ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
শিল্পকলায় রুনা লায়লার প্রথম একক সঙ্গীত সন্ধ্যা
নিউইয়র্কের সড়কে নজরকাড়া অভিনেত্রী মেহজাবীন
বিজয়ের শেষ সিনেমা ‘জন নায়াগান’, আরও ৩ সিনেমা মুক্তি
মোদি সরকার বিরোধী আন্দোলনে বিক্ষোভকারীদের পাশে এবার বলিউড তারকারা
বন্যার্তদের পাশে দাঁড়াতে গাইবেন রুনা লায়লা
৭৩ বছরের ইতিহাসে প্রথম মিস ওয়ার্ল্ডের আন্তর্জাতিক মঞ্চে পাকিস্তান
আর্জেন্টিনা তুমি একটা বিউটি: কেয়া পায়েল
ইনসাফ কায়েমে বেইনসাফের জায়গা নাই, প্ল্যাকার্ড হাতে রাস্তায় শিল্পীরা
সম্প্রতি প্রথম আলো, দ্য ডেইলি স্টার, ছায়ানট ও উদীচীর কার্যালয়ে হামলার প্রতিবাদে ‘দৃশ্যমাধ্যম শিল্পী সমাজ’র ব্যানারে প্রতিবাদে এক কর্মসূচি পালিত হলো আজ। মঙ্গলবার ২৩ ডিসেম্বর বিকেল ৪টায় রাজধানীর ধানমণ্ডির সাতমসজিদ রোডে আবাহনী মাঠ সংলগ্ন ফুটপাথে এই অবস্থান কর্মসূচিতে অংশ নিয়েছেন নিয়েছেন সংস্কৃতিকর্মী, শিল্পী, সাহিত্যিক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
সেখানে দৃশ্যমাধ্যম শিল্পীসমাজ, নিপীড়ন বিরোধী শিল্পী সমাজের আয়োজনে উপস্থিত ছিলেন লুভা নাহিদ চৌধুরী, অভিনয়শিল্পী আজাদ আবুল কালাম, আজমেরী হক বাঁধন, বাকার বকুল, অরুপ রাহীসহ অনেকেই।
বক্তারা শরিফ ওসমান হাদী হত্যার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত ও হত্যাকারীর বিচার দাবি করেন। এছাড়া দ্য ডেইলি স্টার, প্রথম আলো, ছায়ানট, উদীচীর কার্যালয়ে হামলা, অগ্নি সংযোগ, লুটপাট আসবাবপত্র,
মিউজিক সামগ্রী পুড়িয়ে ফেলার প্রতিবাদ ও সুষ্ঠু বিচার দাবি করেন। এদিকে, ছায়ানট ভবনের সামনের রাস্তায় সংস্কৃতির ওপর সহিংস হামলার প্রতিবাদে গানে গানে সংহতি-সমাবেশের আয়োজন করেছে সাংস্কৃতিক সংগঠন ছায়ানট। সেখানেও কণ্ঠশিল্পী, সাহিত্যিক,সাংবাদিক, সংস্কৃতিসেবীরা অংশ নিয়েছেন। প্রতিবাদ সমাবেশে সম্মিলিতভাবে গাওয়া হয় মোরা ঝঞ্ঝার মতো উদ্দাম, চল চল চল ঊর্ধ্ব গগনে বাজে মাদল, ও আমার দেশের মাটি, যদি তোর ডাক শুনে কেউ না আসে, গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান, তীর হারা এই ঢেউয়ের সাগর, হিমালয় থেকে সুন্দরবন, সবশেষে জাতীয় সংগীত।