ইউরোপে কেন কমে যাচ্ছে টেসলার জনপ্রিয়তা? – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১০ মার্চ, ২০২৫

ইউরোপে কেন কমে যাচ্ছে টেসলার জনপ্রিয়তা?

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ মার্চ, ২০২৫ |
টেসলার সিইও ইলন মাস্কের রাজনৈতিক হস্তক্ষেপের কারণে ইউরোপে তার প্রতিষ্ঠানটির গাড়ির চাহিদা কমতে শুরু করেছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান। জানুয়ারি ২০২৪-এ ইউরোপে টেসলা মাত্র ৯ হাজার ৯৪৫টি গাড়ি বিক্রি করেছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৪৫ শতাংশ কম। ২০২৩ সালের জানুয়ারিতে কোম্পানিটি ১৮ হাজার ১৬১টি গাড়ি বিক্রি করেছিল। টেসলার বাজার শেয়ারও উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। এক সময় যেখানে প্রতিষ্ঠানটির ইউরোপের বাজারে শেয়ার ছিল ১.৮ শতাংশ, এখন তা নেমে এসেছে ১ শতাংশে। বিশেষজ্ঞদের মতে, মাস্কের রাজনৈতিক অবস্থান এবং ইউরোপীয় রাজনীতিতে সরাসরি হস্তক্ষেপই এর পেছনের অন্যতম কারণ। সম্প্রতি, মাস্ক জার্মানির কট্টর-ডানপন্থি দল এএফডিকে সমর্থন করেছেন এবং দলটির সহ-নেতা অ্যালিস ওয়েইডেলকে নির্বাচনের পর অভিনন্দন

জানিয়েছেন। এ পদক্ষেপের ফলে জার্মানির অন্য রাজনৈতিক দলগুলোর মধ্যে অসন্তোষ সৃষ্টি হয়েছে। দেশটির চ্যান্সেলর-ইলেক্ট ফ্রিডরিখ মের্জও তার এ হস্তক্ষেপের কড়া সমালোচনা করেছেন। এছাড়া মাস্ক যুক্তরাজ্যের রাজনীতিতেও নাক গলিয়েছেন। তিনি লেবার পার্টির প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারসহ অন্য নেতাদের বিরুদ্ধে অপরাধীচক্রকে প্রশ্রয় দেওয়ার অভিযোগ তুলেছেন, যদিও এ ধরনের দাবির পক্ষে তিনি কোনো সুস্পষ্ট প্রমাণ দেননি। জানুয়ারিতে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ নরওয়ে, যুক্তরাজ্য ও জার্মানির নেতাদের সঙ্গে একত্রিত হয়ে মাস্কের রাজনৈতিক হস্তক্ষেপের নিন্দা জানান। ইউরোপের বামপন্থি রাজনীতিবিদদের প্রতি মাস্কের কটাক্ষ এবং কট্টর-ডানপন্থিদের প্রতি তার সমর্থন অনেকের নজর কেড়েছে। রাজনৈতিক বিতর্কের পাশাপাশি, টেসলার বিক্রি ইউরোপের বিভিন্ন দেশে উল্লেখযোগ্য হারে হ্রাস পেয়েছে। গত মাসে টেসলা জার্মানিতে

মাত্র ১ হাজার ২৭৭টি নতুন গাড়ি বিক্রি করেছে, যা ২০২১ সালের জুলাইয়ের পর সর্বনিম্ন। ফ্রান্সেও কোম্পানিটির বিক্রি ৬৩ শতাংশ কমেছে। যুক্তরাজ্যেও টেসলার অবস্থান দুর্বল হয়েছে। দেশটিতে প্রথমবারের মতো চীনা ইভি নির্মাতা বিওয়াইডির চেয়ে কম গাড়ি নিবন্ধিত হয়েছে। যেখানে যুক্তরাজ্যে বৈদ্যুতিক গাড়ির বাজার ৪২ শতাংশ বৃদ্ধি পেয়েছে, সেখানে টেসলার বিক্রি কমেছে প্রায় ৮ শতাংশ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
তিন টাকায় ১ টাকা অনিয়ম টার্মিনাল বন্ধ, সারা দেশে গ্যাস ও বিদ্যুৎ সংকট আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী? মানচিত্রের বদলে ১ টাকার কয়েনে স্থান পেল মঠ, ভারত-নেপাল সম্পর্কে কি নতুন বার্তা? বিশ্বকাপ ফাইনালে পারাদেস কান্ডঃ লাল কার্ডের তথ্য প্রযুক্তিগত ত্রুটি, তবে ম্যাচশেষে সংঘর্ষ তদন্তে ফিফা’র কমিটি ব্যালন ডি’অর ২০২৬: বিশ্বকাপ ফাইনালের পারফরম্যান্সে ধাক্কা খেলেন মেসি, এগিয়ে ইয়ায়ামাল, হ্যারি কেইন ‘ইতিহাস মুছে ফেলা এত সহজ নয়, বাংলাদেশ একাত্তরেই ফিরবে’: যুক্তরাষ্ট্র থেকে ড. জাফর ইকবাল ফেনীতে দুই কোটি টাকার চোরাচালানসহ দুটি গাড়ি জব্দ মাইলস্টোনে বিমান দুর্ঘটনার এক বছর: চোখের জলে সেই ভয়াল দুপুরের স্মৃতিচারণ শিক্ষার্থী-শিক্ষকদের জামায়াতের সাতক্ষীরা সাংসদের কক্ষে সিসিক্যামেরা লাগানোর দায়ে অভিযুক্ত ড্রাইভার; জীবনের চিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর কাছে আবেদন প্রকাশ্যে হত্যার হুমকি পেলেন জ্যেষ্ঠ সাংবাদিক পান্না; ‘ইউনূসের অভিশপ্ত আমল ফিরছে কি?’ প্রশ্ন রাখলেন প্রধানমন্ত্রীর কাছে মোদি সরকার বিরোধী আন্দোলনে বিক্ষোভকারীদের পাশে এবার বলিউড তারকারা আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী? প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ, আটক রাহুল-প্রিয়াঙ্কা পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল গোপন ভিডিও ফাঁসে রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংস হয়েছে যেসব বিশ্বনেতার কমিশন বৃদ্ধির দাবিতে দেশজুড়ে ১৮ ঘণ্টা সিএনজি স্টেশন বন্ধের ঘোষণা যুবদল নেতার ওপর হামলা, ছাত্রদলের ৩ নেতাসহ ১১ জনের বিরুদ্ধে মামলা বিয়ের জন্য চাপ দেওয়ায় ‘শারমিনকে’ হত্যা করে ভারতে পালাচ্ছিলেন প্রেমিক দ্বিতীয় বিয়ের আগে যে ৭ বিষয়ের দিকনির্দেশনা দেয় ইসলাম