আমেরিকার বিশ্বকাপে ‘ভয়ের পরিবেশ’, সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ মানবাধিকার সংস্থাগুলোর – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৪ জুন, ২০২৬

আমেরিকার বিশ্বকাপে ‘ভয়ের পরিবেশ’, সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ মানবাধিকার সংস্থাগুলোর

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ জুন, ২০২৬ |
আমেরিকায় বিশ্বকাপ ফুটবল শুরু হতে আর মাত্র এক সপ্তাহ বাকি। কিন্তু এর আগেই টুর্নামেন্টের নিরাপত্তা ও পরিবেশ নিয়ে দেখা দিয়েছে বড় বিতর্ক। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর অভিবাসন নীতির কারণে এবার বিশ্বকাপ কাভার করতে যাওয়া সাংবাদিক এবং খেলা দেখতে আসা সাধারণ সমর্থকদের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা। সংস্থাগুলোর অভিযোগ, আমেরিকার এই কড়া অবস্থানের মুখে ফুটবলের অভিভাবক সংস্থা ফিফা এক ধরনের ‘বিপজ্জনক ভয়ের পরিবেশ’ তৈরি হতে দিচ্ছে। ‘স্পোর্ট অ্যান্ড রাইটস অ্যালায়েন্স’ নামের একটি মানবাধিকার জোট জানিয়েছে, আগামী সপ্তাহেই পর্দা উঠছে ৪৮ দলের এই বিশাল ক্রীড়াযজ্ঞের। কিন্তু ভিসা জটিলতা, কড়া সীমান্ত পাহারা ও পুলিশের বাড়তি তৎপরতার মতো বিষয়গুলো নিয়ে

ফিফা এখনো কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি। সংস্থার নির্বাহী পরিচালক আন্দ্রেয়া ফ্লোরেন্স তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘ফিফার এই দুর্বল ভূমিকার কারণে টুর্নামেন্টজুড়ে এক ধরনের ভয়, অনিশ্চয়তা আর নিপীড়নের পরিবেশ তৈরি হয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মানবাধিকার বিরোধী বক্তব্য, অভিবাসীদের ওপর আগ্রাসী নীতি আর গণ-বহিষ্কারের অভিযান ইতিমধ্যেই বিশ্বের সবচেয়ে বড় এই ফুটবল উৎসবের ওপর একটা কালো মায়া তৈরি করেছে।’ এই বিষয়ে ফিফার সঙ্গে যোগাযোগ করা হলেও তাদের কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে আমেরিকার হোয়াইট হাউস এক বিবৃতিতে এই অভিযোগ পুরোপুরি উড়িয়ে দিয়েছে। হোয়াইট হাউসের মুখপাত্র ডেভিস ইঙ্গল বলেন, ‘মানবজাতির ইতিহাসে এটি অন্যতম সেরা একটি আয়োজন হতে যাচ্ছে। ট্রাম্প প্রশাসন ও ফিফা মিলে দর্শকদের জন্য

ইতিহাসের সবচেয়ে নিরাপদ বিশ্বকাপ উপহার দিতে কাজ করছে। কতিপয় বামপন্থী সংবাদমাধ্যম আর উদারপন্থী সংস্থাগুলো অযথা ভয় দেখানোর যে চেষ্টা করছে, তাতে কোনো লাভ হবে না।’ কানাডা ও মেক্সিকোর সঙ্গে যৌথভাবে এই বিশ্বকাপ আয়োজন করছে আমেরিকা। ফিফা সভাপতি জিয়ানি ইনফান্তিনো সবাইকে স্বাগত জানানোর প্রতিশ্রুতি দিলেও, মাঠের চিত্র ভিন্ন বলেই মনে করছেন সংশ্লিষ্টরা। বিশেষ করে আমেরিকার অভিবাসন বিভাগ ‘আইসিই’ (ICE)-এর অভিযানের আশঙ্কায় আছেন বিদেশি পর্যটক ও স্থানীয়দের অনেকেই। এর ওপর মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে ফিফা প্রধানের অতিরিক্ত দহরম-মহরম নিয়েও সমালোচনা কম হচ্ছে না। এদিকে রাজনৈতিক অস্থিরতার প্রভাব পড়েছে দলগুলোর প্রস্তুতিতেও। গত ফেব্রুয়ারি মাসে ইরানের ওপর আমেরিকা ও ইসরায়েলের যৌথ হামলার পর, ইরান দল তাদের ক্যাম্প

অ্যারিজোনা থেকে মেক্সিকোতে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিশ্চিত করেছে। মানবাধিকার কর্মী আন্দ্রেয়া ফ্লোরেন্সের মতে, ফিফা ইতিহাসের সবচেয়ে বড় উৎসবের কথা বললেও, খেলা শুরুর মাত্র সাত দিন আগে মাঠপর্যায়ের কর্মী, সাংবাদিক আর দর্শকদের জন্য বাস্তব পরিস্থিতিটা আসলে খুবই থমথমে। অবশ্য লস অ্যাঞ্জেলেস কাউন্টির শেরিফ রবার্ট লুনা কিছুটা আশ্বস্ত করে জানিয়েছেন, লস অ্যাঞ্জেলেসের ম্যাচ বা অনুষ্ঠানগুলোতে অভিবাসন সংক্রান্ত কোনো পুলিশি অভিযান চালানো হবে না। তবে শেষ পর্যন্ত মাঠের পরিবেশ কেমন থাকে, সেটাই এখন দেখার বিষয়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নিউইয়র্কে বর্ণাঢ্য আয়োজনে কুষ্টিয়া জেলা সমিতির বার্ষিক বনভোজন অনুষ্ঠিত। ঢাকায় পুরোহিতের ওপর নৃশংস হামলা, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন সুভাষ দেউরী মানবাধিকার লঙ্ঘনের বিভিন্ন ঘটনার তদন্ত দাবি পেশাজীবী মানবাধিকার পরিষদের রণক্ষেত্র সাতকানিয়া: সশস্ত্র জামায়াত-শিবির কর্মীদের গুলিতে রক্তাক্ত আওয়ামী লীগ কর্মী, এলাকায় তীব্র ক্ষোভ এলসি নিষ্পত্তিতে ডলারের দর বেড়ে ১২৩.৫৫ টাকাঃ দুই সপ্তাহে বেড়েছে ৭০ পয়সা, আমদানি ব্যয় ও মূল্যস্ফীতির নতুন শঙ্কা মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর ১০ বছরের সশ্রম কারাদণ্ড প্রিপেইড মিটারে ভৌতিক বিল কর্তনের অভিযোগ, মধ্যরাতে বিদ্যুতহীনতার ভোগান্তিতে ক্ষুব্ধ গ্রাহকরা হাসিনা সরকার পতনে “সক্রিয় ভূমিকা” রেখেছি: প্রথম আলো সম্পাদক মতিউর রহমান (ভিডিও) ভারতীয় পেঁয়াজের সাথে প্রতিযোগিতায় ন্যায্যমূল্য না পেয়ে দিশেহারা কৃষক, ক্ষোভে পেঁয়াজ ফেলে দিচ্ছেন রাস্তায়-ডোবায় মো-সা-দ এজেন্ট’ বিএনপি নেতা আসলাম চৌধুরীর মনোনয়ন বাতিল সুপ্রিম কোর্টে বিদ্যুতের লোডশেডিং অতিষ্ট যুবকের প্রধানমন্ত্রী ও জায়মাকে কটুক্তি, ফেনীতে যুবক গ্রেফতার হাসপাতাল চালুর দাবিতে সড়ক অবরোধ, নবম দিনে সুনামগঞ্জ মেডিকেল কলেজ শিক্ষার্থীদের আন্দোলন বিশ্বজুড়ে ৯১টি আন্তর্জাতিক সংবাদমাধ্যমের শিরোনামে শেখ হাসিনা: “এ বছরই দেশে ফিরব” কোটচাঁদপুরের ডেপুটি রেঞ্জার শফিকুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের একাধিক অভিযোগ ঢাবি স্থাপনার নাম পরিবর্তন: সিনেট অধিবেশন থেকে শিবিরের ওয়াকআউট; পছন্দের নাম ‘শহিদ ওসমান হাদি’ পশ্চিম তীরে ১০০ স্থানে বসতি স্থাপনের পরিকল্পনা করছে দখলদার ইসরাইল জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের চেষ্টা ট্রাম্পের, যে রায় দিল মার্কিন সুপ্রিম কোর্ট পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশু নিহত ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়েছে চীনা সেনাবাহিনী জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের চেষ্টা ট্রাম্পের, যে রায় দিল মার্কিন সুপ্রিম কোর্ট