ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
গুপ্ত ভিডিও ছড়িয়ে পড়ায় ক্ষুব্ধ মোনামি: ‘একটার তো ভিডিও পেয়েছেন, ৫টায় নেচেছি, বেশ করেছি’
মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া প্রান্তের শিমুলিয়া ঘাট ও পদ্মা সেতু এলাকায় সন্ধ্যা ৬টার পর সব ধরনের নৌযানে পর্যটকদের ঘোরাফেরা সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। গত ২৮শে অক্টোবর, বুধবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত পদ্মা সেতুর ৩, ৪ ও ৫ নম্বর পিলার এলাকা এবং শিমুলিয়া ঘাটের সার্বিক নৌ-নিরাপত্তা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করে এ সিদ্ধান্তের কথা জানান লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতু। এ সময় পর্যটক ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পদ্মা সেতু এলাকায় বিশেষ সতর্কীকরণ সাইনবোর্ড স্থাপন করা হয়। পরিদর্শনকালে শিমুলিয়া ঘাটের সার্বিক পরিস্থিতি, নদীপথে পর্যটকদের চলাচল, নৌযানের নিরাপত্তা এবং পদ্মাসেতুর সংশ্লিষ্ট পিলার এলাকার বর্তমান অবস্থা পর্যবেক্ষণ করা হয়। এ সময় নদীপথে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে নিরাপত্তাব্যবস্থা জোরদার, ঘাট এলাকায় শৃঙ্খলা বজায় রাখা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্ব দেয়া হয়। বিশেষ করে পদ্মা সেতুর পিলার সংলগ্ন এলাকায় পর্যটকদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে সতর্কীকরণ সাইনবোর্ড স্থাপনের সিদ্ধান্ত নেয়া হয়। একই সঙ্গে সন্ধ্যা ৬টার পর কোনো পর্যটক যাতে নদীতে ঘোরাফেরা করতে না পারেন, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়। বিষয়টি নিশ্চিত করে লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতু তিনি জানান, মাওয়া ও শিমুলিয়া ঘাট পদ্মা নদী কেন্দ্রিক পর্যটন ও নৌ-যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ এলাকা। পর্যটক ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি নদীপথে শৃঙ্খলা বজায় রাখতে এ উদ্যোগ নেয়া হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন লৌহজং উপজেলা প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কর্মকর্তা শান্তনু ঘোষ সাগর, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) কর্মকর্তা নেয়াজ মোহাম্মদ খান, নৌ-পুলিশের ইন্সপেক্টর মো. মালেক খসরু, টুরিস্ট পুলিশের ইন্সপেক্টর মো. দেলোয়ার হোসেন, সাংবাদিক শেখ মো. সোহেল রানা ও শিমুলিয়া ট্রলার ঘাটের ইজারাদার মো. কাওছার সহ আরও অনেকে। এছাড়া উপজেলা প্রশাসন, নৌ-পুলিশ, টুরিস্ট পুলিশ ও বিআইডব্লিউটিএর অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা পরিদর্শন কার্যক্রমে অংশ নেন।
শিউলি ফুলের খোঁজে পরীমনি, ভক্তদের চোখে তিনিই শিউলি
‘এক দুর্গার সামনে আরেক দুর্গা’, পূজা চেরীর ছবি ঘিরে মুগ্ধতা
