ইউরোপিয়ান লিগের দাপটে আর্জেন্টিনার বিশ্বকাপ দল – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৯ মে, ২০২৬

ইউরোপিয়ান লিগের দাপটে আর্জেন্টিনার বিশ্বকাপ দল

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ মে, ২০২৬ |
বিশ্বকাপ শিরোপা ধরে রাখার লক্ষ্য সামনে রেখে ২৬ সদস্যের দল ঘোষণা করেছে আর্জেন্টিনা। স্কোয়াড বিশ্লেষণ করলে স্পষ্টভাবে চোখে পড়ে ইউরোপিয়ান ফুটবলের আধিপত্য। বিশেষ করে স্পেনের লা লিগা ও অ্যাথলেটিকো মাদ্রিদের খেলোয়াড়দের ওপরই সবচেয়ে বেশি ভরসা রেখেছেন কোচ লিওনেল স্কালোনি। পুরো স্কোয়াডে সবচেয়ে বেশি ছয়জন ফুটবলার এসেছেন অ্যাথলেটিকো মাদ্রিদ থেকে। গোলরক্ষক হুয়ান মুসো ছাড়াও নাহুয়েল মলিনা, জুলিয়ান আলভারেজ, নিকো গঞ্জালেজ, থিয়াগো আলমাদা ও জিউলিয়ানো সিমিওনে রয়েছেন সেই তালিকায়। একক ক্লাব হিসেবে এটিই সর্বোচ্চ প্রতিনিধিত্ব। লা লিগা থেকে মোট সাতজন খেলোয়াড় জায়গা পেয়েছেন আর্জেন্টিনার দলে। অ্যাথলেটিকোর ছয়জনের সঙ্গে রয়েছেন রিয়াল বেটিসের মিডফিল্ডার জিওভানি লো সেলসো। ইউরোপের শীর্ষ লিগগুলোর মধ্যে তাই সবচেয়ে বেশি অবদান স্পেনের। ইংলিশ প্রিমিয়ার লিগ থেকেও

পাঁচজন ফুটবলার আছেন স্কোয়াডে। তাদের মধ্যে আছেন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ, ডিফেন্ডার লিসান্দ্রো মার্টিনেজ ও ক্রিস্টিয়ান রোমেরো। সঙ্গে মিডফিল্ডার অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার ও এনজো ফার্নান্দেজ। একই সংখ্যক খেলোয়াড় এসেছে ফরাসি লিগ ওয়ান থেকেও। জেরোনিমো রুলি, লিওনার্দো বালের্দি, নিকোলাস তাগলিয়াফিকো, ফাকুন্দো মেদিনা ও ভালেন্তিন বার্কো খেলছেন ফ্রান্সে। ক্লাবভিত্তিক হিসাব করলে দ্বিতীয় সর্বোচ্চ তিনজন খেলোয়াড় এসেছে অলিম্পিক মার্শেই থেকে। রুলি, বালের্দি ও মেদিনা বর্তমানে ফরাসি ক্লাবটির সদস্য। অন্যদিকে ইন্টার মায়ামি থেকে আছেন অধিনায়ক লিওনেল মেসি ও রদ্রিগো দি পল। নিজেদের ঘরোয়া লিগ থেকে অবশ্য খুব বেশি ফুটবলার নেননি স্কালোনি। আর্জেন্টাইন প্রিমেরা ডিভিশন থেকে সুযোগ পেয়েছেন মাত্র দুজন রিভার প্লেটের গঞ্জালো মন্তিয়েল ও বোকা জুনিয়র্সের লেয়ান্দ্রো

পারেদেস। এ ছাড়া পর্তুগিজ লিগে খেলছেন অভিজ্ঞ ডিফেন্ডার নিকোলাস ওতামেন্দি। দক্ষিণ আমেরিকার আরেক প্রতিনিধি হিসেবে ব্রাজিলিয়ান সিরি ‘আ’ থেকে দলে জায়গা পেয়েছেন হোসে মানুয়েল লোপেজ। সব মিলিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ স্কোয়াডে ইউরোপীয় ফুটবলের প্রভাবই সবচেয়ে বেশি দেখা যাচ্ছে। বিশেষ করে স্প্যানিশ ও ইংলিশ লিগে খেলা ফুটবলারদের ওপরই নিজেদের শিরোপা রক্ষার বড় আশা রাখছে আলবিসেলেস্তেরা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নিউইয়র্কে বর্ণাঢ্য আয়োজনে কুষ্টিয়া জেলা সমিতির বার্ষিক বনভোজন অনুষ্ঠিত। ঢাকায় পুরোহিতের ওপর নৃশংস হামলা, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন সুভাষ দেউরী মানবাধিকার লঙ্ঘনের বিভিন্ন ঘটনার তদন্ত দাবি পেশাজীবী মানবাধিকার পরিষদের রণক্ষেত্র সাতকানিয়া: সশস্ত্র জামায়াত-শিবির কর্মীদের গুলিতে রক্তাক্ত আওয়ামী লীগ কর্মী, এলাকায় তীব্র ক্ষোভ এলসি নিষ্পত্তিতে ডলারের দর বেড়ে ১২৩.৫৫ টাকাঃ দুই সপ্তাহে বেড়েছে ৭০ পয়সা, আমদানি ব্যয় ও মূল্যস্ফীতির নতুন শঙ্কা মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর ১০ বছরের সশ্রম কারাদণ্ড প্রিপেইড মিটারে ভৌতিক বিল কর্তনের অভিযোগ, মধ্যরাতে বিদ্যুতহীনতার ভোগান্তিতে ক্ষুব্ধ গ্রাহকরা হাসিনা সরকার পতনে “সক্রিয় ভূমিকা” রেখেছি: প্রথম আলো সম্পাদক মতিউর রহমান (ভিডিও) ভারতীয় পেঁয়াজের সাথে প্রতিযোগিতায় ন্যায্যমূল্য না পেয়ে দিশেহারা কৃষক, ক্ষোভে পেঁয়াজ ফেলে দিচ্ছেন রাস্তায়-ডোবায় মো-সা-দ এজেন্ট’ বিএনপি নেতা আসলাম চৌধুরীর মনোনয়ন বাতিল সুপ্রিম কোর্টে বিদ্যুতের লোডশেডিং অতিষ্ট যুবকের প্রধানমন্ত্রী ও জায়মাকে কটুক্তি, ফেনীতে যুবক গ্রেফতার হাসপাতাল চালুর দাবিতে সড়ক অবরোধ, নবম দিনে সুনামগঞ্জ মেডিকেল কলেজ শিক্ষার্থীদের আন্দোলন বিশ্বজুড়ে ৯১টি আন্তর্জাতিক সংবাদমাধ্যমের শিরোনামে শেখ হাসিনা: “এ বছরই দেশে ফিরব” কোটচাঁদপুরের ডেপুটি রেঞ্জার শফিকুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের একাধিক অভিযোগ ঢাবি স্থাপনার নাম পরিবর্তন: সিনেট অধিবেশন থেকে শিবিরের ওয়াকআউট; পছন্দের নাম ‘শহিদ ওসমান হাদি’ পশ্চিম তীরে ১০০ স্থানে বসতি স্থাপনের পরিকল্পনা করছে দখলদার ইসরাইল জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের চেষ্টা ট্রাম্পের, যে রায় দিল মার্কিন সুপ্রিম কোর্ট পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশু নিহত ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়েছে চীনা সেনাবাহিনী জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের চেষ্টা ট্রাম্পের, যে রায় দিল মার্কিন সুপ্রিম কোর্ট