ইসলামাবাদের দিকে রওনা দিল ১৫ শত তালেবান সেনা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৭ ডিসেম্বর, ২০২৪

ইসলামাবাদের দিকে রওনা দিল ১৫ শত তালেবান সেনা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৭ ডিসেম্বর, ২০২৪ |
রাজনৈতিক স্বার্থে বছরের পর বছর তালিবানকে মদত দিয়ে এসেছে পাকিস্তান। অভিযোগ এমনটাই। এখন সেই তালিবানের প্রত্যাঘাতেই শিয়রে শমন পাকিস্তানের। আফগানিস্তানের পাকতিকায় পাকিস্তানি বিমানহানার ‘প্রতিশোধ’ নিতে বৃহস্পতিবার সীমান্ত অভিমুখে রওনা দিল তালেবান সেনা। লক্ষ্য ইসলামাবাদ? সংবাদমাধ্যম ‘ইন্ডিয়া টুডে’-র একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে, বৃহস্পতিবার কাবুল, কান্দাহার, হিরাট-সহ আফগানিস্তানের নানা প্রদেশ থেকে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া সংলগ্ন মির আলি সীমান্তের দিকে রওনা দিয়েছেন প্রায় ১৫ হাজার তালিবান যোদ্ধা। যদিও সরকারি ভাবে এখনও বিষয়টি নিশ্চিত করেনি কোনও পক্ষই। বড়দিনের আগের রাতে আফগানিস্তানের পাকতিকা প্রদেশে পাকিস্তানের বিমান হামলায় প্রাণ যায় অন্তত ৪৬ জনের। আফগান সংবাদমাধ্যমগুলির দাবি, মঙ্গলবার গভীর রাতে পাকতিকার বারমাল জেলায় লামান-সহ সাতটি গ্রাম লক্ষ্য করে

একের পর এক বিমান হামলা চালানো হয়। হামলায় নিশ্চিহ্ন হয়ে যায় বারমালের মুর্গ বাজার গ্রামটি। বুধবার সন্ধ্যা পর্যন্তও ধ্বংসাবশেষ থেকে মৃতদেহ এবং আটকে পড়া বাসিন্দাদের উদ্ধারের কাজ চলেছে। হামলার পরেই পাকিস্তানকে হুঁশিয়ারি দেয় আফগানিস্তানের শাসকগোষ্ঠী তালিবান। তাদের দাবি, ওয়াজিরিস্তানের শরণার্থী শিবিরের নিরপরাধ সাধারণ মানুষকে নিশানা করে এই হামলা চালিয়েছে পাকিস্তান। আফগান প্রতিরক্ষা মন্ত্রকের তরফে হুঁশিয়ারি দিয়ে জানিয়ে দেওয়া হয়, নিজেদের ভূমি এবং সার্বভৌমত্ব রক্ষার্থে শীঘ্রই এই হামলার পাল্টা জবাব দেওয়া হবে। এই ঘটনার ৪৮ ঘণ্টা পেরোনোর আগেই সীমান্তের উদ্দেশে রওনা হলেন তালিবান যোদ্ধারা। ২০১১ সালে পাকিস্তান প্রসঙ্গে বলতে গিয়ে হিলারি ক্লিন্টন বলেছিলেন, ‘‘বাড়ির উঠোনে সাপ পুষলে সে শুধু প্রতিবেশীদেরই কামড়াবে, এমনটা আশা

করা যায় না। এক দিন সেই সাপ বাড়ির মালিকের উপরেই চড়াও হয়।’’ হিলারির সেই কথাই যেন সত্যি হতে চলেছে! উল্লেখ্য, গত কয়েক মাস ধরে পাকিস্তানি সেনার উপর হামলা বাড়িয়েছে আফগানিস্তানের পাক তালিবানি জঙ্গিগোষ্ঠী তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি)। উল্টো দিকে, পাকিস্তানও আফগানিস্তানের বিরুদ্ধে টিটিপি-কে আশ্রয় দেওয়ার অভিযোগ এনেছে। এর পরেই আফগানিস্তানকে নিশানা করেছে পাকিস্তান। পাক-হামলার পর এ বার প্রত্যাঘাতে তালিবরাও।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঢাকাসহ সারাদেশের জন্য বড় দুঃসংবাদ প্রতিশোধের নেশায় একযোগে তিন দেশে ইরানের হামলা ইসরায়েল ও ইউক্রেনের প্রেসিডেন্টদের সঙ্গে পোপের ফোনালাপ আমরা সহজেই হরমুজ প্রণালী খুলে দিতে পারব, দাবি ট্রাম্পের ১৯ দিনে হামের উপসর্গ নিয়ে ৯৪ শিশুর মৃত্যু বিশ্বকাপ ফাইনাল দেখতে লাগবে ১৩ লাখ টাকা! বিলাসবহুল বলরুমের আড়ালে হোয়াইট হাউসে ‘বিশাল সামরিক বাঙ্কার’ বানাচ্ছেন ট্রাম্প অত্যাধুনিক দুই মার্কিন যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের ইরান যুদ্ধে প্রতিদিন ৩ ডলার খরচ হচ্ছে প্রত্যেক মার্কিনীর হজ-ওমরাহ যাত্রীদের জন্য বড় সুখবর তারেক রহমানকে নিয়ে ফেসবুকে পোস্ট যুবক গ্রেপ্তার পুলিশের চোখে ‘ধুলো’, আদালতের বারান্দায় খুনিরা: চট্টগ্রামের দুই শীর্ষ সন্ত্রাসীর নাটকীয় জামিন শেখ হাসিনা: সংকট ও দুর্যোগ মোকাবিলায় চ্যাম্পিয়ন রাষ্ট্রনায়ক গার্মেন্টস ও রেমিট্যান্সে সম্ভাব্য ধাক্কার আশঙ্কা মধ্যপ্রাচ্য সংকটে জাহাজ ভাড়া ও লজিস্টিক ব্যয় ঊর্ধ্বমুখী, সংকটে বৈদেশিক বাণিজ্য উগ্র মতবাদ প্রচার: পাকিস্তানিদের জন্য অন অ্যরাইভাল ভিসা বাতিল করলো কাতার বিশ্বকাপ বিপর্যয়ের পর ইতালির কোচের পদ থেকে গাত্তুসোর পদত্যাগ বাংলাদেশে হামের ভয়াবহ প্রাদুর্ভাব: ৫৬ জেলায় ছড়িয়ে পড়েছে, শিশু মৃত্যুর সংখ্যা বাড়ছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার গভীর উদ্বেগ গণভোটের প্রচারে ইউএনডিপির দেওয়া অর্থ লোপাটের অভিযোগ বদিউলের ‘সুজন ট্রাস্ট’-এর বিরুদ্ধে হামের প্রকোপ: ঢাকাসহ আরও ৫ জেলায় ২৪ ঘণ্টায় ৫ শিশুর মৃত্যু