আমেরিকান ফান্ড বন্ধ হওয়ায় এনজিওর শতাধিক প্রকল্প বাতিল, চাকরি গেল ২০ হাজার কর্মীর – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৬ October, ২০২৫

আমেরিকান ফান্ড বন্ধ হওয়ায় এনজিওর শতাধিক প্রকল্প বাতিল, চাকরি গেল ২০ হাজার কর্মীর

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ October, ২০২৫ |
বাংলাদেশে মার্কিন সংস্থা ইউএসএইড-এর অর্থায়নে পরিচালিত বিভিন্ন এনজিওর শতাধিক প্রকল্প বন্ধ হয়ে যাওয়ায় এ বছর প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অন্তত ২০ হাজার কর্মীর চাকরি চলে গেছে। আরও বেশ কিছু এনজিওর গুরুত্বপূর্ণ কার্যক্রম স্থবির অথবা বন্ধ হয়ে গেছে। এতে কর্মহীনের সংখ্যা বেড়ে অন্তত ৩০-৪০ হাজারে পৌঁছাতে পারে বলে অনুমান করা হচ্ছে। আজ ১৬ই অক্টোবর, বৃহস্পতিবার গণসাক্ষরতা অভিযান-এর পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। সংস্থাটির নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধুরীর সই করা বিবৃতিতে বলা হয়েছে, বৈশ্বিক অর্থনৈতিক মন্দা, কোভিড মহামারি, জলবায়ু পরিবর্তন ও যুদ্ধ বিগ্রহের কারণে আন্তর্জাতিক দাতাগোষ্ঠী এবং উন্নয়ন সহযোগীদের বৈদেশিক সহায়তা তহবিলের ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন এসেছে। যা বাংলাদেশের স্বেচ্ছাসেবী

সংগঠনগুলোর বা এনজিওদের উন্নয়ন উদ্যোগ ও মানবিক সহায়তা প্রকল্পগুলোর ওপর নেতিবাচক প্রভাব ফেলেছে। পত্রে আরও বলা হয়, শুধুমাত্র ইউএসএইড-এর সহায়তায় বাংলাদেশে পরিচালিত ১০০টির বেশি প্রকল্প বন্ধ হওয়ায় এ বছর প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় ২০,০০০ কর্মী চাকরি হারিয়েছেন। বেশ কিছু এনজিওর গুরুত্বপূর্ণ কার্যক্রম স্থবির অথবা বন্ধ হয়ে গেছে। চলমান এই অর্থায়ন সংকট উত্তরণে সম্ভাব্য সমাধান, করণীয় ও কৌশল খুঁজে বের করতে গণসাক্ষরতা অভিযান আগামী ১৮ই অক্টোবর শনিবার সকাল ১১টায় ঢাকার আগারগাঁও বাংলাদেশ পর্যটন কর্পোরেশনে মত বিনিময় সভার আয়োজন করেছে। ‘বৈশ্বিক ও অন্যান্য কারণে সৃষ্ট অর্থায়ন সংকটের প্রেক্ষিতে বাংলাদেশে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর বর্তমান অবস্থা ও করণীয়’ শীর্ষক মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে। অনুষ্ঠানে ১/১১’র তত্ত্বাবধায়ক

সরকারের উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান উপস্থিত থাকবেন বলে জানা গেছে। এছাড়াও অনুষ্ঠানে সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি সংস্থা, দেশি-বিদেশি উন্নয়ন সহযোগী সংস্থা, বেসরকারি খাতের বিভিন্ন প্রতিষ্ঠান, গণমাধ্যম এবং দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত গণসাক্ষরতা অভিযানের সহযোগী সংগঠনের দেড় শতাধিক প্রতিনিধি উপস্থিত থাকবেন বলে পত্রে জানানো হয়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঘুষ ও চাঁদাবাজিকে বৈধতা দিচ্ছে সরকার: হাসনাত আবদুল্লাহ বিক্ষোভ শান্তিপূর্ণ করার আহ্বান জানালো জাতিসংঘ সাঈদ খোকনের ১০ দিনের রিমান্ড চেয়ে ডিবি পুলিশের আবেদন কামাল আহমেদসহ ১৯ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিলেন ট্রাইব্যুনাল হাসপাতালে নারীকে ধর্ষণের অভিযোগে আউটসোর্সিং কর্মী গ্রেপ্তার সংসদে প্রকল্প ব্যয় বৃদ্ধির কারণ জানালেন প্রতিমন্ত্রী ঢাকা দক্ষিণ সিটির সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার বারিধারায় গ্রেপ্তার সাবেক মেয়র সাঈদ খোকন ডিবি হেফাজতে পদত্যাগপত্রে যা লিখলেন ওসমান ফারুক চিকিৎসা না পেলে জীবিত ফেরার আশা নেই ইমরান খানের জাতীয় বিশ্ববিদ্যালয়ে কর্মকর্তা-কর্মচারীদের বিক্ষোভে ১০ ঘণ্টা অবরুদ্ধ উপাচার্য সিএমএম আদালতে ককটেল বিস্ফোরণ: নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতাসহ দুজন রিমান্ডে টাকা দেওয়ার প্রলোভন দেখিয়ে শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার মাতারবাড়ী প্রকল্পের অর্থ আত্মসাৎ: সাবেক এডিসিসহ পাঁচজন কারাগারে ঋণের অর্থ উৎপাদনশীল খাতে খরচের তাগিদ উপদেষ্টার পাকিস্তানের বিপক্ষে গতির লড়াইয়ে নামছে ভারত জার্মানির কাছে পাঁচ গোল খেয়ে নেদারল্যান্ডসের রেকর্ড হার ২০২৬ সালের সেরা দশটি বৃক্ষরোপণ প্রকল্প প্রকাশিত রবীন্দ্রসরোবরে নাচ-গান ও পিঠাপুলিতে নবান্ন উৎসব ইপিজেডের বর্জ্যে গোমতী দূষণ, ৫ হাজার পরিবার ঘরছাড়া