ইসরায়েলের বিরুদ্ধে কড়া নিষেধাজ্ঞা ঘোষণা স্পেনের – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৪ সেপ্টেম্বর, ২০২৫

ইসরায়েলের বিরুদ্ধে কড়া নিষেধাজ্ঞা ঘোষণা স্পেনের

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৪ সেপ্টেম্বর, ২০২৫ |
গাজায় চলমান যুদ্ধের পরিপ্রেক্ষিতে ইসরায়েলের ওপর আরও কঠোর নিষেধাজ্ঞা ঘোষণা করেছে স্পেন। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দেশটির অর্থমন্ত্রী কার্লোস কুয়ের্ভো এক সংবাদ ব্রিফিংয়ে জানান, ইসরায়েলের সঙ্গে সব ধরনের অস্ত্র আমদানি-রপ্তানি নিষিদ্ধ করা হয়েছে। পাশাপাশি স্পেনের ভূখণ্ড বা বন্দর ব্যবহার করে সামরিক কাজে লাগতে পারে এমন জ্বালানি বা উপকরণ পরিবহনেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। কুয়ের্ভো বলেন, এই সিদ্ধান্তের মাধ্যমে ইসরায়েলের ওপর রাজনৈতিক ও অর্থনৈতিক চাপ আরও জোরদার করা হলো। তিনি স্পষ্ট করে জানান, স্পেন ইসরায়েলি দখলকৃত বসতিগুলো থেকে উৎপাদিত কোনো পণ্য আমদানি করবে না। আন্তর্জাতিক আইন ও জাতিসংঘের প্রস্তাবনা অনুযায়ী এসব বসতি অবৈধ উল্লেখ করে তিনি বলেন, এই পদক্ষেপ মানবাধিকার রক্ষা, আন্তর্জাতিক আইন

মেনে চলা এবং ন্যায়সংগত শান্তি প্রতিষ্ঠার স্পষ্ট বার্তা বহন করছে। স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ এরই মধ্যে গাজায় চলমান পরিস্থিতিকে ‘গণহত্যা’ আখ্যা দিয়ে ইসরায়েলের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছিলেন। তিনি গত বছর থেকেই কার্যকর থাকা ইসরায়েলের বিরুদ্ধে অস্ত্র রপ্তানি বন্ধের নিষেধাজ্ঞাকে আরও আইনগতভাবে শক্তিশালী করার ঘোষণা দেন। এ ছাড়া, গত বৃহস্পতিবার স্পেনের অ্যাটর্নি জেনারেল জানান, দেশটি আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) সঙ্গে সমন্বয় করে গাজায় সংঘটিত মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তদন্ত করবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
তরুণ প্রজন্মের নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে, তারপরেই আমি অবসর নেব – দৃপ্ত শপথ শেখ হাসিনা’র আপিলের সুযোগ শেষ, ত্রুটিপূর্ণ বিচারিক প্রক্রিয়ায় প্রশ্ন রেখেই রায় কার্যকরের পথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল! ২১ বছর পর ওয়ানডে-তে অস্ট্রেলিয়া বধ কক্সবাজারে মা ও স্কুল পড়ুয়া মেয়েকে ১০ জন মিলে গণধর্ষণ, আইসিইউতে কিশোরী হারাম পণ্যে আরোপিত হালাল ট্যাক্স — উচ্চাভিলাষী বাজেটে রাজস্ব আদায়ে মরিয়া সরকার ধর্ষণের শিকার নারীরা কেন নীরব থাকেন? বাংলাদেশে ছাত্র নিপীড়নঃ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্ন-কে হত্যা নোয়াখালীতে মিছিলকারী আওয়ামী লীগ কর্মীকে গুলি- বিএনপি-জামাইয়াতের আওয়ামীলীগ নিধনের নীলনকশা ১৯৭০ বিশ্বকাপ ফাইনালের স্মৃতিচারণ করলেন কিংবদন্তি ব্রাজিলিয়ান রিভেলিনো অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ার সামনে টাইগাররা শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের লোভে ৭ ব্যাংকে জিম্মি শিক্ষকদের সারাজীবনের সঞ্চয় “বাংলাদেশি শিক্ষার্থীদের স্বপ্ন ও আশা- আকাঙ্ক্ষা যেভাবে গুঁড়িয়ে দেওয়া হয়েছে” – দ্যা ডিপ্লোম্যাট টেলিটক ও নগদ ‘কিনতে’ চায় বাংলালিংকের মূল কোম্পানি ভিওন! অভিযুক্তের বাড়িতে উত্তেজিত জনতার আগুন, নিহত ৩ হাসপাতালে অসুস্থ শিশুর মাকে ধর্ষণ ও ভিডিও ধারণ, অতঃপর… বাজেট: যেসব পণ্যের দাম কমতে পারে বাজেট: যেসব পণ্যের দাম বাড়তে পারে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয় বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন বাজেটে সরকারি চাকরিজীবীদের বেতন নিয়ে ইতিবাচক পদক্ষেপ