ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
বিরতিতে আনচেলত্তির যে বার্তাতে বদলে যায় ব্রাজিল, জানালেন ক্যাসেমিরো
মাথা ঝুঁকিয়ে সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন জাপানের কোচ
মার্তিনেল্লির গোলে রোমাঞ্চকর জয়ে শেষ ষোলোতে ব্রাজিল
পাঁচ কারণে জাপানকে হারানো কঠিন হবে ব্রাজিলের জন্য
টেকনিক নয়, টাইব্রেকারের ‘লটারি’ জিততে একটি দর্শনে বিশ্বাসী আনচেলত্তি
নেইমারকে নিয়ে রোনালদো— ‘যারা তাকে বিশ্বাস করেনি, তাদের মুখ বন্ধ করার সুযোগ এটা’
জাপান ম্যাচে ব্রাজিলিয়ানদের ‘মন বসছে না অফিসের টেবিলে’
আর্সেনালের জার্সির পাঞ্জাবি পরে ঈদের নামাজে মামদানি
পবিত্র ঈদুল আজহার নামাজে নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানিকে দেখা গেল ভিন্ন আঙ্গিকে। পরেছিলেন নিজের প্রিয় ফুটবল ক্লাব আর্সেনালের অ্যাওয়ে জার্সির থিমযুক্ত পাঞ্জাবি।
স্থানীয় সময় বুধবার নিউইয়র্কের ব্রঙ্কসে সমবেত মুসল্লিদের সঙ্গে মামদানি ঈদের নামাজ আদায় করেন। গত সপ্তাহে আর্সেনাল ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা জেতে। গত ২২ বছরের মধ্যে এটি তাদের প্রথম লিগ জয়।
গত বছর একটি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে মামদানি বলেছিলেন, ছোটবেলা থেকেই তিনি আর্সেনালের সমর্থক। এক আত্মীয়র থেকে অনুপ্রাণিত হয়ে আর্সেনালকে সমর্থন দেওয়া শুরু করেন।
নামাজ শেষে সামাজিক যোগাযোগের মাধ্যম এক্সে মামদানি লিখেন, ‘আজ আমরা হযরত ইব্রাহিম (আঃ)-কে স্মরণ করছি। ঈদুল আজহা আমাদের মনে করিয়ে দেয় ত্যাগ কোনো বোঝা নয়।
এটি নিজেকে আরও বৃহৎ কিছুর অংশ হিসেবে দেখার একটি সুযোগ।’ মামদানি আরও লিখেন, নিউইয়র্ক সিটির প্রথম মুসলিম মেয়র হতে পেরে তিনি অত্যন্ত সম্মানিত। শহরের প্রত্যেক বাসিন্দা যাতে তাদের নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র, আবাসন ও শিশু পরিচর্যার (চাইল্ড কেয়ার) খরচ মেটাতে পারেন, তা নিশ্চিত করতে কাজ করছেন।