আগামী সপ্তাহে পুতিনের সঙ্গে সাক্ষাৎ করতে পারেন ট্রাম্প – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৭ আগস্ট, ২০২৫

আগামী সপ্তাহে পুতিনের সঙ্গে সাক্ষাৎ করতে পারেন ট্রাম্প

ডেস্ক নিউজ
আপডেটঃ ৭ আগস্ট, ২০২৫ |
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী সপ্তাহের মধ্যেই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করতে পারেন। স্থানীয় সময় বুধবার (৬ আগস্ট) বুধবার হোয়াইট হাউসের একজন কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়েছে, ২০২১ সালের জুনে জেনেভায় জো বাইডেন ও পুতিনের সাক্ষাতের পর এটিই রাশিয়া ও যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্টের মধ্যে প্রথম বৈঠক হতে যাচ্ছে। অন্যদিকে পুতিন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে ২০১৯ সালের ডিসেম্বর পর থেকে আর সাক্ষাৎ করেননি। এমনকি তারা একে অপরের প্রতি তাদের অবজ্ঞার কথা গোপন করেননি। সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস জানিয়েছে, ট্রাম্প বুধবার এক ফোনালাপে ইউরোপীয় নেতাদের জানিয়েছিলেন, তিনি পুতিনের সঙ্গে দেখা

করতে চান এবং তারপরে রুশ প্রেসিডেন্ট এবং ইউক্রেনীয় প্রেসিডেন্টকে নিয়ে ত্রিপক্ষীয় আলোচনার পরিকল্পনা করবেন। ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের বলেন, ‘খুব শীঘ্রই একটি বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে।’ এ বিষয়ে হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লিভিট বলেন, ‘রুশ প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে দেখা করার ইচ্ছা প্রকাশ করেছে এবং প্রেসিডেন্ট পুতিন এবং জেলেনস্কি উভয়ের সঙ্গেই দেখা করার জন্য উন্মুক্ত।’ বুধবার পুতিন এবং মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফের মধ্যে একটি বৈঠকের পর এসব তথ্য সামনে এসেছে। বৈঠকের পর এ বিষয়ে ট্রাম্প তার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ‘মহান অগ্রগতি’ অর্জন করেছেন বলে বর্ণনা করেছেন। যদিও পরে তিনি জানান, তিনি এটিকে অগ্রগতি বলবেন না। ক্রেমলিনের

একজন সহযোগী বলেন, আলোচনা ‘উপযোগী এবং গঠনমূলক’ ছিল। ইউক্রেন যুদ্ধ বন্ধে শান্তি চুক্তিতে কোনো অগ্রগতি না হওয়ায় ট্রাম্প পুতিনের ওপর ক্রমশই হতাশ হয়ে পড়েছেন এবং তেলসহ রুশ পণ্য কিনছে এমন দেশগুলোর ওপর ভারী শুল্ক আরোপের হুমকি দিয়েছেন। বুধবার ট্রাম্প আরও জানান, তিনি রুশ তেল কেনার জন্য ভারতের ওপর পূর্বে ঘোষিত ২৫ শতাংশ শুল্কের মতো চীনের ওপর আরও শুল্ক ঘোষণা করতে পারেন। তিনি বলেন, ‘আমরা ভারতের সঙ্গে এটি করেছি। আমরা সম্ভবত আরও কয়েকজনের সঙ্গে এটি করছি। তাদের মধ্যে একটি চীন হতে পারে।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
রাস্তায় প্রকাশ্যে স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামীর আত্মহত্যার চেষ্টা জার্মানিতে ১৫ রোগীকে হত্যার দায়ে চিকিৎসকের যাবজ্জীবন রামমন্দির হলেও তহবিল সংকটে বাবরি মসজিদের বিকল্প প্রকল্প ছোট করার সিদ্ধান্ত পাকিস্তানের বেলুচিস্তানে চার দিনে ৩৮ নিরাপত্তাকর্মী ও ৫৪ সন্ত্রাসী নিহত চাঁপাইনবাবগঞ্জে তহশিলদারের ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, তদন্ত শুরু হাম ও উপসর্গে মৃত্যু বেড়ে ৭৪৫ সাংবাদিকদের নিবন্ধন ও ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে আইন সংশোধনের প্রস্তাব রেলস্টেশনে হামলা-লুটের শিকার বাক্‌প্রতিবন্ধী বুবি বেগম আর নেই Y ক্রোমোজোম হ্রাসে পুরুষ জাতি বিলুপ্তির শঙ্কা কতটা যৌক্তিক, বিজ্ঞান কী বলছে ষড়যন্ত্র করে ভোটে হারানো হয়েছে, অন্তর্বর্তী সরকারও জড়িত: জামায়াত আমির লৈঙ্গিক সমতা অর্জনের এক অনন্য বৈশ্বিক সুযোগ এআই অভিনেত্রীকে নিয়ে সিনেমা নির্মাণের ঘোষণা বিচ্ছেদের পর অভিনেত্রী বললেন, আর বিয়ে করতে চাই না রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধস: মৃত্যু বেড়ে ৮ সায়েদাবাদ বাস টার্মিনাল যাচ্ছে কাঁচপুরে জলাবদ্ধতা নিরসনে হাজার কোটি টাকা ব্যয় নিয়ে প্রশ্ন পশ্চিমবঙ্গে শিশুকে ধর্ষণ-হত্যা: পুলিশের ‘বন্দুকযুদ্ধে’ নিহত মূল অভিযুক্ত অর্থপাচার মামলায় এনু-রুপনের ১০ বছর কারাদণ্ড, ৬৪ কোটি টাকা জরিমানা পাকিস্তানে ৫ আরোহীসহ নিখোঁজ কার্গো বিমান ‘নাই বাওয়া, হামার কিচ্ছু নাই, ঘর-বাড়ি সব হারাচি’