আস্থা ভোটে হেরে ক্ষমতা হারালেন ফ্রান্সের প্রধানমন্ত্রী বাইরু – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৯ সেপ্টেম্বর, ২০২৫

আস্থা ভোটে হেরে ক্ষমতা হারালেন ফ্রান্সের প্রধানমন্ত্রী বাইরু

ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ সেপ্টেম্বর, ২০২৫ |
ফ্রান্সে বড় ধরনের রাজনৈতিক অস্থিরতা দেখা দিয়েছে। আস্থা ভোটে হেরে ক্ষমতা হারিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ফ্রাঁসোয়া বাইরু। সোমবার (৮ সেপ্টেম্বর) ফরাসি পার্লামেন্টে এ ভোট অনুষ্ঠিত হয়। এতে বাইরুর বিপক্ষে পড়ে ৩৬৪ ভোট, আর সমর্থনে ছিলেন মাত্র ১৯৪ জন সাংসদ। ভোট থেকে বিরত ছিলেন আরও ২৫ জন। জাতীয় ঋণ নিয়ন্ত্রণ পরিকল্পনা পাস করাতে সমর্থন আদায়ের জন্য আস্থা ভোটের উদ্যোগ নেন বাইরু। কিন্তু সেটিই শেষ পর্যন্ত তার সরকারের পতনের কারণ হয়ে দাঁড়াল। ভোটে পরাজয়ের কারণে দায়িত্ব নেওয়ার মাত্র ৯ মাসের মাথায় প্রধানমন্ত্রীর পদ ছাড়তে হচ্ছে তাকে। আস্থা ভোটে হেরে পুরো মন্ত্রিসভাকেই বিদায় নিতে হচ্ছে। ভোটের আগে সংসদে বক্তব্য রাখতে গিয়ে বাইরু বলেন, ‘সরকারকে টেনে নামানোর ক্ষমতা

আপনাদের আছে। কিন্তু বাস্তবতাকে অস্বীকার করার ক্ষমতা নেই। খরচ বাড়বে, ঋণের বোঝা আরও ভারি হবে। ফ্রান্সের অস্তিত্ব এখন হুমকির মুখে।’ বাইরুর বিদায়ে ফ্রান্সে রাজনৈতিক সংকট আরও গভীর হলো। এই পরিস্থিতিতে প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ নতুন করে চাপের মুখে পড়েছেন। দুই বছরেরও কম সময়ে এখন পঞ্চম প্রধানমন্ত্রী খুঁজে বের করতে হবে তাকে। সূত্র : বিবিসি

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিচ্ছেদের পর অভিনেত্রী বললেন, আর বিয়ে করতে চাই না রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধস: মৃত্যু বেড়ে ৮ সায়েদাবাদ বাস টার্মিনাল যাচ্ছে কাঁচপুরে জলাবদ্ধতা নিরসনে হাজার কোটি টাকা ব্যয় নিয়ে প্রশ্ন পশ্চিমবঙ্গে শিশুকে ধর্ষণ-হত্যা: পুলিশের ‘বন্দুকযুদ্ধে’ নিহত মূল অভিযুক্ত অর্থপাচার মামলায় এনু-রুপনের ১০ বছর কারাদণ্ড, ৬৪ কোটি টাকা জরিমানা পাকিস্তানে ৫ আরোহীসহ নিখোঁজ কার্গো বিমান ‘নাই বাওয়া, হামার কিচ্ছু নাই, ঘর-বাড়ি সব হারাচি’ ‘এত বিভীষিকাময় পরিস্থিতি হবে ভাবিনি, কক্সবাজারের আনন্দটাই মাটি’ আল-আজহার বিশ্ববিদ্যালয়ে সেরা ১০ গ্রাজুয়েটের তালিকায় ৭ জনই বাংলাদেশি ফিফার বিরুদ্ধে তদন্তের দাবি ফিফার কাছে অভিযোগ করল মিশর পেনাল্টি মিস করার পর যা ভেবেছিলেন মেসি রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৫ শিক্ষার্থীর মৃত্যু পাঁচ ক্রুসহ পাকিস্তানের মালবাহী উড়োজাহাজ নিখোঁজ ডেঙ্গুতে একদিনে ৩ জনের মৃত্যু হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু মহিলা লীগ নেত্রী ফরিদা গ্রেফতার ১৩ বছর পর পিতৃত্বের স্বীকৃতি পেল ধর্ষণে জন্ম নেওয়া শিশু ‘খালেদা জিয়া ১ টাকা রেখে পুরো বেতন এতিমখানায় দান করে দিতেন’, জানালেন প্রেস সচিব