ইরান-ইসরাইল সংঘাতে কোন দিকে ভারত – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৭ জুন, ২০২৫

ইরান-ইসরাইল সংঘাতে কোন দিকে ভারত

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ জুন, ২০২৫ |
ইরানের ওপর ইসরায়েলের চলমান হামলার নিন্দা জানিয়ে সাংহাই সহযোগিতা সংস্থা (এসসিও) বিবৃতি দিয়েছিল। সে বিবৃতি থেকে ভারত দূরত্ব বজায় রেখেছে। এতে বোঝা যাচ্ছে, এই ইস্যুতে এসসিও সদস্যদের মধ্যে মতপার্থক্য রয়েছে। খবর আলজাজিরার। ইসরায়েলের সাম্প্রতিক হামলায় ইরানে অন্তত ২২৪ জন নিহত হয়েছেন, যার মধ্যে বিজ্ঞানী ও সামরিক কর্মকর্তারাও আছেন। ইরান জবাবে ইসরায়েলের ওপর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এতে ইসরায়েলেও হতাহতের ঘটনা ঘটে। এসসিও-র বিবৃতিতে ইসরায়েলের হামলাকে আন্তর্জাতিক আইন লঙ্ঘন ও ইরানের সার্বভৌমত্বে হস্তক্ষেপ বলা হয়েছে। কিন্তু ভারত এই বিবৃতিতে অংশ নেয়নি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারা দুই দেশের সঙ্গেই ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখতে চায় এবং শান্তিপূর্ণ সমাধানের পক্ষেই আছে। ভারতের অবস্থান হলো, উত্তেজনা

না বাড়িয়ে কূটনৈতিক পথে ফিরতে হবে। বিশ্লেষকদের মতে, ভারত ইসরায়েলের বড় অস্ত্র ক্রেতা এবং ইরানের চাবাহার বন্দরের গুরুত্বপূর্ণ বিনিয়োগকারী। তাই দেশটি একটি ভারসাম্যপূর্ণ অবস্থান রাখতে চায়। ভারতের এই নিরপেক্ষতা এসসিওর ভেতরে তাদের কিছুটা আলাদা অবস্থানও তুলে ধরে। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক স্বার্থ রক্ষার চেষ্টাও ভারতের অবস্থানে প্রভাব ফেলতে পারে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
পাঁচ ঘণ্টা লাইন, চার লিটার তেল, আর একটি তথাকথিত “নির্বাচিত” সরকার! সাবেক আইনমন্ত্রী ও প্রবীণ আইনজীবী শফিক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও শ্রদ্ধা বাংলাদেশ আওয়ামী লীগ নিষিদ্ধের প্রতিবাদে ভেনিসে সমাবেশ অনুষ্ঠিত অপশাসন, ভয় আর মামলার বোঝা—এভাবেই কি ঝরে যাবে একের পর এক প্রাণ? ইউনুস–তারেকের রাজনীতিতে কি মানুষের জীবন এতটাই তুচ্ছ হয়ে গেছে? Attack on Humanitarian Physician Professor Dr. Kamrul Islam by BNP Leader — Has the Country Become a Safe Haven for Thugs? একটি স্বেচ্ছাচারী একপাক্ষিক সংসদ কর্তৃক গণবিরোধী আইন পাশ ও দেশের নৈরাজ্যময় পরিস্থিতিতে স্বেচ্ছাসেবক লীগের আহ্বানঃ প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের প্রথম বেতার ভাষণ। ১১ এপ্রিল, ১৯৭১ ‘ড. ইউনূস ৬টি জেনারেশন ধ্বংস করে দিয়েছেন, আওয়ামী লীগের সমর্থক বাড়ছে’ হাসিনা সরকারকে সরাতে ৩২ কোটি ডলার খরচ করেছিল যুক্তরাষ্ট্র: মার্কিন সংবাদমাধ্যম প্রথম আলোর আড়ালে হিযবুত তাহরির ও মেজর জিয়ার ঘনিষ্ঠ সহযোগী আরিফ রহমান: নেপথ্যে চাঞ্চল্যকর তথ্য ৪৩ দিনেই ব্যাংক থেকে ৪১ হাজার কোটি টাকা ধার ইউনূসের পর বেপরোয়া ঋণ নিচ্ছে নতুন সরকারও ঢাকা বার নির্বাচন ২০২৬: স্বতন্ত্র প্রার্থীদের বাধাদানের তীব্র নিন্দা ‘একতরফা নির্বাচন ঢাকা বারের ইতিহাসে কলঙ্কজনক নজির হয়ে থাকবে’ শরীয়তপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচন একতরফা নির্বাচনে ১৫ পদের সব কটিতেই জয়ী বিএনপিপন্থীরা বন্ধুত্বের হাত, ভেতরে অবিশ্বাসের রাজনীতি চালু হতে না হতেই অচল ‘ফুয়েল পাস অ্যাপ’, তেলের অপেক্ষা আগের মতোই নিজেদের “জুলাই প্রোডাক্ট” আখ্যা দিলেন জামায়াতের আমির শফিকুর আকণ্ঠ ঋণে নিমজ্জিত অর্থনীতি: অন্তর্বর্তীকাল থেকে নতুন সরকার- ৪৩ দিনে আরও ৪১ হাজার কোটি টাকা ঋণ ব্যাংকগুলোর অনিয়ম-দুর্নীতিতেই নিঃস্ব উদ্যোক্তারা, বাংলাদেশ ব্যাংকের কাছে অভিযোগ নেতানিয়াহুর ভয়ে পোস্ট ডিলিট করলেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী! নারী বিশ্বকাপে থাকছে রেকর্ড প্রাইজমানি