ইসরাইলের সঙ্গে আব্রাহাম চুক্তির সম্ভাবনা নাকচ করল সিরিয়া – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৭ আগস্ট, ২০২৫

ইসরাইলের সঙ্গে আব্রাহাম চুক্তির সম্ভাবনা নাকচ করল সিরিয়া

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৭ আগস্ট, ২০২৫ |
ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার জন্য আব্রাহাম চুক্তিতে যোগদানের সম্ভাবনা নাকচ করে দিয়েছেন সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা। সৌদি ম্যাগাজিন আল-মাজাল্লাকে দেওয়া এক সাক্ষাতকারে তিনি এ কথা জানান। খবর আনাদোলুর। আল-শারা বলেন, ‘ইসরাইলের সঙ্গে তার দেশের সংঘাত অন্যান্য আরব রাষ্ট্রের থেকে মৌলিকভাবে আলাদা। আব্রাহাম চুক্তি সেই সব রাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত হয়েছিল যাদের কোনো দখলকৃত জমি বা ইসরাইলের সঙ্গে সরাসরি সংঘাত ছিল না। সিরিয়ার পরিস্থিতি ভিন্ন, আমাদের গোলান হাইটস এখনো তারা দখল করে রেখেছে। এ মুহুর্তে তাদের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার কোনো পরিকল্পনা নেই।’ আব্রাহাম চুক্তি হল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ২০২০ সালে প্রথম মেয়াদে স্বাক্ষরিত মার্কিন-মধ্যস্থতায় চুক্তি যা ইসরাইলের সঙ্গে সংযুক্ত আরব

আমিরাত, বাহরাইন, সুদান এবং মরক্কোর মধ্যে সম্পর্ক স্বাভাবিক করার জন্য স্বাক্ষরিত হয়েছিল। সিরিয়ার নেতা আরও বলেন, বর্তমানে দামেস্কের অগ্রাধিকার হলো ১৯৭৪ সালের জাতিসংঘের মধ্যস্থতায় প্রত্যাহার চুক্তি বা আন্তর্জাতিক তত্ত্বাবধানে দক্ষিণ সিরিয়াকে স্থিতিশীল করা। এদিকে আগামী সেপ্টেম্বরে নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদে যোগ দেবেন আল-শারা, এতে ১৯৬৭ সালের পর এই বৈশ্বিক সম্মেলনে অংশ নেওয়া প্রথম সিরিয়ার প্রেসিডেন্ট হবেন তিনি। জাতিসংঘের সাধারণ পরিষদে উপস্থিতির দিকে ইঙ্গিত করে তিনি বলেন, ‘এই অংশগ্রহণ নিজেই একটি বার্তা যে সিরিয়া আর বিচ্ছিন্ন নয়, এটি সিরিয়ার ধীরে ধীরে আন্তর্জাতিক কূটনীতিতে ফেরার হওয়ার লক্ষণ।’ সম্প্রতি যুক্তরাষ্ট্র, তুরস্ক, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার এবং ইউরোপীয় রাষ্ট্রগুলোর সঙ্গে সিরিয়ার সম্পর্ক উল্লেখভাবে উন্নতি

হয়েছে বলেও দাবি করেন তিনি। প্রসঙ্গত, গত মে মাসে সিরিয়ার ওপর থেকে সব নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা পর প্রেসিডেন্ট আহমেদ আল-শারাকে প্রতিবেশী ইসরাইলের সঙ্গে সব সমস্যা মিটিয়ে ফেলে সম্পর্ক স্বাভাবিক করার আহ্বান জানিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘ছিন্ন বিশ্বে’ একতার গান মালয়েশিয়ায় ৫ মাসে ৩০ হাজারের বেশি অভিবাসী আটক হোয়াইট হাউসকে আরিয়ানার হুঁশিয়ারি, ‘বর্বর কাজে’ আমার গান ব্যবহার করবেন না ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই চিকিৎসাসামগ্রীর গুদাম শিক্ষা বাজেট বাস্তবায়নের সুনির্দিষ্ট পরিকল্পনা নেই: শিক্ষা অধিকার সংসদ আদ্‌-দ্বীনের লাইসেন্স বাতিল, হাসপাতাল ছাড়ছেন রোগীরা সিপিবির প্রতিক্রিয়া: বাজেটে নেই ব্যয় কমানোর আশাবাদ, বাড়বে বৈষম্য খুলনায় বাড়ির সামনে গুলি করে বিএনপি নেতা ঢাকাইয়া রফিককে হত্যা কার্যালয়ে চোরের হানা, নাশকতা চেষ্টার দাবি অ্যাটর্নি জেনারেল কুদ্দুসের ‘একই আকাশ, একই বাতাস’: বাংলাদেশ-ভারতের অভিন্ন স্বপ্নের কথা বললেন নতুন ভারতীয় দূত দীনেশ ত্রিবেদী শিশু ফাহিমা ধর্ষণ-হত্যা: ৩৩ দিন পর আদালতে চার্জশিট আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে পতন প্রতিবেশীর শয়নকক্ষে মিলল শিশু ‘রাকার’ বস্তাবন্দি লাশ বিজয়ের ৫২তম জন্মদিনে ভক্তদের জন্য থাকছে বিশেষ উপহার ব্রাজিল-আর্জেন্টিনা ফাইনাল দেখতে চান বাংলাদেশের ক্রীড়ামন্ত্রী দুর্বৃত্তের গুলিতে আহত ‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশ বিশ্বকাপের মাঝেই চলে গেলেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী তারকা ব্রিতো মেক্সিকো সিটিতে বিশ্বকাপের জমকালো উদ্বোধন ৩ লাল কার্ডের নাটকীয় উদ্বোধনী ম্যাচে দ. আফ্রিকাকে হারাল মেক্সিকো পিছিয়ে পড়ে ঘুরে দাঁড়িয়ে চেক প্রজাতন্ত্রকে হারালো দক্ষিণ কোরিয়া