ইয়ামির বিস্ফোরক মন্তব্য – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৮ নভেম্বর, ২০২৫

ইয়ামির বিস্ফোরক মন্তব্য

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ নভেম্বর, ২০২৫ |
বলিউড যাত্রা রোমান্টিক কমেডি দিয়ে শুরু হলেও সময়ের সঙ্গে নিজেকে বদলেছেন ইয়ামি গৌতম। হয়ে উঠেছেন বলিউডের ভার্সেটাইল অভিনেত্রী। রোমান্টিক কমেডির গণ্ডি ভেঙে একের পর এক চ্যালেঞ্জিং চরিত্রে বাজিমাত করেছেন তিনি। সম্প্রতি বহুল আলোচিত শাহ বানো মামলা অবলম্বনে নির্মিত ‘হক্‌’ ছবিতে তার অভিনয় নতুন করে নাড়া দিয়েছে দর্শক-সমালোচকদের। শুক্রবার (২৮ নভেম্বর) জন্মদিনে অভিনেত্রী শুভেচ্ছার বন্যায় ভাসলেও অন্যদিকে বলিউডের পুরস্কার বিতরণী নিয়ে তার এক বক্তব্য তাকে নিয়ে এসেছে আলোচনার কেন্দ্রবিন্দুতে। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, ‘হক্‌’-এর সাফল্যের কারণে নাকি চারটি নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। যদিও অভিনেত্রী সেই প্রশ্নের জবাবের দায়িত্ব দিলেন প্রযোজকদের ঘাড়ে। ইয়ামি বলেছেন, ‘এই ঘোষণা তো প্রযোজক করবেন।’ তবে দর্শকের

ভালোবাসায় নিজেকে যে ভাসিয়ে দিয়েছেন, সে কথা একবাক্যে স্বীকার করেছেন অভিনেত্রী। নেটাগরিকের একাংশের মত, এই ছবি জাতীয় পুরস্কার পাবেই। অভিনেত্রীও কি এমনই বিশ্বাস করেন কি না? এই প্রশ্নের উত্তরে ঠাট্টা করে ইয়ামি বলেন, ‘এই প্রশ্নের উত্তর থেকে কী কী শিরোনাম হতে পারে সেটাই ভাবছি শুধু। কী উত্তর হতে পারে আমার সত্যিই ধারণা নেই। আমি খুব সতর্ক থাকার চেষ্টা করছি, মেপে কথা বলার চেষ্টা করছি। আমি চাই না, আমার উত্তর শুনে এমন কিছু মনে হোক, যেটা আমি নই।’ অভিনেত্রীর কথায়, এটা আমার দর্শকের বক্তব্য, আর সেটাই আমার জন্য বিশাল বড় উপহার। ওদের জন্যই আজ আমি এই জায়গায়। অবশ্যই কিছু পরিচালক আমার ওপর ভরসা

করেছেন যেটা বেশিরভাগ পরিচালকই করতে পারেননি। আমি কোনো পুরস্কার বিতরণ অনুষ্ঠানে যাই না, তাদের প্রতি সম্মান রেখেই বলছি। কিন্তু কেন কোনো পার্টি বা পুরস্কারের অনুষ্ঠানে সে ভাবে দেখা যায় না অভিনেত্রীকে? অথচ বলা হয়, এসব অনুষ্ঠানে উপস্থিতিই বেশি করে কাজ পেতে নাকি সাহায্য করে যে কোনো শিল্পীকে? এ প্রশ্নের উত্তরে ইয়ামি বলেন, নিশ্চয়ই তা-ই। কোনো সন্দেহ নেই। কিন্তু আমি যদি তার সঙ্গে একাত্মবোধ করতে না পারি, তাহলে কাজ করব কীভাবে? আমি কাউকে কীভাবে বলব যে, এই সুযোগটা আমার চাই? আমি পরিশ্রম করব, সঠিক চিত্রনাট্য বাছব এবং কিছু পরিচালক আমাকে বেছে নেবেন, সেই সুযোগের অপেক্ষা করব। সেভাবেই ২০১৯ সালে ‘উরি’ হয়েছিল। এরপর অভিনেত্রী

তার বক্তব্যে তুলে ধরেন, কিছু কিছু মানুষ ‘অ্যাওয়ার্ড’-এ বিশ্বাস করতে পারেন। কিন্তু তিনি করেন না। ইয়ামি বলেন, ‘যেভাবে এসব অনুষ্ঠান হয় এখন, দেখে মনে হয় ওরা নিজেরাই বলছে, ‘আমাদের বিশেষ গুরুত্ব দেওয়ার দরকার নেই’। এটা কিন্তু আমি বলছি না। দর্শকই এই কথা বলছে এখন।’ ইয়ামির কথায়, যদি কারও মনে হয় যে পুরস্কারেই তার মন ভরে, তাহলে তা-ই করুক। কোনো সমস্যা নেই। কিন্তু কারও যদি মনে হয় যে, না আমি নিজের পথ নিজে তৈরি করব, আমার সফর আলাদা, তা হলে সেটাই সে করুক। এটা ভিন্ন পথ, কিন্তু আমি এতেই বিশ্বাসী। উল্লেখ্য, ২০১২ সালে সুজিত সরকরের পরিচালনায় নির্মিত সিনেমা ‘ভিকি ডোনার’-এর মাধ্যমে বি-টাউনে পদার্পণ

