ইসলামকে অবমাননা করে ভারতীয় টেলিভিশন ‘জি বাংলা’য় ধারাবাহিক, ক্ষিপ্ত নেটিজেনরা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৫ এপ্রিল, ২০২৫

ইসলামকে অবমাননা করে ভারতীয় টেলিভিশন ‘জি বাংলা’য় ধারাবাহিক, ক্ষিপ্ত নেটিজেনরা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ এপ্রিল, ২০২৫ |
ভারতের জি টিভির জনপ্রিয় মেগা ‘ইশক সুবহান আল্লা’ খুব তাড়াতাড়ি আসছে পশ্চিমবঙ্গ ভিত্তিক ‘জি বাংলা’র পর্দায়। তবে ধারাবাহিকটি বাংলা সংস্করণ প্রকাশ্যে আসতেই দানা বেঁধেছে তীব্র বিতর্ক। মেগার প্রোমোর কমেন্ট বক্সে ক্ষোভ উগড়ে দিয়েছেন দর্শকরা। সিরিয়ালটিতে দেখা গেছে, বেশ অশান্ত, উতপ্ত একটা পরিবেশ। তার মাঝে ধারাবাহিকের নায়িকা ও তার বন্ধুরা আটকে যায়। উপায় না দেখে মুসলিম নায়কের কাছে নায়িকা ও তার বন্ধুরা মসজিদে আশ্রয় চায়। তবে মসজিদে আশ্রয় দেওয়ার পর নায়ক জানতে পারে, নায়িকার বন্ধুরা মুসলিম নয় বরং হিন্দু। তারপর বেশ কিছু কথাবার্তা হয়। আর তাদের সেই কথোপকোথনসহ মেগার প্রেক্ষাপট সবটা নিয়ে ক্ষোভ উগড়ে দেন নেটিজেনরা। নেটিজেনদের প্রতিক্রিয়া এক নেটিজেন কমেন্ট করেন, ‘এই সিরিয়ালটায়

ইসলাম নিয়ে অনেক বাজে ধারণা দেখানো হয়েছে, ইসলামকে অপমান করা হয়েছে, তাই এই সিরিয়ালটা কেউ দেখবেন না।’ আর একজন লেখেন, ‘সুবহান আল্লা মানে কী তা কি এরা জানে? সিরিয়াল বানাচ্ছে। যে কোনও একটা নাম দিলেই হল নাকি? ইয়ার্কি হচ্ছে?’ এরপর আর এক নেটিজেন লেখেন, ‘এ কেমন মেগা? দয়া করে ইসলাম ধর্মকে এভাবে অপমান করবেন না।’ বর্তমান অস্থির পরিস্থির প্রসঙ্গ টেনে এক দর্শক কমেন্ট করেন, ‘এই অস্থির আবহে এরকম সিরিয়াল দেখানোর খুব দরকার ছিল কি?’ আর এক নেটিজেন কমেন্ট করেন, ‘আল্লাহর নাম নিয়ে এই নাটক বানানোর অধিকার আপনাদের কে দিয়েছে?’ আর একজন লেখেন, ‘এটাই দেখা বাকি ছিল। এবার ষোলো কলা পূর্ণ হল। এদিকে

বির্তকিত এই ধারাবাহিকে ইসলাম ধর্মকে অবমাননার অভিযোগ এনে আদালতে মামলা করেছে মুম্বাইভিত্তিক ইসলামিক সংস্থা রেজা অ্যাকাডেমি। মামলাটি পরিচালনা করছেন আইনজীবী হিতেশ সি সোনি। ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসকে তিনি বলেছেন, ‘ভিজ্যুয়াল মিডিয়া খুবই কার্যকর এবং শিশুদের ওপর এর অনেক প্রভাব পড়ে। তাই এটি শুধু একটি সম্প্রদায়ের বিষয় নয়, আমরা সাধারণ মানুষের ধারণার বিষয়েও উদ্বিগ্ন। এই ধারাবাহিকটি প্রকৃতিগতভাবে খুবই উস্কানিমূলক এবং আমরা এর সম্প্রচার বন্ধের দাবি জানাচ্ছি। দায়ের করা ওই মামলায় অভিযোগ করা হয়, এই ধারাবাহিকটি ‘ইসলামকে খারাপভাবে উপস্থাপন করছে, পুরো সিরিয়ালের চিত্রনাট্য এমনভাবে তৈরি করা হয়েছে যাতে মনে হয় ইসলাম ধর্মের অনেক পরিবর্তন, সংস্কার ও সংশোধনের প্রয়োজন। সিরিয়ালটির অভিনেতা-অভিনেত্রীদের সংলাপ থেকে

