‘আমেরিকা চরম শোচনীয় অবস্থায় আছে’ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২০ May, ২০২৬

আরও খবর

গুপ্ত ভিডিও ছড়িয়ে পড়ায় ক্ষুব্ধ মোনামি: ‘একটার তো ভিডিও পেয়েছেন, ৫টায় নেচেছি, বেশ করেছি’

মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া প্রান্তের শিমুলিয়া ঘাট ও পদ্মা সেতু এলাকায় সন্ধ্যা ৬টার পর সব ধরনের নৌযানে পর্যটকদের ঘোরাফেরা সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। গত ২৮শে অক্টোবর, বুধবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত পদ্মা সেতুর ৩, ৪ ও ৫ নম্বর পিলার এলাকা এবং শিমুলিয়া ঘাটের সার্বিক নৌ-নিরাপত্তা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করে এ সিদ্ধান্তের কথা জানান লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতু। এ সময় পর্যটক ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পদ্মা সেতু এলাকায় বিশেষ সতর্কীকরণ সাইনবোর্ড স্থাপন করা হয়। পরিদর্শনকালে শিমুলিয়া ঘাটের সার্বিক পরিস্থিতি, নদীপথে পর্যটকদের চলাচল, নৌযানের নিরাপত্তা এবং পদ্মাসেতুর সংশ্লিষ্ট পিলার এলাকার বর্তমান অবস্থা পর্যবেক্ষণ করা হয়। এ সময় নদীপথে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে নিরাপত্তাব্যবস্থা জোরদার, ঘাট এলাকায় শৃঙ্খলা বজায় রাখা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্ব দেয়া হয়। বিশেষ করে পদ্মা সেতুর পিলার সংলগ্ন এলাকায় পর্যটকদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে সতর্কীকরণ সাইনবোর্ড স্থাপনের সিদ্ধান্ত নেয়া হয়। একই সঙ্গে সন্ধ্যা ৬টার পর কোনো পর্যটক যাতে নদীতে ঘোরাফেরা করতে না পারেন, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়। বিষয়টি নিশ্চিত করে লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতু তিনি জানান, মাওয়া ও শিমুলিয়া ঘাট পদ্মা নদী কেন্দ্রিক পর্যটন ও নৌ-যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ এলাকা। পর্যটক ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি নদীপথে শৃঙ্খলা বজায় রাখতে এ উদ্যোগ নেয়া হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন লৌহজং উপজেলা প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কর্মকর্তা শান্তনু ঘোষ সাগর, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) কর্মকর্তা নেয়াজ মোহাম্মদ খান, নৌ-পুলিশের ইন্সপেক্টর মো. মালেক খসরু, টুরিস্ট পুলিশের ইন্সপেক্টর মো. দেলোয়ার হোসেন, সাংবাদিক শেখ মো. সোহেল রানা ও শিমুলিয়া ট্রলার ঘাটের ইজারাদার মো. কাওছার সহ আরও অনেকে। এছাড়া উপজেলা প্রশাসন, নৌ-পুলিশ, টুরিস্ট পুলিশ ও বিআইডব্লিউটিএর অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা পরিদর্শন কার্যক্রমে অংশ নেন।

শিউলি ফুলের খোঁজে পরীমনি, ভক্তদের চোখে তিনিই শিউলি

‘এক দুর্গার সামনে আরেক দুর্গা’, পূজা চেরীর ছবি ঘিরে মুগ্ধতা

শেষ রক্ষা হলো না শ্রফের ওপর ৩ হামলাকারীর, যেভাবে ধরা পড়লেন, কারা তারা

মুম্বাইয়ে টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, আহত ২

রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করল দিল্লি পুলিশ

‘আমেরিকা চরম শোচনীয় অবস্থায় আছে’

ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ May, ২০২৬ |
ডোনাল্ড ট্রাম্পের জীবনীভিত্তিক চলচ্চিত্র ‘দ্য অ্যাপ্রেন্টিস’-এ ট্রাম্পের চরিত্রে অভিনয় করে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিলেন অভিনেতা সেবাস্টিয়ান স্ট্যান। কানের মঞ্চে সেই সিনেমাটি প্রিমিয়ার হওয়ার দুই বছর পর, নিজের নতুন সিনেমা ‘ফিওর্ড’-এর সংবাদ সম্মেলনে এসে মার্কিন রাজনীতি ও সমাজব্যবস্থা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করলেন এই অভিনেতা। তিনি স্পষ্ট ভাষায় জানিয়েছেন, আমেরিকা বর্তমানে ‘সত্যিই এক চরম শোচনীয় অবস্থায়’ রয়েছে। সংবাদ সম্মেলনে একজন সাংবাদিক স্ট্যানকে জিজ্ঞেস করেন—২০২৪ সালের মার্কিন নির্বাচনের ঠিক আগে ‘দ্য অ্যাপ্রেন্টিস’ মুক্তি পেয়েছিল, আর এখন ট্রাম্প এক বছরেরও বেশি সময় ধরে আবারও আমেরিকার প্রেসিডেন্ট পদে আসীন; এই পুরো বিষয়টিকে তিনি এখন কীভাবে দেখছেন? প্রশ্নটি শোনার সঙ্গে সঙ্গেই সংবাদ কক্ষে উপস্থিত সাংবাদিকদের

মধ্যে এক ধরনের অস্বস্তিকর ও নার্ভাস হাসির রোল পড়ে যায়। কিন্তু বিষয়টি মোটেও হালকাভাবে নেননি স্ট্যান। তিনি গম্ভীর কণ্ঠে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়ে বলেন, ‘সত্যি বলতে, এটা মোটেও হাসির কোনো বিষয় নয়। একদমই নয়।’ ‘আমার মনে হয় আমরা খুবই বাজে একটা পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি। আমি সত্যিই তা বিশ্বাস করি। আপনি যদি চারপাশের পরিস্থিতির দিকে তাকান—গণমাধ্যমের একচেটিয়াকরণ, সেন্সরশিপ, প্রতিনিয়ত হুমকি এবং তথাকথিত আইনি মামলার পাহাড়, যা কখনো শেষ হয় না কিন্তু কোনো ফলও বয়ে আনে না—তবে বুঝবেন ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে। আমরা যখন এই সিনেমাটি (দ্য অ্যাপ্রেন্টিস) বানাচ্ছিলাম, তখনই দেওয়ালে এই বিপদের লিখন স্পষ্ট ছিল। আমরা সিনেমাটি তৈরি করতে গিয়ে এই

সবকিছুর মুখোমুখি হয়েছি’, যোগ করেন তিনি। উল্লেখ্য, ২০২৪ সালে কান উৎসবে প্রিমিয়ারের আগে পরিচালক আলী আব্বাসির এই সিনেমাটির মুক্তি আটকে দেওয়ার সবরকম চেষ্টা করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। সিনেমাটিকে ‘আবর্জনা’ ও ‘সম্পূর্ণ কাল্পনিক’ আখ্যা দিয়ে আইনি মামলার হুমকিও দিয়েছিলেন তিনি। স্ট্যান জানান, উৎসব শুরুর মাত্র তিন দিন আগেও তারা নিশ্চিত ছিলেন না যে সিনেমাটি আদৌ প্রদর্শিত হতে পারবে কিনা। এদিকে ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে রাজনৈতিক বিতর্কের পাশাপাশি পেশাগত দিক থেকে কান উৎসবে এক অবিস্মরণীয় রাত পার করেছেন সেবাস্টিয়ান স্ট্যান। সোমবার (১৮ মে) রাতে তার অভিনীত নতুন সিনেমা ‘ফিওর্ড’-এর ওয়ার্ল্ড প্রিমিয়ার শেষে উপস্থিত দর্শকরা দাঁড়িয়ে টানা ১০ মিনিট করতালি দিয়ে সিনেমাটিকে অভিবাদন জানান। রোমানিয়ান খ্যাতিমান

