আরাকান আর্মিকে নিয়ে বিপদ বাড়ছে বাংলাদেশের! – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৯ January, ২০২৫

আরাকান আর্মিকে নিয়ে বিপদ বাড়ছে বাংলাদেশের!

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ January, ২০২৫ |
আরাকান আর্মিকে নিয়ে বাংলাদেশের বিপদ বাড়ছে। বাংলাদেশী ব্যবসায়ীদের পণ্যবাহী জাহাজের ওপর ভয়াবহভাবে চড়াও হয়েছে মিয়ানমারের বিদ্রোহীরা। জানা গেছে, দেশটির ইয়াঙ্গুন থেকে পণ্য নিয়ে কক্সবাজারের টেকনাফ বন্দরের উদ্দেশ্যে আসা চারটি জাহাজ নাফ নদী থেকে আটক করে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীটি। বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে বাংলাদেশ-মিয়ানমার নাফ নদীর জলসীমা নাইখোং দিয়ায় তল্লাশির কথা বলে পূর্ণবাহী দুটি এবং শনিবার আরো দুটি জাহাজ আরাকান আর্মি আটকে রাখে বলে জানানো হয়েছে টেকনাফ স্থলবন্দর কর্তৃপক্ষ থেকে। এরপর পেরিয়ে গেছে আরো দুটো দিন, কিন্তু এখনো মিয়ানমার থেকে পণ্যবাহী জাহাজগুলো ছাড়েনি। আরাকান আর্মি এখনো জাহাজগুলোকে তাদের হেফাজতে রেখেছে। টেকনাফ প্রশাসন জানায়, মিয়ানমার সীমানা থেকে ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন

স্মার্ট ফ্রিজ বোঝাই এসব পণ্য জাহাজ টেকনাফ স্থলবন্দরে আসার পথে আটক করা হয়েছে। জাহাজগুলোতে ৫০,০০০ বস্তা শুটকি, সুপারি, কফি সহ বিভিন্ন পণ্যের প্রায় ৪০ কোটি টাকার মালামাল রয়েছে।Travel packages টেকনাফ স্থলবন্দরের এক আমদানিকারক জানায়, প্রায় দেড় মাস পর ইয়াংগুন থেকে এসব পণ্য আমদানি করা হয়েছিল, কিন্তু এখন তা আটক হয়ে গেছে। মিয়ানমার ব্যবসায়ীরা আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ করে পণ্য ফিরিয়ে আনার চেষ্টা চালাচ্ছে। তবে, এখনো জাহাজগুলো তাদের হেফাজতে রয়েছে। এসব জাহাজে আচার, শুটকি, সুপারি সহ নানা মালামাল রয়েছে। আরাকান আর্মি মিয়ানমারের মংডু টাউনশিপের নিয়ন্ত্রণ নেয়ার পর থেকে টেকনাফ স্থলবন্দরে নৌযান চলাচল বন্ধ হয়ে গেছে। দুই দিনের মধ্যে এসব জাহাজ আটক করার পর, রাখাইনের

প্রায় পুরোটা দখল করে নেয় বিদ্রোহীরা। এ পরিস্থিতিতে, প্রতিবেশী বাংলাদেশ এবং ভারতও এখন ঝুঁকিতে পড়েছে। সীমান্ত এলাকা যেকোনো সময় বিদ্রোহীরা বাংলাদেশীদের ওপর আক্রমণ করতে পারে বলে ধারণা করা হচ্ছে। শুধু তাই নয়, রাতারাতি বাংলাদেশের পাশে নতুন একটি দেশ হওয়া এখন সময়ের ব্যাপার বলে মনে করছেন বিশেষজ্ঞরা। মিয়ানমার সরকারের পরিবর্তে এখন আরাকান আর্মি সীমান্তের ওপারে বাংলাদেশের প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়ে গেছে। আরাকান আর্মি যদি চূড়ান্তভাবে সফল হয়, তবে রাখাইন হবে বাংলাদেশের প্রতিবেশী আরেকটি দেশ। বর্তমানে, রাখাইনের ৮০ শতাংশ এলাকা বিদ্রোহীদের নিয়ন্ত্রণে রয়েছে। যদি তাদের অগ্রগতি অব্যাহত থাকে, তবে পুরো অঞ্চল তারা দখলে নিতে পারবে। বিদ্রোহীরা জনগণের গভীর ক্ষোভ ও প্রত্যাশাকে কাজে লাগিয়ে ব্যাপক সমর্থন অর্জন

করতে সক্ষম হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, আরাকান আর্মির শাসন বাস্তবায়িত হলে শুধু মিয়ানমার নয়, পুরো দক্ষিণ-পূর্ব এশিয়ার ভূরাজনীতিতে এর বড় প্রভাব ফেলবে, যা ইতিমধ্যেই বিশ্বে প্রত্যক্ষ করা শুরু হয়েছে।"

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঢাকা উত্তর সিটিতে ১২টি ফুটসাল মাঠ নির্মাণের প্রস্তাব, নির্ধারিত এলাকায় তিতাসে এমপির সংবর্ধনা অনুষ্ঠানে সংঘর্ষে দুই নেতার পদচ্যুতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যান চলাচলে কড়াকড়ি জাহাঙ্গীরনগরের ৫৪ বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা দিল স্মৃতি ৭১ ১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল খুলনায় সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি জামায়াতের যুক্তরাষ্ট্রের আকাশপথ নিয়ে ট্রাম্পকে ব্রিফ, নেই কোনো হুমকি হাসিনাকে ফেরাতে বিমান পাঠানো নিয়ে প্রশ্নের জবাব দিলেন না জয়সোয়াল এনভিডিয়া সিইও জেনসেন হুয়াংয়ের পদত্যাগ ও চীন বিষয়ক বিতর্ক চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও সি চিন পিং শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন প্রক্রিয়া সম্পর্কিত প্রশ্ন এড়িয়ে গেলেন জয়সওয়াল সরকারি স্বাস্থ্য কেন্দ্রে ২ বছর ধরে সরবরাহ বন্ধ মা-শিশুর এবং প্রাণরক্ষাকারী ওষুধ, জন্মনিয়ন্ত্রণ সামগ্রীর রাজধানীতে বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, স্থানীয়দের হাতে আটক যুবদলের কর্মী শেখ হাসিনার দেশে ফেরার উদ্দেশ্য প্রতিশোধ নেওয়া”, বিএনপি নেতা প্রিন্সের বক্তব্যে ভয়ের আভাস? ২৮ ডিসেম্বর খালেদা জিয়ার নাগরিক স্মরণসভা সংসদে নারীদের জন্য ১০০ আসনে সরাসরি ভোটের সুযোগ চান স্পিকার জাপানি সাংবাদিকের মুক্তি নিয়ে রাশিয়া-জাপান সম্পর্কে নতুন টানাপোড়েন যুক্তরাষ্ট্রে কারিগরি ত্রুটিতে সাময়িকভাবে সব ফ্লাইটের উড্ডয়ন বন্ধ ভারতে রসগোল্লা ভেবে বোমায় কামড় দিয়ে ব্যক্তির মৃত্যু যুক্তরাষ্ট্রে এক বছরে রেকর্ডসংখ্যক অভিবাসী গ্রেপ্তার ও বিতাড়ন