আলিয়া কিংবা দীপিকা-কেউ-ই মুখ না খুললেও নেটিজেনরা বললেন যে কথা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৮ সেপ্টেম্বর, ২০২৫

আলিয়া কিংবা দীপিকা-কেউ-ই মুখ না খুললেও নেটিজেনরা বললেন যে কথা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ সেপ্টেম্বর, ২০২৫ |
বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনকে হিংসা করেন আরেক অভিনেত্রী আলিয়া ভাট।—এমন অভিযোগ দীপিকার ভক্ত-অনুরাগীদের। নতুন একটি ব্র্যান্ডের সঙ্গে যুক্ত হয়েছেন আলিয়া। সেই সংস্থার একটি বিজ্ঞাপন প্রকাশ্যে এসেছে গত শুক্রবার। তারপরেই দীপিকার অনুরাগীরা কটাক্ষ ছুড়ে দেন আলিয়ার দিকে। একটি ডেনিম ব্র্যান্ডের মুখ ছিলেন দীপিকা পাড়ুকোন। বেশ কিছু বিজ্ঞাপনে তাকে দেখা গেছে। সেই বিজ্ঞাপনগুলো বেশ সাড়া ফেলে দিয়েছে। ভক্ত-অনুরাগীরা মনে করতেন, এই ডেনিম প্যান্টগুলো যেন দীপিকার জন্যই তৈরি হয়েছে। এবার সেই আন্তর্জাতিক ব্র্যান্ডের মুখ আলিয়া ভাট। শুক্রবার তাকে সেই ব্র্যান্ডের ডেনিম প্যান্ট ও জ্যাকেটে দেখা গেছে। কেন দীপিকার জায়গায় আলিয়া? প্রশ্ন তুলছেন ‘পিকু’ অভিনেত্রীর অনুরাগীরা। দীপিকার ভক্ত-অনুরাগীদের দাবি, তাকে বরাবর হিংসা করেন আলিয়া ভাট। দীপিকা

যা-ই করেন, তাই নাকি নকল করেন আলিয়া। তাই এ ব্র্যান্ডের মুখ হিসাবে আলিয়াকে দেখে আবার সেই প্রশ্ন তুললেন তারা। দীপিকার এক অনুরাগী ‘জিগরা’ অভিনেত্রীর উদ্দেশে লিখেছেন— আপনি দীপিকার থেকে সব কেড়ে নেন। আরেক নেটিজেন লিখেছেন—ডেনিম ব্র্যান্ডে একেবারেই মানানসই নন আলিয়া। আবার দীপিকাকে ফিরিয়ে আনুন। আরেক নেটিজেন লিখেছেন—আলিয়া ভাটের সব চাই। এত খিদে আর হিংসা কারও মধ্যে দেখিনি। সব জায়গায় ওকে ঢুকতেই হবে। দীপিকা যা করবে, ওকেও তাই করতে হবে। সব বিজ্ঞাপনে আলিয়ার মুখ দেখে দেখে আমরা ক্লান্ত। তবে এ নিয়ে আলিয়া কিংবা দীপিকা— কেউ-ই মুখ খোলেননি। উল্লেখ্য, আলিয়া ভাটকে শেষ দেখা গেছে ‘জিগরা’ সিনেমায়। খুব শিগগির তাকে দেখা যাবে ‘আলফা’

সিনেমাতেও। এ ছাড়া তার হাতে রয়েছে ‘লাভ অ্যান্ড ওয়ার’। অন্যদিকে দীপিকাকে শেষ দেখা গেছে ‘কল্কি ২৮৯৮ এডি’ সিনেমায়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
প্রবাসীর স্ত্রীকে ১১ দিন আটকে রেখে ধর্ষণের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে আধিপত্য বিস্তার ও চাঁদাবাজির ঘটনায় জামায়াত-বিএনপির সংঘর্ষে রণক্ষেত্র গুলিস্তান ১৪ ঘণ্টার ব্যবধানে ২ লাশ: আনোয়ারায় গৃহবধূ ও জেলের রহস্যজনক মৃত্যু ধানমণ্ডি ৩২ নম্বরের ভাঙচুর ও নাশকতার দায় স্বীকার ছাত্রদলের সারাদেশে আওয়ামী লীগের পার্টি অফিস গুঁড়িয়ে দিয়েছিলাম, ছাত্রদল সভাপতি রাকিবের স্বীকারোক্তি যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য জুলাই সিডিআই বলায় শাওনের বিরুদ্ধে থানায় অভিযোগ, নাম আছে মাহিরও তারেক রহমান: বিচারের নামে কারো প্রতি যেন ‘অবিচার’ করা না হয় সোনাগাজীতে যুবদল নেতার নেতৃত্বে অর্ধকোটি টাকার মাছবোঝাই ট্রাক ছিনতাই ইউরোপজুড়ে তাপপ্রবাহের তাণ্ডব, তিন দেশে প্রাণ গেল ৩৭০০ মানুষের বিচারকের বাড়ি থেকে ১৯ লাখ টাকার সোনাসহ মামালাল চুরি: বিএনপির ২ নেতাসহ গ্রেপ্তার ৫ জুলাই চেতনা নিয়ে ব্যবসা, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির জানাজায় যোদ দিলে সহায়তা বন্ধের হুমকি মার্কিন যুক্তরাষ্ট্রের গুলিস্তানে বিএনপি-জামায়াত সংঘর্ষ, ছুরিকাঘাতে জামায়াত নেতা আহত ট্রাম্পের বক্তব্যজুড়ে ‘কমিউনিস্ট হুমকি’ সাগরে সুস্পষ্ট লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত ‘১০ ঘণ্টার অপেক্ষাও কিছু নয়’, খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে মানুষের ঢল