শুরু করে কিছু দৃশ্য এবং চরিত্রায়ণ পর্যন্ত ২০টি বিভিন্ন বিষয়ে তাদের আপত্তির কথা বিস্তারিতভাবে জানিয়েছেন। সংস্থাটির ভারতীয় দণ্ডবিধির ১২৪এ, ১৫৩এ, ১৫৩বি, ৫০৪, ২৯২ এবং ২৯৫এ ধারার অধীনে অভিযোগ দায়ের করেছে এবং ফৌজদারি কার্যবিধির ৯৫ ধারার অধীনে ধারাবাহিকটির সম্প্রচার বন্ধের দাবি জানিয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
৪৯ বছর বয়সেও দারুণ ফিট শাকিরা, রহস্যটা জানালেন তাঁর দীর্ঘদিনের প্রশিক্ষক শিক্ষায় বরাদ্দ ২ শতাংশে উন্নীত, স্বাগত জানালেন শিক্ষাবিদরা ক্রেডিট কার্ড ইস্যুর ক্ষমতা ব্যাংকের হাতে দেওয়ার প্রস্তাব অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের প্রথম ওয়ানডে সিরিজ জয় খার্গ দ্বীপ কেড়ে নেওয়ার হুমকি ট্রাম্পের বিদ্যুৎ-জ্বালানি খাতে বরাদ্দ বাড়িয়ে ১৭ হাজার ৩৪৫ কোটি টাকা করার প্রস্তাব ২০২৮ থেকে শিক্ষাক্রমে যুক্ত হতে যাওয়া চার নতুন বিষয়ে যা থাকবে প্রেমের নাটক ‘সমান সমান’ করদাতাদের জন্য সুখবর বস্তিতে জন্ম নেওয়া সেই ছেলেটি এখন দুবাইয়ে ২০ হাজার কোটির মালিক ভিসিআর দিবসে পুরোনো ভিডিও টেপে মুক্তি পেয়েছে নতুন সিনেমা টবের মাটি অতিরিক্ত শক্ত হয়ে গেছে? কীভাবে নরম করবেন ওমান উপসাগরে তেলবাহী জাহাজে মার্কিন হামলা, ৩ ভারতীয় নাবিক নিখোঁজ দেশি তারকাদের প্রিয় দল, প্রিয় খেলোয়াড় ছাপানো টাকার সংকট, বঙ্গবন্ধুর ছবিযুক্ত নোটও ছাড়তে হচ্ছে তিন দেশেই হবে উদ্বোধনী অনুষ্ঠান, থাকছে যেসব চমক ট্রাম্পের দেশে ‘ফুটবল ফার্স্ট’ এসএসসি পরীক্ষার্থী বান্ধবীর সব পরীক্ষায় প্রটোকল, কেন্দ্রে খবরদারি: এনসিপি নেতাকে ধোলাই দিয়ে কক্ষে অবরুদ্ধ নোয়াখালীতে মাদকের বিরোধে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা, যুবদল ক্যাডার আটক বেলফাস্টে অভিবাসীবিরোধী দাঙ্গায় ঘরবন্দি প্রায় ৫ হাজার বাংলাদেশি, ঘরবাড়ি ভাঙচুর