে চট্টগ্রামে, ২৮ এপ্রিল থেকে। এই সিরিজের জন্য বাংলাদেশের স্কোয়াড ঘোষণা করা হবে রোজার ঈদের পর, এপ্রিলের প্রথম সপ্তাহে। জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট

সিরিজ শেষে মে মাসে পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ দল, যেখানে দুটি সাদা বলের সিরিজ খেলবে টাইগাররা। প্রসঙ্গত, গত বছর জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের পাশাপাশি দুটি টেস্ট খেলার কথা ছিল বাংলাদেশের। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখে সেই সিরিজ পাঁচ ম্যাচে পরিণত করেছিল বাংলাদেশ। বাকি থাকা দুই টেস্ট খেলতেই এবার সফরে আসছে জিম্বাবুয়ে। দেশটির বিপক্ষে বাংলাদেশ সবশেষ টেস্ট খেলেছিল বছর পাঁচেক আগে, ২০২০ সালের ফেব্রুয়ারিতে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
৪৯ বছর বয়সেও দারুণ ফিট শাকিরা, রহস্যটা জানালেন তাঁর দীর্ঘদিনের প্রশিক্ষক শিক্ষায় বরাদ্দ ২ শতাংশে উন্নীত, স্বাগত জানালেন শিক্ষাবিদরা ক্রেডিট কার্ড ইস্যুর ক্ষমতা ব্যাংকের হাতে দেওয়ার প্রস্তাব অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের প্রথম ওয়ানডে সিরিজ জয় খার্গ দ্বীপ কেড়ে নেওয়ার হুমকি ট্রাম্পের বিদ্যুৎ-জ্বালানি খাতে বরাদ্দ বাড়িয়ে ১৭ হাজার ৩৪৫ কোটি টাকা করার প্রস্তাব ২০২৮ থেকে শিক্ষাক্রমে যুক্ত হতে যাওয়া চার নতুন বিষয়ে যা থাকবে প্রেমের নাটক ‘সমান সমান’ করদাতাদের জন্য সুখবর বস্তিতে জন্ম নেওয়া সেই ছেলেটি এখন দুবাইয়ে ২০ হাজার কোটির মালিক ভিসিআর দিবসে পুরোনো ভিডিও টেপে মুক্তি পেয়েছে নতুন সিনেমা টবের মাটি অতিরিক্ত শক্ত হয়ে গেছে? কীভাবে নরম করবেন ওমান উপসাগরে তেলবাহী জাহাজে মার্কিন হামলা, ৩ ভারতীয় নাবিক নিখোঁজ দেশি তারকাদের প্রিয় দল, প্রিয় খেলোয়াড় ছাপানো টাকার সংকট, বঙ্গবন্ধুর ছবিযুক্ত নোটও ছাড়তে হচ্ছে তিন দেশেই হবে উদ্বোধনী অনুষ্ঠান, থাকছে যেসব চমক ট্রাম্পের দেশে ‘ফুটবল ফার্স্ট’ এসএসসি পরীক্ষার্থী বান্ধবীর সব পরীক্ষায় প্রটোকল, কেন্দ্রে খবরদারি: এনসিপি নেতাকে ধোলাই দিয়ে কক্ষে অবরুদ্ধ নোয়াখালীতে মাদকের বিরোধে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা, যুবদল ক্যাডার আটক বেলফাস্টে অভিবাসীবিরোধী দাঙ্গায় ঘরবন্দি প্রায় ৫ হাজার বাংলাদেশি, ঘরবাড়ি ভাঙচুর