ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্প – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৫ August, ২০২৬

ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্প

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ August, ২০২৬ |
ইন্দোনেশিয়ার ফ্লোরেস দ্বীপের উপকূলীয় এলাকায় শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ৭ দশমিক ৭ বলে জানিয়েছে ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্র (ইএমএসসি)। শনিবার (১৫ আগস্ট) স্থানীয় সময় ভোর ৪টা ৫৮ মিনিটের দিকে ভূমিকম্পটি অনুভূত হয়। এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় ৩৫ কিলোমিটার গভীরে। মূল কম্পনের পর অন্তত তিনটি পরবর্তী কম্পন বা আফটারশক রেকর্ড করা হয়েছে। ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এখন পর্যন্ত ২ জন নিহতের খবর পাওয়া গেছে। ভূমিকম্পের পর ফ্লোরেস দ্বীপের বেশ কয়েকটি এলাকায় ৩ ফুট উচ্চতার সুনামির ঢেউ আঘাত হানে। ইন্দোনেশিয়ার ভূ-পদার্থবিদ্যা সংস্থা বিএমকেজি দেশটির কয়েকটি এলাকায় সম্ভাব্য সুনামির বিষয়ে সতর্কতা জারি করেছিল। পরে সেই সতর্কতা প্রত্যাহার করা হয়েছে। তবে

অস্ট্রেলিয়ার সুনামি সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, এই ভূমিকম্পের কারণে অস্ট্রেলিয়ার মূল ভূখণ্ড, দ্বীপপুঞ্জ কিংবা দেশটির অন্যান্য অঞ্চলে সুনামির কোনো আশঙ্কা নেই। সূত্র: রয়টার্স

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিয়ের পাত্র খুঁজতে তরুণীর অভিনব কাণ্ড বিমানের ২ কর্মকর্তা বরখাস্ত, অধরা ব্যাগেজ কন্ট্রোলার সাখাওয়াত অসুস্থ গরুর গোশত বিক্রির চেষ্টা, ২ কসাইয়ের কারাদণ্ড ভ্যাট রিটার্ন দাখিলের সময় বাড়ল যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহারে নতুন বাস্তবতার মুখে কুর্দি বাহিনী ইন্দোনেশিয়াকে ২ গোল দিয়ে ৯ গোল খেল বাংলাদেশ মালয়েশিয়ার শ্রমবাজার খোলা নিয়ে সুখবর মিষ্টির রাজনৈতিক উত্থান যেভাবে যৌন হয়রানির অভিযোগে বেরোবির তিন শিক্ষকের পদাবনতি জুমার দিনের অফুরন্ত ফজিলত ও বরকতময় আমল পানির নিচে একসঙ্গে ১১৬ ড্রোন চালিয়ে বিশ্ব রেকর্ড গড়ল চীন এবার সেলিব্রেটিদের নিয়ে ‘হ্যালো সুপারস্টারস’ কলা কখন খেলে শরীরের জন্য উপকার জনবল নেবে প্রাইম ব্যাংক, থাকছে না বয়সসীমা একবার শুধু নিজেদের জন্য ব্যায়াম না করেও যে কৌশলে ওজন নিয়ন্ত্রণ করা যায় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ব্যর্থ কৌশলের পুনরাবৃত্তি খেলাপি ঋণের সংকট ও সমাধান ছন্দে ছন্দে গণহত্যার ইতিহাস রাবি শিবিরের ভয়াবহ গুন, মিথ্যাকে সত্য আর সত্যকে মিথ্যা বানায়: আম্মার