শেষ রক্ষা হলো না শ্রফের ওপর ৩ হামলাকারীর, যেভাবে ধরা পড়লেন, কারা তারা
মুম্বাইয়ে টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, আহত ২
রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করল দিল্লি পুলিশ
আল্লুর কোলে উঠে নাচ, নীরবতা ভাঙালেন রাশমিকা
মূল্যবান লালচন্দন গাছ চোরাচালানের গল্প নিয়ে গড়ে উঠেছে ‘পুষ্পা টু’ সিনেমা কাহিনি। সিনেমাটিতে ‘পুষ্পা’ ও ‘শ্রীবল্লী’ চরিত্রে অভিনয় করেছেন আল্লু অর্জুন ও রাশমিকা মান্দানা। গত ৫ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তির পর বক্স অফিসে ঝড় তুলেছে; তাবড় তাবড় তারকাদের সিনেমার রেকর্ডও ভেঙেছে এটি।
‘পুষ্পা টু’ সিনেমার ‘পিলিংস’ গানটি প্রেক্ষাগৃহে মুক্তির আগেই প্রকাশ করেন নির্মাতারা। এ গানে আল্লু অর্জুনের কোলে উঠে নাচতে দেখা যায় রাশমিকাকে। এ নিয়ে অন্তর্জালে সমালোচনার ঢেউ বইছে। এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন এই অভিনেত্রী।
‘পুষ্পা টু’ সিনেমা মুক্তির কয়েক দিন আগে, ‘পিলিংস’ গানের শুটিং করেন আল্লু অর্জুন-রাশমিকা। এ তথ্য উল্লেখ করে রাশমিকা মান্দানা গালাতা প্লাসকে বলেন, “পুষ্পা টু’ সিনেমা মুক্তির কয়েক
দিন আগে ‘পিলিংস’ গানের শুটিং করেছি। পাঁচ দিন লেগেছে পুরো গানের শুটিং করতে।” গানটির শুটিং করার আগে রিহার্সেল করেন রাশমিকা-আল্লু অর্জুন। রিহার্সেলের ভিডিও দেখার পর যে অনুভূতি হয়েছিল সেই প্রসঙ্গে রাশমিকা মান্দানা বলেন, “এটি আমাকে বিস্মিত করেছিল। কারণ রিহার্সেলের ভিডিওটি দেখার পর মনে হয়েছিল, ‘এটা কী হচ্ছে?’ বেশিরভাগ সময়ই ভাবতাম যে, আমি আল্লু অর্জুন স্যারের কোলে উঠে নাচছি।” আল্লু অর্জুনের কোলে উঠে নাচার শুটিংয়ের অভিজ্ঞতা জানিয়ে রাশমিকা মান্দানা বলেন, “আমার কেবল মনে হচ্ছিল, ‘আমি এটা কীভাবে করব?’ আমার অস্বস্তি হচ্ছিল। এরপর আমার উপলদ্ধি হয়, ‘আমার পরিচালক ও সহশিল্পীর কাছে পরিপূর্ণভাবে আত্মসমর্পণ করব।’ তারপর আমি বলি, ‘চলো এটা করি। যদি সিনেমার জন্য এটা
করা প্রয়োজন হয়, তবে চলো করি।’ আপনি একবার যদি মানুষকে বিশ্বাস করেন, তবে সেই কাজটি আনন্দের হয়ে ওঠে।” ‘পুষ্পা টু’ সিনেমায় আল্লু অর্জুনের স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন রাশমিকা মান্দানা। ‘পুষ্পা’ সিনেমায় এসপি ভানুয়ার সিং শেখওয়াত চরিত্রে অভিনয় করেছিলেন ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা ফাহাদ ফাসিল। ন্যাড়া মাথার এই আইপিএস অফিসারের পারফরম্যান্স মুগ্ধ করে দর্শকদের। ‘পুষ্পা টু’ সিনেমায়ও একই চরিত্রে দেখা যায় ফাহাদ ফাসিলকে। ‘পুষ্পা টু’ সিনেমা প্রথমটির চেয়ে আরো বেশি চমকপ্রদ হবে বলে আগেই আশ্বাস দিয়েছিলেন নির্মাতারাও। বাজেটে আনেন পরিবর্তন। প্রথম সিনেমার তুলনায় যা দ্বিগুণ। ‘পুষ্পা: দ্য রাইজ’ সিনেমার বাজেট ছিল ১৯৩ কোটি রুপি; এবার তা ৪০০-৫০০ কোটি রুপি।