‘ইনসাফ’ কায়েম করতে ফুল আর কুড়াল হাতে ফারিণ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১১ মে, ২০২৫

‘ইনসাফ’ কায়েম করতে ফুল আর কুড়াল হাতে ফারিণ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১১ মে, ২০২৫ |
কুরবানির ঈদে মুক্তি পেতে যাচ্ছে নির্মাতা সঞ্জয় সমদ্দারের সিনেমা ‘ইনসাফ’। তার আগে একের পর এক এই সিনেমার অভিনয়শিল্পীদের লুক প্রকাশ করছেন নির্মাতা। ইতোমধ্যে শরিফুল রাজ এবং মোশাররফ করিমের লুক সামনে এসেছে। এবার সিনেমারে প্রধান নারী চরিত্র তাসনিয়া ফারিণের লুকও প্রকাশ করেছেন নির্মাতা। রোববার (১১ মে) সন্ধ্যায় সামাজিক মাধ্যমে প্রকাশিত লুক পোস্টারে ফারিণকে একেবারেই ভিন্ন আবহে দেখা গেছে। পোস্টারে এই অভিনেত্রীর এক হাতে ফুল আর অন্য হাতে কুড়াল দেখা গেছে। ফেসবুকে সিনেমার পোস্টার প্রকাশ করে সঞ্জয় সমদ্দার লেখেন, ‘রক্তের ইনসাফে গোলাপের স্থান নেই..’। পোস্টারটি একই ক্যাপশনসহ নিজের পেজেও শেয়ার করেছেন তাসনিয়া ফারিণ। এর আগে গত ৪ মে ‘ইনসাফ’ সিনেমায় মোশাররফ করিমের লুক প্রকাশিত

হয়। সেখানে ভয়ংকর এক চিকিৎসকের রূপে ধরা দেন এই কিংবদন্তি অভিনেতা। তারও আগে সিনেমার আরেক অভিনেতা শরীফুল রাজের রক্তস্নাত পোস্টার প্রকাশ করে নির্মাতা সঞ্জয় সমদ্দার। তিনটি পোস্টার দেখে আন্দাজ করা যাচ্ছে অ্যাকশন ও থ্রিলার ঘরানার একটি সিনেমা হতে যাচ্ছে ‘ইনসাফ’। এই সিনেমা নিয়ে দীর্ঘ সময় পর প্রযোজনায় ফিরছে তিতাস কথাচিত্র।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
প্রবাসে বাংলা সংস্কৃতির প্রাণবন্ত আয়োজন ‘মানুষ চেয়েছিল ম্যারাডোনার মাথা ভেঙে দিই’ বিশ্বকাপ খেলে ২৫০ কোটি টাকা পাচ্ছে কেপ ভার্দে ব্রাজিল কখনো নরওয়েকে হারাতে পারেনি গাজা যুদ্ধে ফেরার প্রস্তুতি নিচ্ছে ইসরাইল ‘দখলদারিত্বের অবসান না হওয়া পর্যন্ত ইসরাইলের সঙ্গে কোনো সম্পর্ক নয়’ আদর্শকে হত্যা করা যায় না, ট্রাম্পের ‘এক আঘাতেই সবাই শেষ’ মন্তব্যের জবাবে ইরান গাজা যুদ্ধে ফেরার প্রস্তুতি নিচ্ছে ইসরাইল ‘দখলদারিত্বের অবসান না হওয়া পর্যন্ত ইসরাইলের সঙ্গে কোনো সম্পর্ক নয়’ কুমিল্লায় স্কুলছাত্রী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন মা-মেয়েকে ধর্ষণ: দুজনের যাবজ্জীবন, একজনের ১০ বছরের কারাদণ্ড মাদ্রাসাশিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মামলা মার্কিন বাজারে ঝড় তুলেছে চীনের নতুন এআই মডেল নরওয়ের বিপক্ষে জিতবে ব্রাজিল ম্যাচ শেষে ভোজিনিয়াকে কি বলেছিলেন মেসি? বিশ্বকাপে বিশ্বরেকর্ড ফ্রান্স কোচের অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন হামের উপসর্গে প্রাণ গেল আরও ৭ শিশুর আটটি যুদ্ধ মিটমাট করেছি, তাও নোবেল পেলাম না: ট্রাম্প নতুন জটিলতায় পে স্কেল, গেজেট কবে?