করেন ইয়ামি গৌতম। তবে ইয়ামির বড় পর্দায় অভিষেক হয় ২০১০ সালে কন্নড়, পঞ্জাবি ও তেলুগু সিনেমার মাধ্যমে। তার উল্লেখযোগ্য কাজগুলোর মধ্যে রয়েছে, ‘বাদলাপুর’, ‘সানাম রে’, ‘কাবিল’, ‘এ থার্সডে’, ‘ওএমজি ২’, ‘আর্টিকল ৩৭০’, ‘উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক’-এর মতো ছবি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
অস্ট্রেলিয়া সফরের প্রথম টেস্টের বাংলাদেশ দল ঘোষণা: ফিরলেন সৌম্য ও জাকের, বাদ জয় ৫০ কোটি টাকার বেশি ঋণের ৪২% খেলাপি, বাড়ছে বড় ঋণের ঝুঁকি বিএনপি সরকারের উন্নয়ন প্রকল্প: নির্মাণের এক মাসেই সড়কে ধস, জলাবদ্ধতায় স্থবির পাঁচ গ্রামের জনজীবন আগস্টে পে-স্কেলের প্রজ্ঞাপন না হলে সরকারি কর্মচারীদের বৃহত্তর আন্দোলনের ঘোষণা ‘লীগ নেতা’ ট্যাগে ১০ লাখ টাকা চাঁদা দাবি, না পেয়ে ব্যবসায়ীকে আয়নাঘরে নির্যাতনের পর পুলিশে দিল বিএনপি নেতা জঙ্গল সলিমপুরে পুলিশ ফাঁড়ির খাবার পানিতে বিষ: নাশকতার শঙ্কা, নমুনা পাঠানো হলো ল্যাবে গোপালগঞ্জে আওয়ামী লীগ থেকে বিএনপিতে ডিগবাজি দেওয়া নেতা চাঁদাবাজির দায়ে গ্রেপ্তার অস্ত্রের ভাণ্ডারে পরিণত হচ্ছে রোহিঙ্গা ক্যাম্প, বাড়ছে জঙ্গি আতঙ্ক আগাম ঘোষণা দিয়েই রামুতে ছাত্রলীগের মোটরসাইকেল শোডাউন রপ্তানি আয়ের ধারাবাহিক পতনের মধ্যেই ১৫ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্য সরকারের বিএনপি সরকারের উন্নয়ন প্রকল্প: বিপুল ব্যয়ে নির্মিত ড্রেন ভেঙে পড়ল ৭ দিনেই, দায় চাপল মিস্ত্রিদের ঘাড়ে রবীন্দ্র সরোবরে বর্ষামঙ্গল উদযাপন: গান-কবিতা-নৃত্যে মুখরিত হলো ধানমন্ডি ভারতীয় সন্দেহে বিজিবি গাড়ি বহরের উপর আক্রমণে নিহত সন্ত্রাসীরা স্থান পেলো জুলাই শহিদ গেজেটে টানা দুই অর্থবছর প্রবৃদ্ধি ৩% এর নীচে থাকলেও কোটিপতি বেড়েছে মোট ১৯,৩৫৬ জন সংসদ, রাজনৈতিক কর্মকাণ্ড কোথাও ঠাঁই না পেয়ে ১১ দলীয় জোট ছাড়ছেন ইসলামিক দলগুলো সারাদেশে ফ্যামিলি কার্ডের নিয়োগে চরম অনিয়ম: রাজনৈতিক প্রভাব ও বহিরাগতদের দাপটে প্রশ্নবিদ্ধ পরীক্ষা পদার্থবিজ্ঞানের পর রসায়ন পরীক্ষাতেও বিপর্যয়: ৮ সৃজনশীলের ৪টিতেই ভুল! শিক্ষার্থীদের সাথে এ কেমন তামাশা? চট্টগ্রাম রেলওয়েতে ছাত্রদল নেতার মাস্তানি, বখরা না পেয়ে দপ্তরে হামলা, প্রকৌশলী লাঞ্ছিত বিএনপি সরকারের উন্নয়ন প্রকল্প: রংপুরে নির্মাণের ১৫ দিনেই সড়কে ফাটল, উঠে গেছে কার্পেটিং প্রশাসনকে দলীয়করণে অতীতের সকল রেকর্ড ভাঙ্গলো বিএনপি