আরিফিন শুভর অ্যাকশন সিনেমার নায়িকা মিম – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৯ নভেম্বর, ২০২৫

আরিফিন শুভর অ্যাকশন সিনেমার নায়িকা মিম

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ নভেম্বর, ২০২৫ |
ঢাকাই চিত্রনায়ক আরিফিন শুভর নতুন সিনেমার খবর পাওয়া গেল। শোনা যাচ্ছে, তার আসন্ন একটি সিনেমার শুটিং শুরু করেছেন, যেখানে তার বিপরীতে অভিনয় করছেন চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। এই জনপ্রিয় জুটির একসঙ্গে কাজ করার খবর সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ায় ভক্তদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা দিয়েছে। জানা গেছে, এই নতুন সিনেমায় শুভকে দেখা যাবে সম্পূর্ণ অ্যাকশন অবতারে। 'আব্বাস' ও 'লোকাল' খ্যাত পরিচালক সাইফ চন্দন সিনেমাটি পরিচালনা করছেন। বর্তমানে এর শুটিং চলছে রাজশাহী ও নাটোর অঞ্চলে। এই সিনেমার মাধ্যমে শুভ ও মিম তৃতীয়বারের মতো বড় পর্দায় জুটি বাঁধছেন। এরই মধ্যে সিনেমার শুটিংয়ের একটি ছবি ফাঁস হয়েছে, যা দর্শকদের মাঝে কৌতূহল বাড়িয়েছে। ফাঁস হওয়া ছবিতে দেখা

যায়, শুভর লম্বা চুল, পুরো শরীর রক্তমাখা, এবং দুই হাতে রক্তাক্ত কুড়াল। ছবিটি তার অ্যাকশনধর্মী চরিত্রেরই ইঙ্গিত দিচ্ছে। যদিও সিনেমাটি নিয়ে সংশ্লিষ্ট কেউ এখনো আনুষ্ঠানিকভাবে মন্তব্য করেননি, তবে সূত্র বলছে, শুভ-মিম অভিনীত এই সিনেমার একাধিক নাম প্রাথমিকভাবে রাখা হলেও এখনো কোনোটি চূড়ান্ত হয়নি। আসছে ঈদুল ফিতরে সিনেমাটি মুক্তি দেওয়ার লক্ষ্য নিয়ে ইতোমধ্যে এক সপ্তাহ ধরে শুটিং চলছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নেত্রকোণায় ‘জয় বাংলা’ স্লোগানে জুলাই স্তম্ভে আগুন, ভিডিও বিশ্লেষণ করছে পুলিশ বুকে পাঁচটা তারকা আর কারও নেই: ব্রুনো গিমারেস মেসির গোলে প্রস্তুতি সারল আর্জেন্টিনা নোয়াখালীতে শিশুসহ নির্বিচারে গ্রেপ্তার: জাতিসংঘে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর জরুরি নোটিশ ‘সৎ লোকের শাসন’ দলের ইসলামী ব্যাংকে আর্থিক এবং পরিচালনায় দুর্নীতি-জালিয়াতির আশ্রয় বৈদেশিক বাণিজ্যে বড় ধস: ১০ মাসে বাণিজ্য ঘাটতি ২২ বিলিয়ন ডলার ছাড়াল থানা পোড়ানো, পুলিশ হত্যাকারী সেই সমন্বয়ক মাহদী এখন মবের ভয়ে থানায় আশ্রয়ের সন্ধানে দলীয় পদ নেই, মামলাও নেই; শুধু আওয়ামী লীগ করার অভিযোগে যশোরে কলেজ অধ্যক্ষ গ্রেপ্তার সংসদে ইসলামী ব্যাংক দখল সংক্রান্ত আলোচনায় মনক্ষুণ্ন ইআবা নেতা গাজী আতাউর নতুন প্রেমে পড়েছেন প্রভা? হাম উপসর্গে ৮ জনের মৃত্যু মমতাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাওয়া সায়নী ঘোষ এবার বিদ্রোহী শিবিরে যেসব কারণে খালাস পেলেন ক্রিকেটার নাসির ও তার স্ত্রী তামিমা বিশ্বকাপে প্রথম মুখোমুখি হতে পারেন মেসি-রোনালদো সাইবার সুরক্ষা আইনে কন্টেন্ট অপসারণসহ যেসব বড় পরিবর্তন আসছে আ.লীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার কিশোরীকে ধর্ষণ-হত্যার জেরে আসামির বাড়িতে আগুন, নিহত ৩ জনই প্রতিবেশী বয়স, লিগ ও তারকার হিসাব-নিকাশে বিশ্বকাপের চিত্র যেমন তরুণ প্রজন্মের নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে, তারপরেই আমি অবসর নেব – দৃপ্ত শপথ শেখ হাসিনা’র আপিলের সুযোগ শেষ, ত্রুটিপূর্ণ বিচারিক প্রক্রিয়ায় প্রশ্ন রেখেই রায় কার্যকরের পথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল!