ইসরায়েলি অবরোধ ভাঙতে গাজা অভিমুখে রওনা দিয়েছে তিউনিসিয়ার প্রথম জাহাজ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৫ সেপ্টেম্বর, ২০২৫

ইসরায়েলি অবরোধ ভাঙতে গাজা অভিমুখে রওনা দিয়েছে তিউনিসিয়ার প্রথম জাহাজ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ সেপ্টেম্বর, ২০২৫ |
গাজার উদ্দেশে রওনা দিয়েছে তিউনিসিয়ার প্রথম ত্রাণবাহী জাহাজ। দেশটির রাজধানী তিউনিসের উত্তরের লা গুলেট বন্দর থেকে রোববার (১৪ সেপ্টেম্বর) এটি রওনা দেয়। গাজায় ইসরায়েলি অবরোধ ভাঙতে একত্রিত হওয়া ডজনখানেক আন্তর্জাতিক জাহাজের সঙ্গে এটি যোগ দেবে। খবর আনাদুলু এজেন্সি আয়োজকরা জানিয়েছেন, জাহাজটিতে পাঁচজন অধিকারকর্মী রয়েছেন। যার মধ্যে আছেন তিউনিসিয়ার চিত্রশিল্পী মোহম্মেদ আমিন হামজাউই। গ্লোবাল সমুদ ফ্লোটিলাতে যোগ দেওয়া তিউনেসিয়ার এটিই প্রথম জাহাজ। এই বহরে ২২টি বিদেশি জাহাজের সঙ্গে উত্তর আফ্রিকার থেকে আরও ২৩ জাহাজ যোগ দিয়েছে। গতকাল তিউনিসিয়ার বিজার্তে বন্দর থেকে স্পেনের তিন জাহাজ রওনা দেয়। এগুলোও ফ্লোটিলার সঙ্গে যুক্ত হবে। আয়োজনকারী সংস্থা জানিয়েছে, ৪৭টি দেশের অংশগ্রহণকারীদের নিয়ে প্রায় ৫০টি জাহাজ বর্তমানে তিউনিসিয়া

বন্দরে জড়ো হয়েছে। এই নৌবহরে ইউরোপ, লাতিন আমেরিকা, মার্কিন যুক্তরাষ্ট্র, পাকিস্তান, ভারত এবং মালয়েশিয়ার সংসদ সদস্য, শিল্পী এবং রাজনৈতিক ব্যক্তিত্বরা রয়েছেন। গত মাসে এ উদ্যোগটি শুরু করতে স্পেনের বার্সেলোনা এবং ইতালির জেনোয়া থেকে জাহাজগুলো রওনা দেয়। গত সপ্তাহে ইউরোপীয় নৌযানগুলো তাদের মাঘরেব সঙ্গীদের সঙ্গে যোগ দিতে তিউনিসিয়ার জলসীমায় এসে পৌঁছায়। এরপর গাজার উদ্দেশে যাত্রা অব্যাহত রাখে। আয়োজকরা এই যাত্রাকে অভূতপূর্ব বলে বর্ণনা করেছেন। তারা আরও উল্লেখ করে, এর আগে এককভাবে এমন উদ্যোগ নেওয়া হয়। কিন্তু এতে হামলা চালায় ইসরায়েল বাহিনী। ফলে তা পণ্ড হয়ে যায়। এই সংগঠনটির উদ্দেশ্য হলো গাজায় ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি অবরোধ তুলে নিতে চেষ্টা চালানো এবং মানবিক সহায়তা কার্যক্রম

বৃদ্ধি করা। কয়েক মাস ধরে গাজার সব সীমান্ত বন্ধ করে দিয়েছে ইসরায়েল। এতে সেখানে পর্যাপ্ত খাদ্যের অভাবে দুর্ভিক্ষ দেখা দিয়েছে। ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলি সেনাবাহিনী গাজায় প্রায় ৬৫ হাজার ফিলিস্তিনিকে হত্যা করেছে, যাদের বেশিরভাগই নারী ও শিশু। এই অবিরাম বোমাবর্ষণের ফলে গাজা উপত্যকাটি বসবাসের অযোগ্য হয়ে পড়েছে এবং দুর্ভিক্ষ ও রোগের ভয়াবহ বিস্তার ঘটেছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘খালেদা জিয়া ১ টাকা রেখে পুরো বেতন এতিমখানায় দান করে দিতেন’, জানালেন প্রেস সচিব বিতর্কিত রেফারিংয়ে রোমাঞ্চকর জয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা অন্য দেশ থেকে জ্বালানি কেনায় মার্কিন অবরোধ: বিদ্যুৎ বিপর্যয়ে অন্ধকারে ডুবল গোটা কিউবা আগস্টেই রূপপুরের পারমাণবিক বিদ্যুৎ যুক্ত হবে জাতীয় গ্রিডে, জানালেন মন্ত্রী দেশে একদিনে নতুন করে ডেঙ্গু আক্রান্ত ১৯৬, মোট আক্রান্ত ছাড়াল ৭ হাজার ৩০০ শিক্ষামন্ত্রী: দায়িত্বে পেয়েও পরিকল্পনার অনেক কিছুই বাস্তবায়ন করতে পারেননি আসিফ নজরুল হোটেল কেলেঙ্কারির পর এবার দরিদ্র চা দোকানির ২৫ হাজার টাকা বকেয়া এনসিপির দুই নেতার মুক্তিপণের টাকা নিতে এসে পুলিশি জালে ধরা এনসিপির ২ নেতা, ছাড়াতে থানায় মব- গ্রেপ্তার আরও ৩ শরীয়তপুরে সরকারি জমি দখল করে নির্মিত যুবদল নেতার ক্লাব গুঁড়িয়ে দিল ভ্রাম্যমাণ আদালত আধাসামরিক বাহিনীর জন্য অত্যাধুনিক অ্যাসল্ট রাইফেল ‘উগ্রম’ বানাল ভারত বাংলাদেশে আইনজীবীদের ওপর নিপীড়ন ও গণতান্ত্রিক অধিকারে হস্তক্ষেপ, বিশ্বের ১৬টি আইনজীবী সংস্থার নিন্দা-উদ্বেগ নড়াইলে জুলাই যোদ্ধাদের হত্যায় পুরস্কার ঘোষণা, আওয়ামী লীগ নেতাকর্মীদের দাবি ‘সাজানো’ নাটক “আজকের এই ককটেল বিষ্ফোরণ, বোমা বিস্ফোরণ প্রশাসনের সহযোগিতায় হয়েছে”- নাহিদ ইসলাম বছরে ৫ হাজার কোটি টাকার গ্যাস চুরি বিশ্বের সবচেয়ে কম বাসযোগ্য শহর ঢাকা আড়াল ভেঙে ক্যামেরার সামনে ফিরছেন বুবলী গাজীপুরে একই কারখানার ৭০ শ্রমিক অসুস্থ সরকারি হাসপাতালে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা দক্ষিণখানে দুই বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ ডিম্বাণু সংরক্ষণ ছিল নিজেকে দেওয়া সেরা উপহার: কৃতি