আশুলিয়ায় যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ, আটক ৬ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৬ ফেব্রুয়ারি, ২০২৫

আশুলিয়ায় যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ, আটক ৬

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৬ ফেব্রুয়ারি, ২০২৫ |
শিল্পাঞ্চল আশুলিয়ায় পূর্বশত্রুতার জের ধরে মোমেনুল ইসলাম মকমিন (২৮) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। এ ঘটনায় ৬ জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে একই দিন রাত ১১টার দিকে আশুলিয়ার গাজীরচট এলাকায় সন্ত্রাসীরা কুপিয়ে জখম করে তাকে। নিহত মোমেনুল নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানাধীন খাস দাউদপুর এলাকার আজাহারের ছেলে। তিনি পরিবার নিয়ে আশুলিয়ার দক্ষিণ বাইপাইল চাড়ালপাড়া এলাকায় বসবাস করে একটি গ্যাস সিলিন্ডার বিক্রির দোকান চালাতেন। আটককৃতরা হলেন- আশুলিয়ার দক্ষিণ বাইপাইল এলাকার মোহাম্মদ নাজমুল (১৮), একই এলাকার আশিকুল ইসলাম আসিফ (২২), দক্ষিণ গাজীরচট এলাকার মো. আলিফ (১৮) ও একই

এলাকার রমজান (২৬), কুমিল্লার মুরাদনগর থানার ধামগর পূর্বপাড়া এলাকার মো. ইব্রাহিম (৪৮) এবং একজন কিশোর। এলাকাবাসী জানান, স্থানীয় জুলমত আলী মুন্সির ছেলে রুবেল দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছে। রুবেল বিভিন্ন সময় মোমেনকে তার আন্ডারে মাদক ব্যবসা করার জন্য প্রস্তাব দেন। মোমেন তার প্রস্তাবে রাজি না হওয়ায় তাদের মধ্যে শত্রুতা শুরু হয়। এর জের ধরে মঙ্গলবার রাতে রুবেলের নেতৃত্বে একটি সন্ত্রাসী গ্রুপ মোমেনকে বসুন্ধরা এলাকায় পেয়ে কুপিয়ে গুরুতর আহত করে। পরে তার ডাকচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রাত আড়াইটার দিকে তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ হাসপাতাল

থেকে লাশ উদ্ধার করে। পুলিশ জানায়, হত্যাকাণ্ডের এক ঘণ্টার মধ্যে পুলিশের একাধিক টিম অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত ছয়জনকে আটক করতে সক্ষম হয়। তাদের মধ্যে নজরুল ও আসিফ নিজে কুপিয়ে হত্যার দায় স্বীকার করেছে। আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) কামাল হোসেন জানান, রাত ১১টার দিকে বাইপাইল বসুন্ধরা এলাকায় পূর্বশত্রুতার জের ধরে রুবেলের নেতৃত্বে মোমেন নামের একজনকে কুপিয়ে গুরুতর আহত করে। পরে তাকে স্থানীয় সোহেল স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থা অবনতি হলে রাত আড়াইটার দিকে সাভার এনাম মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে রুবেল গ্রুপের হত্যায়

জড়িত ছয়জনকে আটক করে পুলিশ। আটককৃতরা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছে। নিহত মোমেনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বর্ষায় পেটের স্বাস্থ্য ভালো রাখতে উপকারী ৬ পানীয় জামায়াত থেকে বহিষ্কার গাজী নজরুলের এমপি পদ থাকবে কি এমপি গাজী নজরুলসহ ৫ জনের বিরুদ্ধে মামলা যন্তর-মন্তরের আন্দোলন মোদির জন্য এবার কেন আলাদা এবার রাহুলের পক্ষে সরব বিজয়ের টিভিকে বিক্ষোভের মুখে দিল্লির ১৬ মেট্রো স্টেশন সাময়িক বন্ধ ভারতে আন্দোলন ছড়িয়েছে কয়েক রাজ্যে, চাপ বাড়াচ্ছে ককরোচ আদালতে বিচারকের ছোড়া পেপার ওয়েটে ফাটল আইনজীবীর মাথা কাভা পুরুষ ভলিবল চ্যাম্পিয়নশিপে উজবেকিস্তানকে হারাল বাংলাদেশ ভৈরবে সাবেক মেয়রের জানাজায় ‘জয় বাংলা’ স্লোগান, স্বেচ্ছাসেবক লীগ কর্মী গ্রেফতার হোয়াটসঅ্যাপে যুক্ত হচ্ছে ‘লিকুইড গ্লাস’ ডিজাইন, যেসব সুবিধা পাবে ব্যবহারকারীরা ক্যান্সার চিকিৎসায় সবচেয়ে বড় বিনিয়োগ কী? হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ মালয়েশিয়ায় অভিবাসনবিরোধী অভিযানে ৩২ বাংলাদেশিসহ আটক ১০৮ ‘২০ বছর বনাম ৪ মাস’—ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের পালটা জবাব হামে প্রাণ গেল আরও ৬ জনের, মৃত্যু ছাড়াল ৮০০ এসএসসি পরীক্ষার ফল প্রকাশ নিয়ে যা জানা গেল নিজেদের কি ভগবান ভাবেন? শিক্ষার্থীদের ওপর হামলায় ক্ষুব্ধ অরিজিৎ সিং ‘ধরা খেয়ে দ্বিতীয় বিয়ের নাটক সাজাবেন, সেটা কেমন চরিত্র আর হেকমত?’ জামায়াত এমপি গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার