আরও পরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে মেসিকে, আশাবাদী স্কালোনি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৭ মে, ২০২৬

আরও পরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে মেসিকে, আশাবাদী স্কালোনি

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৭ মে, ২০২৬ |
বিশ্বকাপ শুরু হতে যখন আর মাত্র দুই সপ্তাহ বাকি, ঠিক তখনই আর্জেন্টিনা শিবিরে শঙ্কার মেঘ জড়ো করেছে লিওনেল মেসির বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ে পেশির ক্লান্তি। যদিও তাঁর ফিটনেসের অবস্থা ‘খুব একটা খারাপ নয়’ বলে জানিয়েছেন কোচ লিওনেল স্কালোনি। তিনি আশা করছেন, পরবর্তী পরীক্ষা-নিরীক্ষাগুলোতে ভালো খবর পাওয়া যাবে। গত রোববার মেজর লিগ সকার-এ ফিলাডেলফিয়ার বিপক্ষে ইন্টার মায়ামির ম্যাচটিতে ৭৩তম মিনিটে মাঠ থেকে আচমকা উঠে যান মেসি। পরে তাঁর ক্লাবের পক্ষ থেকে জানানো হয়, বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ে পেশির ক্লান্তি ধরা পড়েছে। ৩৮ বছর বয়সে এসেও মেসি নিজের ষষ্ঠ বিশ্বকাপ খেলার অপেক্ষায় আছেন। শিরোপা ধরে রাখার মিশনেও তিনি প্রধান ভরসা। স্থানীয় সময় মঙ্গলবার আর্জেন্টিনার টিভি স্টেশন

ডি-স্পোর্টসকে স্কালোনি বলেন, ‘এমন কিছু ঘটবে তা আমাদের আশা ছিল না।’ স্কালোনি বলেন, এখন অপেক্ষা করা ছাড়া উপায় নেই। দেখতে হবে তাঁর (মেসি) পরিস্থিতির কেমন উন্নতি হয়। কিছু মেডিকেল পরীক্ষা হবে, সেগুলোতে কেমন ফলাফল আসে সেটাই দেখার বিষয়। তবে আশা করা হচ্ছে, ভালো খবরই আসবে। আগামী সপ্তাহে স্কালোনি চূড়ান্ত দল ঘোষণা করবেন। ইন্টার মায়ামির ম্যানেজার গুইলার্মো হোয়োস বলেছেন, ম্যাচে মেসি ক্লান্ত ছিলেন। বৃষ্টির কারণে মাঠের অবস্থাও সুবিধার ছিল না। তাই মেসির ফিটনেস নিয়ে কেউ কোনো ধরনের ঝুঁকি নিতে চায়নি। সোমবার ইন্টার মায়ামির পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, মেসির মাঠে ফেরার বিষয়টি এখন তাঁর শারীরিক অবস্থার ওপর নির্ভর করছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নিউইয়র্কে বর্ণাঢ্য আয়োজনে কুষ্টিয়া জেলা সমিতির বার্ষিক বনভোজন অনুষ্ঠিত। ঢাকায় পুরোহিতের ওপর নৃশংস হামলা, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন সুভাষ দেউরী মানবাধিকার লঙ্ঘনের বিভিন্ন ঘটনার তদন্ত দাবি পেশাজীবী মানবাধিকার পরিষদের রণক্ষেত্র সাতকানিয়া: সশস্ত্র জামায়াত-শিবির কর্মীদের গুলিতে রক্তাক্ত আওয়ামী লীগ কর্মী, এলাকায় তীব্র ক্ষোভ এলসি নিষ্পত্তিতে ডলারের দর বেড়ে ১২৩.৫৫ টাকাঃ দুই সপ্তাহে বেড়েছে ৭০ পয়সা, আমদানি ব্যয় ও মূল্যস্ফীতির নতুন শঙ্কা মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর ১০ বছরের সশ্রম কারাদণ্ড প্রিপেইড মিটারে ভৌতিক বিল কর্তনের অভিযোগ, মধ্যরাতে বিদ্যুতহীনতার ভোগান্তিতে ক্ষুব্ধ গ্রাহকরা হাসিনা সরকার পতনে “সক্রিয় ভূমিকা” রেখেছি: প্রথম আলো সম্পাদক মতিউর রহমান (ভিডিও) ভারতীয় পেঁয়াজের সাথে প্রতিযোগিতায় ন্যায্যমূল্য না পেয়ে দিশেহারা কৃষক, ক্ষোভে পেঁয়াজ ফেলে দিচ্ছেন রাস্তায়-ডোবায় মো-সা-দ এজেন্ট’ বিএনপি নেতা আসলাম চৌধুরীর মনোনয়ন বাতিল সুপ্রিম কোর্টে বিদ্যুতের লোডশেডিং অতিষ্ট যুবকের প্রধানমন্ত্রী ও জায়মাকে কটুক্তি, ফেনীতে যুবক গ্রেফতার হাসপাতাল চালুর দাবিতে সড়ক অবরোধ, নবম দিনে সুনামগঞ্জ মেডিকেল কলেজ শিক্ষার্থীদের আন্দোলন বিশ্বজুড়ে ৯১টি আন্তর্জাতিক সংবাদমাধ্যমের শিরোনামে শেখ হাসিনা: “এ বছরই দেশে ফিরব” কোটচাঁদপুরের ডেপুটি রেঞ্জার শফিকুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের একাধিক অভিযোগ ঢাবি স্থাপনার নাম পরিবর্তন: সিনেট অধিবেশন থেকে শিবিরের ওয়াকআউট; পছন্দের নাম ‘শহিদ ওসমান হাদি’ পশ্চিম তীরে ১০০ স্থানে বসতি স্থাপনের পরিকল্পনা করছে দখলদার ইসরাইল জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের চেষ্টা ট্রাম্পের, যে রায় দিল মার্কিন সুপ্রিম কোর্ট পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশু নিহত ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়েছে চীনা সেনাবাহিনী জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের চেষ্টা ট্রাম্পের, যে রায় দিল মার্কিন সুপ্রিম কোর্ট