ইরাকে মুক্তি পেল ৩৩ হাজারের বেশি বন্দি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩ সেপ্টেম্বর, ২০২৫

ইরাকে মুক্তি পেল ৩৩ হাজারের বেশি বন্দি

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩ সেপ্টেম্বর, ২০২৫ |
ইরাকের সুপ্রিম জুডিসিয়াল কাউন্সিল জানিয়েছে, সংশোধিত সাধারণ ক্ষমা আইন অনুযায়ী সম্প্রতি ৩৩ হাজার ৫৩৬ জন বন্দিকে মুক্তি দেওয়া হয়েছে। এ ছাড়া ১ লাখ ৩৬ হাজারের বেশি মানুষ, যাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বা অনুপস্থিতিতে রায় ছিল, তাদেরও ক্ষমার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। সরকার জানিয়েছে, এ সময় প্রায় ৩৭ বিলিয়ন দিনার ও ৩৪ মিলিয়ন ডলার জরিমানা ও অর্থদণ্ড রাষ্ট্রীয় কোষাগারে ফেরত এসেছে। শুধু ২১ জানুয়ারি থেকে ৩০ এপ্রিল পর্যন্ত মুক্তি পেয়েছে ১৯ হাজারের বেশি বন্দি, যদিও তখন যোগ্য ছিলেন ৯৩ হাজারেরও বেশি। ২০২৫ সালের জানুয়ারিতে পাস হওয়া আইনটি প্রথমে ফেডারেল কোর্ট স্থগিত করেছিল। পরে ফেব্রুয়ারি ও মার্চে আদালতের নির্দেশে দেশব্যাপী কার্যকর হয়। সুন্নি রাজনৈতিক দলগুলো একে

জাতীয় পুনর্মিলনের পথে অগ্রগতি বলছে। তবে শিয়া গোষ্ঠীগুলোর অভিযোগ, এতে সন্ত্রাসবাদের সঙ্গে যুক্ত কিছু লোক ফাঁকফোকর দিয়ে ছাড়া পেতে পারে। নিরাপত্তা কর্মকর্তারা অবশ্য জানিয়েছেন, সন্ত্রাসবাদ, সহিংস অপরাধ, মাদক পাচার ও বিদেশিদের বিরুদ্ধে গুরুতর অপরাধে দণ্ডপ্রাপ্তরা এই আইনের আওতায় আসবে না। সূত্র : শাফাক নিউজ

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
৪৯ বছর বয়সেও দারুণ ফিট শাকিরা, রহস্যটা জানালেন তাঁর দীর্ঘদিনের প্রশিক্ষক শিক্ষায় বরাদ্দ ২ শতাংশে উন্নীত, স্বাগত জানালেন শিক্ষাবিদরা ক্রেডিট কার্ড ইস্যুর ক্ষমতা ব্যাংকের হাতে দেওয়ার প্রস্তাব অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের প্রথম ওয়ানডে সিরিজ জয় খার্গ দ্বীপ কেড়ে নেওয়ার হুমকি ট্রাম্পের বিদ্যুৎ-জ্বালানি খাতে বরাদ্দ বাড়িয়ে ১৭ হাজার ৩৪৫ কোটি টাকা করার প্রস্তাব ২০২৮ থেকে শিক্ষাক্রমে যুক্ত হতে যাওয়া চার নতুন বিষয়ে যা থাকবে প্রেমের নাটক ‘সমান সমান’ করদাতাদের জন্য সুখবর বস্তিতে জন্ম নেওয়া সেই ছেলেটি এখন দুবাইয়ে ২০ হাজার কোটির মালিক ভিসিআর দিবসে পুরোনো ভিডিও টেপে মুক্তি পেয়েছে নতুন সিনেমা টবের মাটি অতিরিক্ত শক্ত হয়ে গেছে? কীভাবে নরম করবেন ওমান উপসাগরে তেলবাহী জাহাজে মার্কিন হামলা, ৩ ভারতীয় নাবিক নিখোঁজ দেশি তারকাদের প্রিয় দল, প্রিয় খেলোয়াড় ছাপানো টাকার সংকট, বঙ্গবন্ধুর ছবিযুক্ত নোটও ছাড়তে হচ্ছে তিন দেশেই হবে উদ্বোধনী অনুষ্ঠান, থাকছে যেসব চমক ট্রাম্পের দেশে ‘ফুটবল ফার্স্ট’ এসএসসি পরীক্ষার্থী বান্ধবীর সব পরীক্ষায় প্রটোকল, কেন্দ্রে খবরদারি: এনসিপি নেতাকে ধোলাই দিয়ে কক্ষে অবরুদ্ধ নোয়াখালীতে মাদকের বিরোধে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা, যুবদল ক্যাডার আটক বেলফাস্টে অভিবাসীবিরোধী দাঙ্গায় ঘরবন্দি প্রায় ৫ হাজার বাংলাদেশি, ঘরবাড়ি ভাঙচুর