চলচ্চিত্র নির্মাতা ক্রিস্টিয়ান মুঞ্জিউ পরিচালিত এই হৃদয়স্পর্শী পারিবারিক ছবিটিতে সেবাস্টিয়ান স্ট্যান এবং রেনাটে রেইনসভে এক দম্পতির চরিত্রে অভিনয় করেছেন। কড়া ধর্মীয় অনুশাসনে বিশ্বাসী এক রোমানিয়ান-নরওয়েজিয়ান পরিবারকে নিয়ে সিনেমার গল্প, যারা নরওয়ের একটি ছোট গ্রামে স্থানান্তরিত হয়। কিন্তু স্কুলে পড়াশোনা করা তাদের মেয়ের শরীরে আঘাতের চিহ্ন পাওয়ার পর, নরওয়ের শিশু সুরক্ষা দপ্তর তাদের পাঁচ সন্তানকে নিজেদের হেফাজতে নিয়ে নেয়। এরপর শুরু হয় এক টানটান আইনি ও মানসিক লড়াই। চলচ্চিত্র সমালোচকদের মতে—পরিচালক মুঞ্জিউ, সেবাস্টিয়ান স্ট্যান এবং রেনাটে রেইনসভের এই ত্রয়ী কম্বিনেশন ‘ফিওর্ড’ সিনেমাটিকে এবারের কানের সর্বোচ্চ পুরস্কার ‘পাম দ’অর’ জেতার দৌড়ে অনেকটাই এগিয়ে দিয়েছে। পরিচালক ক্রিস্টিয়ান মুঞ্জিউ এর আগেও ২০০৭ সালে তার বিশ্বখ্যাত

সিনেমা ‘ফোর মান্থস, থ্রি উইকস অ্যান্ড টু ডেস’-এর জন্য পাম দ’অর জিতেছিলেন। অন্যদিকে অভিনেত্রী রেনাটে রেইনসভে ২০২১ সালে ‘দ্য ওরস্ট পারসন ইন দ্য ওয়ার্ল্ড’ সিনেমার জন্য কানের সেরা অভিনেত্রীর পুরস্কার পান। এমনকি গত বছরও তার অভিনীত ‘সেন্টিমেন্টাল ভ্যালু’ সিনেমাটি গ্র্যান্ড প্রিক্স জয়ের পর অস্কারের মঞ্চে সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্মের মনোনয়ন পেয়েছিল। সূত্র: ভ্যারাইটি

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
গোপালগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ নাশকতার অভিযোগে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে গ্রেপ্তার পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ১০ দিনে গ্রামীণ ব্যাংকের ৭২ শাখা-কার্যালয়ে হামলা ও আগুন গোপালগঞ্জে সর্বোচ্চ ন্যূনতম মজুরির দাবিতে আন্দোলন: আরও দুই শ্রমিক নেতাকে আটকের ঘটনায় অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের উদ্বেগ ছুরিকাঘাতে হত্যা: মৃত্যুর পূর্বে হামলাকারী বিএনপি-ছাত্রদল নেতাদের নাম জানিয়ে যান আওয়ামী লীগ নেতা ছাত্রদলের ভাইরাল মেসেজ ঘিরে তোলপাড়: লকডাউনে নাশকতা করে আওয়ামী লীগের ওপর দায় চাপানোর পরিকল্পনা আওয়ামী লীগ দমনে মোটরসাইকেল শোডাউন, পাল্টা প্রতিরোধে বিএনপির ২ নেতাকর্মী নিহত নিপীড়ন-গণগ্রেপ্তারের ফল: সাধারণ জনতার ক্ষোভের আগুনে পুড়ল মুকসুদপুর থানা এক মাসের মধ্যে পদ্মা ব্যাংকের ভবিষ্যৎ নির্ধারণের সিদ্ধান্ত উত্তরা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে আটক করেছে পুলিশ রাজপথে নামার আগে মা-বাবার কাছ থেকে বিদায় নিতে যুবদলের আহ্বান দেশে গৃহযুদ্ধ শুরুর পাঁয়তারা চালাচ্ছে অপশক্তি: স্পিকার পর্তুগালের ৭ নম্বর জার্সি পরেই আলোচনায় কার্লোস ফর্বস জাতীয় দল গঠনে ১৫-২০ প্রবাসীর ওপর নির্ভর নয় ঢেউয়ের সঙ্গে লড়াই করে সার্ফিংয়ে অদম্য দুই কিশোরী গোপালগঞ্জ ও গাজীপুরে রায়ের পর গুলি করা হয়নি: প্রসিকিউটর লন্ডন টি এক্সচেঞ্জে সিলেট চা, পার্তুগাল রাজপরিবারের সঙ্গে উন্নয়নের তারকা নয় বাংলাদেশ চট্টগ্রাম ইপিজেডে নতুন বিনিয়োগে ২ হাজার মানুষের কর্মসংস্থান