ইউনূস সরকারের সমালোচনা করায় গণ অধিকার পরিষদ নেতাকে বেদম মারধর – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৫ January, ২০২৫

ইউনূস সরকারের সমালোচনা করায় গণ অধিকার পরিষদ নেতাকে বেদম মারধর

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ January, ২০২৫ |
ইউনূস সরকারের সমালোচনা করায় গণ অধিকার পরিষদের সহ-সভাপতি ফারুক হাসানকে বেদম মারধর করেছে জাতীয় বিপ্লবী পরিষদ। শনিবার ৩রা জানুয়ারি ড. ইউনূস সমর্থিত সংগঠন জাতীয় বিপ্লবী পরিষদ নিজেদের অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়ে অতিথি করে নিয়ে এসে হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে গণ অধিকার পরিষদ। ঘটনাস্থলে উপস্থিত গণ অধিকার পরিষদের কর্মী আশরাফুল আলম জানান, ফারুক ভাইয়ের বক্তব্য শুনে বিপ্লবী পরিষদের লোকজন ভেবেছে সে ইউনূস সরকারের পতন চাচ্ছে। ফলে তারা ক্ষিপ্ত হয়ে তার ওপর হামলা করে। আমরা এই ন্যাক্কারজনক হামলার বিচার চাই। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান জানান, অন্তর্বর্তী সরকারের সমালোচনা করায় শহীদ মিনারে জাতীয় বিপ্লবী পরিষদের নেতাকর্মীরা ফারুক হাসানের ওপর ব্যাপক হামলা চালিয়েছে। কপালে

ছুরি দিয়ে জখম করেছে। আমরা এখন মামলা করার জন্য শাহবাগ থানায় আছি। যদিও জাতীয় বিপ্লবী পরিষদের আহ্বায়ক খোমেনী এহসান উল্টো দাবি করেছেন, জাতীয় বিপ্লবী পরিষদ আয়োজিত শহীদ পরিবার ও নাগরিক সমাবেশে হামলা চালানো হয়েছে। রাশেদ খান বলেন, স্বৈরাচারী হাসিনার আমলে তার নামে সমালোচনা করা যেত, কিন্তু ইউনূস সরকারের সময়ে তার সমালোচনাও করা যাচ্ছে না।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
রাজশাহীতে মায়ের কবর জিয়ারত করতে গিয়ে গ্রেপ্তার নিষিদ্ধ দলের নেতা রাজধানীর বাজারে সরু চাল ও সবজির দাম বেড়েছে ১২ উপজেলায় লিড ব্যাংক হিসেবে কাজ করবে সিটি ব্যাংক ১২ উপজেলায় লিড ব্যাংক হিসেবে কাজ করবে সিটি ব্যাংক জলাবদ্ধ জমিতে পানিফল চাষে ২৫ কোটি টাকা আয়ের আশা চামড়াপণ্য ও জুতা শিল্পের শ্রমিকদের মজুরি বাড়ল ৪,৮০০ টাকা এএফসির দুটি পুরস্কার জিতল বাফুফে লর্ডসে নেপালের বিপক্ষে টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সংক্রান্ত হাইকোর্টের আদেশ স্থগিতের আবেদন, শুনানি রোববার শ্রমিক আন্দোলনের জেরে ট্রাইব্যুনালে বিচারকাজ ব্যাহত বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন রিমান্ডে গোপালগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ নাশকতার অভিযোগে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে গ্রেপ্তার পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ১০ দিনে গ্রামীণ ব্যাংকের ৭২ শাখা-কার্যালয়ে হামলা ও আগুন গোপালগঞ্জে সর্বোচ্চ ন্যূনতম মজুরির দাবিতে আন্দোলন: আরও দুই শ্রমিক নেতাকে আটকের ঘটনায় অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের উদ্বেগ ছুরিকাঘাতে হত্যা: মৃত্যুর পূর্বে হামলাকারী বিএনপি-ছাত্রদল নেতাদের নাম জানিয়ে যান আওয়ামী লীগ নেতা ছাত্রদলের ভাইরাল মেসেজ ঘিরে তোলপাড়: লকডাউনে নাশকতা করে আওয়ামী লীগের ওপর দায় চাপানোর পরিকল্পনা আওয়ামী লীগ দমনে মোটরসাইকেল শোডাউন, পাল্টা প্রতিরোধে বিএনপির ২ নেতাকর্মী নিহত নিপীড়ন-গণগ্রেপ্তারের ফল: সাধারণ জনতার ক্ষোভের আগুনে পুড়ল মুকসুদপুর থানা