ইসরায়েলও ব্যর্থ হবে, ফিলিস্তিন মুক্ত হবে: শহিদুল আলম – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৪ অক্টোবর, ২০২৫

ইসরায়েলও ব্যর্থ হবে, ফিলিস্তিন মুক্ত হবে: শহিদুল আলম

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ অক্টোবর, ২০২৫ |
ফিলিস্তিনের গাজায় চলমান গণহত্যা বন্ধে বিশ্ব নেতাদের 'সম্পূর্ণ নিষ্ক্রিয়তা ও ভণ্ডামির' প্রতিবাদে সাধারণ মানুষ এবার নিজেরাই পদক্ষেপ নিয়েছে। এই আন্দোলনের প্রতীকী নাম হলো 'থাউজেন্ড ম্যাডলিন্স' (Thousand Madleens)। এই উদ্যোগে একসঙ্গে সমুদ্রগামী এতো বিশাল সংখ্যক জাহাজের যাত্রা নজিরবিহীন বলে উল্লেখ করেছেন এই ফ্লোটিলায় থাকা বাংলাদেশি প্রখ্যাত আলোকচিত্রী শহিদুল আলম। শহিদুল আলম তার এক ফেসবুক পোস্টে এই নৌ-আন্দোলনের তাৎপর্য তুলে ধরেছেন। তার মতে, এটি হলো 'গণশক্তির সচল রূপ'। এই নৌ-আন্দোলনের সবচেয়ে বড় এবং দ্রুততম জাহাজটির নাম 'কনসায়েন্স', যার অর্থ 'বিবেক'। এটি সবচেয়ে শেষে ২০২৫ সালের ৩০শে সেপ্টেম্বর ইতালির ওত্রান্তো থেকে যাত্রা শুরু করে। শহিদুল আলম জানান, ২রা অক্টোবরের মধ্যে এর আগে যাত্রা করা 'সুমুদ ফ্লোটিলা

'র বেশিরভাগ জাহাজই ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী দ্বারা আটক হয়। এমনকি আটক এড়ানো একটি নৌকাও পরে ধরা পড়েছে। তবে, 'কনসায়েন্স' যাত্রা করার ঠিক আগে আরও ৮টি নৌকা যাত্রা করেছিল। এছাড়া, ‘ফ্লোটিং ফ্রিডম কোয়ালিশনের' আরও দুটি নৌকার অবস্থা অজানা থাকলেও, দ্রুতগতির 'কনসায়েন্স' মাঝসমুদ্রে তাদের নাগাল পায়। শহিদুল আলম লিখেছেন, শুরুতে কনসায়েন্স দ্রুত এগিয়ে গেলেও, এখন তারা ধীরে চলে একটি দল হিসেবে গাজার দিকে অগ্রসর হওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এই মুহূর্তে দুই পক্ষের মধ্যে যে সংহতি ও ঐক্যের অনুভূতি তৈরি হয়েছে, তা সত্যিই অসাধারণ। পোস্টে শহিদুল আলম দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, 'ইসরায়েল যাই করার পরিকল্পনা করুক না কেন, এই মানব-স্রোত থামানোর সাধ্য তাদের নেই।' তিনি আরও

জোর দিয়ে বলেন যে, তারা 'কনসায়েন্স'-এ থেকে গাজার অবরোধ ভাঙতে বদ্ধপরিকর। যদি তাদের থামানো হয়, তবুও অন্যরা এগিয়ে আসবে। তিনি ঐতিহাসিক সত্যের ওপর ভরসা রেখে মন্তব্য করেন, 'কোনো স্বৈরাচারীই কখনোই গণশক্তির বিরুদ্ধে জয়ী হতে পারেনি। ইসরায়েলও ব্যর্থ হবে। ফিলিস্তিন মুক্ত হবে।'

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘খালেদা জিয়া ১ টাকা রেখে পুরো বেতন এতিমখানায় দান করে দিতেন’, জানালেন প্রেস সচিব বিতর্কিত রেফারিংয়ে রোমাঞ্চকর জয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা অন্য দেশ থেকে জ্বালানি কেনায় মার্কিন অবরোধ: বিদ্যুৎ বিপর্যয়ে অন্ধকারে ডুবল গোটা কিউবা আগস্টেই রূপপুরের পারমাণবিক বিদ্যুৎ যুক্ত হবে জাতীয় গ্রিডে, জানালেন মন্ত্রী দেশে একদিনে নতুন করে ডেঙ্গু আক্রান্ত ১৯৬, মোট আক্রান্ত ছাড়াল ৭ হাজার ৩০০ শিক্ষামন্ত্রী: দায়িত্বে পেয়েও পরিকল্পনার অনেক কিছুই বাস্তবায়ন করতে পারেননি আসিফ নজরুল হোটেল কেলেঙ্কারির পর এবার দরিদ্র চা দোকানির ২৫ হাজার টাকা বকেয়া এনসিপির দুই নেতার মুক্তিপণের টাকা নিতে এসে পুলিশি জালে ধরা এনসিপির ২ নেতা, ছাড়াতে থানায় মব- গ্রেপ্তার আরও ৩ শরীয়তপুরে সরকারি জমি দখল করে নির্মিত যুবদল নেতার ক্লাব গুঁড়িয়ে দিল ভ্রাম্যমাণ আদালত আধাসামরিক বাহিনীর জন্য অত্যাধুনিক অ্যাসল্ট রাইফেল ‘উগ্রম’ বানাল ভারত বাংলাদেশে আইনজীবীদের ওপর নিপীড়ন ও গণতান্ত্রিক অধিকারে হস্তক্ষেপ, বিশ্বের ১৬টি আইনজীবী সংস্থার নিন্দা-উদ্বেগ নড়াইলে জুলাই যোদ্ধাদের হত্যায় পুরস্কার ঘোষণা, আওয়ামী লীগ নেতাকর্মীদের দাবি ‘সাজানো’ নাটক “আজকের এই ককটেল বিষ্ফোরণ, বোমা বিস্ফোরণ প্রশাসনের সহযোগিতায় হয়েছে”- নাহিদ ইসলাম বছরে ৫ হাজার কোটি টাকার গ্যাস চুরি বিশ্বের সবচেয়ে কম বাসযোগ্য শহর ঢাকা আড়াল ভেঙে ক্যামেরার সামনে ফিরছেন বুবলী গাজীপুরে একই কারখানার ৭০ শ্রমিক অসুস্থ সরকারি হাসপাতালে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা দক্ষিণখানে দুই বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ ডিম্বাণু সংরক্ষণ ছিল নিজেকে দেওয়া সেরা উপহার: কৃতি