ইসরায়েলি ভূখণ্ডে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালালো হুথিরা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৯ সেপ্টেম্বর, ২০২৫

ইসরায়েলি ভূখণ্ডে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালালো হুথিরা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ সেপ্টেম্বর, ২০২৫ |
মধ্যপ্রাচ্যের যুদ্ধ-বিধ্বস্ত রাষ্ট্র ইয়েমেনের হুথি বিদ্রোহীরা দখলদার ইসরায়েলের তেলআবিব ও ইলাত শহরে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। গতকাল রোববার (২৮ সেপ্টেম্বর) বিবৃতির মাধ্যমে হুথি সশস্ত্র গোষ্ঠী জানায়, তারা ‘প্যালেস্টাইন-২’ নামে একাধিক ওয়ারহেডযুক্ত হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তেলআবিব লক্ষ্য করে নিক্ষেপ করেছে। তুর্কি বার্তা সংস্থা আনাদলু এজেন্সির খবরে বলা হয়, আক্রমণের পর তেলআবিব বিমানবন্দরের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়। হুথি মুখপাত্র আরও জানান, তেলআবিবের পাশাপাশি দক্ষিণাঞ্চলীয় ইলাত শহরের দিকেও দুটি ড্রোন ছোড়া হয়। হুথি গোষ্ঠীর দাবি, গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর ‘গণহত্যা ও আগ্রাসনের’ জবাব হিসেবেই এই হামলা চালানো হয়েছে। তারা বলছে, গাজায় দমন-পীড়ন বন্ধ না হওয়া পর্যন্ত ‘ধর্মীয়, নৈতিক ও মানবিক দায়িত্ব’ থেকে

তারা এ ধরনের হামলা চালিয়ে যাবে। অন্য দিকে ইসরায়েলের সেনাবাহিনী দাবি করেছে, তারা ক্ষেপণাস্ত্রটি সফলভাবে প্রতিহত করতে সক্ষম হয়েছে এবং এতে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি। তবে ড্রোন হামলার বিষয়ে তারা কোনো আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করেনি। এই হামলা এমন এক সময়ে হয়েছে, যখন কিছুদিন আগেই ইসরায়েলি বাহিনী ইয়েমেনের রাজধানী সানায় ব্যাপক বিমান হামলা চালায়। সে সময় ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র জানান, অভিযানে হুথিদের সদর দপ্তর, কমান্ড সেন্টার এবং নিরাপত্তা ও গোয়েন্দা স্থাপনা লক্ষ্যবস্তু করা হয়। এতে ডজনখানেক যুদ্ধবিমান অংশ নেয়। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ দাবি করেছেন, ওই হামলায় ডজনখানেক হুথি যোদ্ধা নিহত হয়েছেন। তবে হুথি-ঘনিষ্ঠ গণমাধ্যমের দাবি, হামলায় মাত্র দুজন নিহত ও অন্তত

৪৮ জন আহত হয়েছে। উল্লেখযোগ্যভাবে, হামলার সময় হুথি নেতা আব্দুল-মালিক আল-হুথি টেলিভিশনে সরাসরি ভাষণ দিচ্ছিলেন। এই হামলা-পাল্টা হামলার পরিস্থিতি মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতিকে আরও ঘনীভূত করছে, যেখানে গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসন ইতোমধ্যেই আঞ্চলিক নিরাপত্তা সংকটের কেন্দ্রে রয়েছে। সূত্র: আনাদলু এজেন্সি

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘খালেদা জিয়া ১ টাকা রেখে পুরো বেতন এতিমখানায় দান করে দিতেন’, জানালেন প্রেস সচিব বিতর্কিত রেফারিংয়ে রোমাঞ্চকর জয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা অন্য দেশ থেকে জ্বালানি কেনায় মার্কিন অবরোধ: বিদ্যুৎ বিপর্যয়ে অন্ধকারে ডুবল গোটা কিউবা আগস্টেই রূপপুরের পারমাণবিক বিদ্যুৎ যুক্ত হবে জাতীয় গ্রিডে, জানালেন মন্ত্রী দেশে একদিনে নতুন করে ডেঙ্গু আক্রান্ত ১৯৬, মোট আক্রান্ত ছাড়াল ৭ হাজার ৩০০ শিক্ষামন্ত্রী: দায়িত্বে পেয়েও পরিকল্পনার অনেক কিছুই বাস্তবায়ন করতে পারেননি আসিফ নজরুল হোটেল কেলেঙ্কারির পর এবার দরিদ্র চা দোকানির ২৫ হাজার টাকা বকেয়া এনসিপির দুই নেতার মুক্তিপণের টাকা নিতে এসে পুলিশি জালে ধরা এনসিপির ২ নেতা, ছাড়াতে থানায় মব- গ্রেপ্তার আরও ৩ শরীয়তপুরে সরকারি জমি দখল করে নির্মিত যুবদল নেতার ক্লাব গুঁড়িয়ে দিল ভ্রাম্যমাণ আদালত আধাসামরিক বাহিনীর জন্য অত্যাধুনিক অ্যাসল্ট রাইফেল ‘উগ্রম’ বানাল ভারত বাংলাদেশে আইনজীবীদের ওপর নিপীড়ন ও গণতান্ত্রিক অধিকারে হস্তক্ষেপ, বিশ্বের ১৬টি আইনজীবী সংস্থার নিন্দা-উদ্বেগ নড়াইলে জুলাই যোদ্ধাদের হত্যায় পুরস্কার ঘোষণা, আওয়ামী লীগ নেতাকর্মীদের দাবি ‘সাজানো’ নাটক “আজকের এই ককটেল বিষ্ফোরণ, বোমা বিস্ফোরণ প্রশাসনের সহযোগিতায় হয়েছে”- নাহিদ ইসলাম বছরে ৫ হাজার কোটি টাকার গ্যাস চুরি বিশ্বের সবচেয়ে কম বাসযোগ্য শহর ঢাকা আড়াল ভেঙে ক্যামেরার সামনে ফিরছেন বুবলী গাজীপুরে একই কারখানার ৭০ শ্রমিক অসুস্থ সরকারি হাসপাতালে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা দক্ষিণখানে দুই বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ ডিম্বাণু সংরক্ষণ ছিল নিজেকে দেওয়া সেরা উপহার: কৃতি