ইসরায়েলের সঙ্গে যুদ্ধে ১২০ দেশকে পাশে পেয়েছিল ইরান – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৮ জুলাই, ২০২৫

ইসরায়েলের সঙ্গে যুদ্ধে ১২০ দেশকে পাশে পেয়েছিল ইরান

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ জুলাই, ২০২৫ |
ইসরায়েলের সাম্প্রতিক আগ্রাসনের বিরুদ্ধে বিশ্বজুড়ে সমালোচনার ঝড় উঠেছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন, বিশ্বের ১২০টি দেশ ইসরায়েলের হামলার নিন্দা জানিয়ে ইরানকে সমর্থন জানিয়েছে। রোববার ইরানের একটি স্থানীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে আরাগচি বলেন, আমাদের যুক্তি ছিল শক্তিশালী ও যৌক্তিক। সেটা আন্তর্জাতিক সম্প্রদায় এবং ইরানি জনগণের কাছেও প্রমাণিত হয়েছে। এই সমর্থন দেখায় যে, আমরা সঠিক পথে ছিলাম। তিনি আরও বলেন, ইসরায়েলের আগ্রাসনের পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে পাঁচ দফা পরোক্ষ আলোচনার সিদ্ধান্ত নেয় ইরানের ইসলামী নেতৃত্ব। আলোচনার দায়িত্ব ছিল পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওপর। আরাগচির মতে, আলোচনা না করলেও যুদ্ধ এড়ানো যেত না; বরং আলোচনা করে ইরান আন্তর্জাতিক মঞ্চে নিজেদের বৈধতা তুলে ধরতে পেরেছে। তিনি বলেন, যদি কেউ

বলেন, আমরা আলোচনায় গিয়েছি বলেই যুদ্ধ হলো—আমি বলব, আলোচনা না করলেও যুদ্ধ হতো, এবং সম্ভবত আরও আগেই শুরু হতো। গত ১৩ জুন ইসরায়েল ইরানের সামরিক, পারমাণবিক এবং আবাসিক এলাকাগুলোয় হামলা চালায়। ১২ দিনব্যাপী এই আগ্রাসনের পর ২২ জুন যুক্তরাষ্ট্রও ইরানের নাতানজ, ফোরদো ও ইসফাহানে পারমাণবিক স্থাপনায় বোমা হামলা চালায়। জবাবে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর অ্যারোস্পেস ইউনিট ‘অপারেশন ট্রু প্রমিজ-৩’ চালায়, যেখানে তারা দখলকৃত ফিলিস্তিনের বিভিন্ন শহরে ২২ দফা ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এ ছাড়া যুক্তরাষ্ট্রের হামলার পাল্টা প্রতিক্রিয়ায় কাতারের আল-উদেইদ মার্কিন ঘাঁটিতেও ইরানি সেনারা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। ২৪ জুন থেকে কার্যকর হওয়া এক যুদ্ধবিরতিতে আপাতত সংঘর্ষ বন্ধ রয়েছে। সূত্র : মেহর নিউজ এজেন্সি

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
শেখ হাসিনা সরকার উৎখাতে সেনাবাহিনী ও ডিজিএফআই কর্মকর্তাদের গোপন ভূমিকা: নর্থ ইস্ট নিউজের অনুসন্ধানী প্রতিবেদন আওয়ামী লীগ নিষিদ্ধের “কালো আইন” এর প্রতিবাদে সোশ্যাল মিডিয়ায় ঝড় রাজু ভাস্কর্যে ৭২ ঘণ্টার অনশন ভাঙলো আন্দোলনকারীরা: খোজ নেয়নি সরকারি দলীয় কোন মন্ত্রী-সাংসদ ডিজেলের পর এবার ভারত থেকে এলো ১১৬ টন গম, আসবে আরও অনেক পণ্য তারল্যচাপে অর্থনীতিতে বাড়ছে উদ্বেগ, ৪২ দিনে ৪১ হাজার কোটি টাকা ব্যাংক ঋণ বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইন দিয়ে ভারত থেকে এলো প্রায় ১ কোটি লিটার ডিজেল নেতানিয়াহুর ভয়ে পোস্ট ডিলিট করলেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী! ‘শর্ত সাপেক্ষে’ সাকিবকে লম্বা সময়ের জন্য দলে চান প্রধান নির্বাচক নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা করল বাংলাদেশ ​ শাহবাগে ট্রান্সজেন্ডার ও সমকামী সম্প্রদায়ের সদস্যদের ওপর মৌলবাদীদের হামলা এক দশকের হামের ভয়াবহ প্রকোপে ২৬ দিনে ১৬৬ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি প্রায় ১৪ হাজার এলপিজি সিন্ডিকেটের নৈরাজ্য: প্রতিটি ১২ কেজির সিলিন্ডারে অতিরিক্ত ৫০০ টাকা আদায় এবার লন্ডনে যাচ্ছে ‘প্রেশার কুকার’ ইতিবাচক পরিবেশে অনুষ্ঠিত হলো ইরান-যুক্তরাষ্ট্র প্রথম দফার আলোচনা ইসলামাবাদে বৈঠক নিয়ে যা জানাল ইরান ও যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালি দ্রুতই খুলে যাবে: ট্রাম্প ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা শুরু পহেলা বৈশাখের আগেই সুখবর পাচ্ছেন শিক্ষকরা কুষ্টিয়ার সেই কথিত পীর গণপিটুনিতে নিহত ‘শিরীন শারমিনের জামিন’ খবরটি নিয়ে যা জানা গেল