‘আমি ছাত্রলীগ নেতা, সবাইকে দেখে নেব’ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৯ এপ্রিল, ২০২৫
     ৯:০৮ অপরাহ্ণ

‘আমি ছাত্রলীগ নেতা, সবাইকে দেখে নেব’

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ এপ্রিল, ২০২৫ | ৯:০৮ 106 ভিউ
বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেডের সহকারী ব্যবস্থাপক ও চুয়েট শাখা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. মনজিল হাসানের বিরুদ্ধে শ্রমিক-কর্মচারীদের সঙ্গে ঔদ্ধত্যপূর্ণ আচরণ এবং ছাত্রলীগের পরিচয় ব্যবহার করে কোম্পানিকে ধ্বংসের পথে ঠেলে দেওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগকারীদের দাবি, তিনি আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়নে ভূমিকা রাখছেন। গত ১৭ এপ্রিল বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেডের ব্রাহ্মণবাড়িয়ার বিরাসারস্থ প্রধান কার্যালয়ে ব্যবস্থাপনা পরিচালকের বরাবর লিখিত অভিযোগ জমা দেন কোম্পানির এমপ্লয়িজ ইউনিয়নের (সিবিএ) নেতৃবৃন্দ। অভিযোগের সঙ্গে মো. মনজিল হাসানের ছাত্রলীগের পদে থাকার প্রমাণস্বরূপ বিভিন্ন নথিও সংযুক্ত করা হয়। বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি এমপ্লয়িজ ইউনিয়নের সভাপতি মো. নূর আলম ও সাধারণ সম্পাদক আলী হায়দার আহমদের স্বাক্ষরিত অভিযোগপত্রে বলা হয়,

সহকারী ব্যবস্থাপক মনজিল হাসান দীর্ঘদিন ধরে কম্প্রেসর অ্যান্ড জেনারেটর ডিভিশনের কম্প্রেসর মেকানিক্যাল মেইনটেন্যান্স শাখার শ্রমিক-কর্মচারীদের সঙ্গে দুর্ব্যবহার করে আসছেন। তারা একাধিকবার ভদ্রভাবে আচরণ করতে অনুরোধ করলেও তিনি কর্ণপাত করেননি। ফলে মানসিকভাবে অতিষ্ঠ হয়ে কর্মচারীরা এমপ্লয়িজ ইউনিয়নের দ্বারস্থ হন। পরবর্তীতে ইউনিয়ন নেতারা সংশ্লিষ্ট ডিপার্টমেন্টের উপ-মহাব্যবস্থাপকের সঙ্গে দেখা করতে গেলে সহকারী ব্যবস্থাপক মনজিল হাসানের সঙ্গেও তাদের দেখা হয়। তখন তাকে যখন শ্রমিক নির্যাতনের বিষয়ে প্রশ্ন করা হয়, তিনি সিবিএ নেতৃবৃন্দের সঙ্গেও দুর্ব্যবহার করেন ও অশ্লীল ভাষায় গালাগালি করেন। তিনি বলেন, ‘আমি আমার ডিপার্টমেন্ট নিজের মতো করে চালাব, কারো কাছে জবাবদিহি করব না। কারো বাবার সাধ্য নেই আমাকে প্রশ্ন করার। এ সময় তিনি উচ্চস্বরে বলেন,

‘আমি ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলাম, সিবিএ গোনার টাইম আমার নাই। সব শালাকে দেখে নেব।’ এ ঘটনার সময় উপ-মহাব্যবস্থাপক (কম্প্রেসর অপারেশন), তিতাস অফিসের একজন কর্মকর্তা ঘটনাস্থলে উপস্থিত হয়ে হস্তক্ষেপ করতে চাইলে, মনজিল হাসান তাকে রুম থেকে ধাক্কিয়ে বের করে দিয়ে বলেন, ‘এখানে কিছু হয়নি, আপনি চলে যান। আমি বিষয়টা সামাল দেব।’ অভিযোগে আরও উল্লেখ করা হয়, ২৮ ফেব্রুয়ারি ২০২০ তারিখে ছাত্রলীগের তৎকালীন সভাপতি আল নাহিয়ান জয় এবং সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের স্বাক্ষরিত একপত্রে মনজিল হাসানকে চুয়েট শাখার যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছিল। অভিযোগ বিষয়ে জানতে চাইলে সহকারী ব্যবস্থাপক মো. মনজিল হাসান বলেন, তিনি ছাত্রলীগের কমিটি থেকে পদত্যাগপত্র জমা দিয়েছিলেন। তবে পদত্যাগপত্রটি

বর্তমানে আছে কি না, তা খুঁজে দেখবেন বলে জানান। তিনি অভিযোগগুলোকে মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
Bangladesh Election 2026 — Mandate or Mystery? The Story of Invisible Ballots Behind an “Unprecedented” Election শরীয়তপুরে মিরপুর কলেজ ছাত্রলীগের সভাপতির বাড়িতে হামলা, বৃদ্ধ বাবাসহ আহত একাধিক সংস্কার নিয়ে আমি হতাশ: মাসদার হোসেন উন্নয়ন নেই, ঋণের রেকর্ড: ১৭ মাসেই সাড়ে ৪ লাখ কোটি টাকার দায় ‘বিনা অপরাধে ১৬ মাস কারাগারে বন্দি আমার স্বামী’: মুক্তির দাবিতে ব্যারিস্টার সুমনের স্ত্রীর আবেগঘন বার্তা ‘বাটোয়ারার নির্বাচন মেনে নিয়ে বিরোধিতার নাটক বন্ধ করেন’: মাহফুজ আলম বাংলাদেশের ১৩ তম সংসদীয় নির্বাচন সম্পর্কে ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক ডায়লগের (ISD) বিবৃতি Bangladesh Elections Were Free & Fair? New Report Flags Irregularities In 40% Seats, Raises Concerns ফ্যাসিস্ট ইউনূসের নির্বাচন নাটকঃ ভোটকেন্দ্রে ব্যালট ভর্তি বাক্স অরক্ষিত; উধাও প্রিসাইডিং অফিসার ও পোলিং এজেন্ট জাল ভোট, বুথ দখলসহ নির্বাচনে যেসব অনিয়ম পেয়েছে টিআইবি “আওয়ামী লীগ ফেরার কি আছে? আওয়ামী লীগের কর্মীরা দেশেই আছে।” – সজীব ওয়াজেদ জয় ছয়টি ব্যালট ভর্তি বাক্স সরিয়ে রেখে ফল প্রকাশ; নির্বাচনের চার দিন পর উদ্ধারে বিক্ষুব্ধ রংপুরবাসী, ইউএনও আটক ভোটার নেই, তবু ভোট পূর্ণ। মানুষ নেই, তবু ফলাফল প্রস্তুত।এটাই অবৈধ নির্বাচনের সবচেয়ে বড় প্রমাণ। No voters, yet ballots filled. No people, yet results prepared. What TIB’s Statistics Say: Was the 13th Parliamentary ২৬ লাখ ভারতীয়’ বহাল রেখেই কি বিদায় নিচ্ছেন আসিফ নজরুল? কারাগারে অসুস্থ মুন্নির ‘খোঁজ রাখছে না’ কেউ শেখ হাসিনা মাসে ৮ হাজার কোটি , ইউনুস মাসে ২৩ হাজার কোটি ঋণ নিয়েছে। শরীয়তপুরে মিরপুর কলেজ ছাত্রলীগের সভাপতির বাড়িতে হামলা, বৃদ্ধ বাবাসহ আহত একাধিক