ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
বিক্ষোভ শান্তিপূর্ণ করার আহ্বান জানালো জাতিসংঘ
চিকিৎসা না পেলে জীবিত ফেরার আশা নেই ইমরান খানের
ইসরায়েলি হামলায় হামাসের জ্যেষ্ঠ কমান্ডার নিহত
গোপালগঞ্জ শহরে লাখো নেতাকর্মী: পুলিশের সঙ্গে সংঘাতে না জড়াতে নির্দেশ আওয়ামী লীগের
খুলনায় সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি জামায়াতের
যুক্তরাষ্ট্রের আকাশপথ নিয়ে ট্রাম্পকে ব্রিফ, নেই কোনো হুমকি
হাসিনাকে ফেরাতে বিমান পাঠানো নিয়ে প্রশ্নের জবাব দিলেন না জয়সোয়াল
আলজেরিয়ার নতুন প্রধানমন্ত্রী নিয়োগ
আলজেরিয়ার প্রধানমন্ত্রী হিসেবে সিফি ঘরিবকে নিয়োগ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট আব্দেলমাজিদ তেববুন।
রোববার (১৪ সেপ্টেম্বর) এক বিবৃতিতে প্রেসিডেন্ট কার্যালয় এ তথ্য জানিয়েছে। খবর রয়টার্সের।
বিবৃতিতে বলা হয়, মন্ত্রিসভায় রদবদল করে সিফি ঘরিবকে নতুন প্রধানমন্ত্রী এবং মুরাদ আজদালকে জ্বালানি ও নবায়নযোগ্য জ্বালানিমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। ঘরিব এর আগে শিল্পমন্ত্রী ছিলেন। তবে, গত মাসে তেববুন নাদির লারবাউইয়ের দায়িত্ব শেষ করার পর থেকে ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছিলেন ঘরিব।
অন্যদিকে, জ্বালানিমন্ত্রী হিসেবে নিয়োগ পাওয়া আজদাল ছিলেন আলজেরিয়ার রাষ্ট্রীয় বিদ্যুৎ কোম্পানি সোনেলগাজের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও)।
প্রেসিডেন্সি জানিয়েছে, অর্থ, বাণিজ্য ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রীরা তাদের আগের পদেই বহাল থাকবেন।





