আমি গর্বিত, আমার সব নায়িকা আজ উদযাপনে শামিল: দেব – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২১ সেপ্টেম্বর, ২০২৫

আমি গর্বিত, আমার সব নায়িকা আজ উদযাপনে শামিল: দেব

ডেস্ক নিউজ
আপডেটঃ ২১ সেপ্টেম্বর, ২০২৫ |
টালিউড অভিনেতা দেব এবারের দুর্গাপূজায় ‘রঘু ডাকাত’ সিনেমা মুক্তি দিতে চলেছেন। সে উপলক্ষে গতকাল শনিবার হয়ে গেল ট্রেলার মুক্তির অনুষ্ঠান। সেই অনুষ্ঠানে একদিকে যেমন বিরাট তারকা সমাবেশ দেখা যায়, ঠিক তেমনই প্রয়াত গায়ক জুবিন গার্গকেও স্মরণ করা হয়। সকাল থেকে নেতাজি ইনডোর স্টেডিয়ামের বাইরে দেব অনুরাগীদের ভিড় ছিল। বেলা যত গড়িয়েছে, সেই ভিড় বেড়েছে অনেক। এই প্রথম টিকিট কেটে ট্রেলার মুক্তির অনুষ্ঠানের সিস্টেম করা হয়েছে। তাও আবার বাংলা ছবির। টালিগঞ্জের অনেকেই এরই মধ্যে দাবি করেছেন— দেবের এই ‘রঘু ডাকাত’ নতুন একটা দিশা দেখাতে চলেছে বাংলা সিনেমার। এ অনুষ্ঠানের আয়োজন যে বড়মাপের হতে চলেছে, সেই আন্দাজ পাওয়া গিয়েছিল অনেক আগেই। বর্ষীয়ান অভিনেতা প্রসেনজিৎ

চট্টোপাধ্যায় থেকে টালিউড-টেলিভিশনের ছোট-বড় তারকাদের একটি বড় অংশ হাজির হয়েছিলেন এ অনুষ্ঠানে। দেবের অনুষ্ঠান বলে কথা। তার নায়িকারা যে শামিল হবেন, তা বলার অপেক্ষা রাখে না। এসেছিলেন অভিনেত্রী নুসরাত জাহান, কোয়েল মল্লিক, পূজা, শ্রাবন্তী চট্টোপাধ্যায় প্রমুখ। এর আগে একই কায়দায় ‘ধূমকেতু’ সিনেমার ট্রেলার মুক্তি অনুষ্ঠান করেছিলেন অভিনেতা দেব। তারপর বক্স অফিসে নজির গড়েছে সেই সিনেমা। যখন থেকে ‘ধূমকেতু’ প্রেক্ষাগৃহে, তখন থেকেই তিনি শুরু করে দেন ‘রঘু ডাকাত’ মুক্তির প্রস্তুতি। পুরো বাংলাজুড়ে কয়েক সপ্তাহ ধরে এ সিনেমার কলাকুশলীদের নিয়ে পৌঁছে যান দর্শকদের দুয়ারে দুয়ারে। মালদহ থেকে মেদিনীপুর, আমতা— অনেক জায়গাতেই ছুটে বেড়িয়েছেন। যদিও অভিনেতা ‘খাদান’ সিনেমার থেকেই একটা নির্দিষ্ট ধাঁচে সিনেমার

প্রচার সারছেন। তাতে সাফল্যও পেয়েছেন বলে দাবি অভিনেতার। তবে সেই তুলনায় ‘রঘু ডাকাত’ যেন আরও কয়েক ধাপ এগিয়ে গেল। অনুষ্ঠানের সূচনাপর্বে এসেই প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বলেন, ‘দেব আরও ৩০ বছর রাজত্ব করুক।’ বহু বছর বাংলা সিনেমা থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন। তবে ‘রঘু ডাকাত’ সিনেমা দিয়ে প্রত্যাবর্তন ঘটেছে রূপা গঙ্গোপাধ্যায়ের। অনেকেই মুখিয়ে ছিলেন দেব-ইধিকা জুটিকে মঞ্চে দেখার জন্য। এদিকে সামাজিক মাধ্যমে ইতোমধ্যে নেটিজেনদের মাঝে ‘ঝিলমিল লাগে রে’ গানটি নিয়ে চর্চা শুরু হয়েছে। সেই রসায়নই যেন দেখা গেল এ দিনের মঞ্চে। যদিও নয়া চমক হলেন অনির্বাণ ভট্টাচার্য। একবারে ছকভাঙা ছন্দে তিনি। দেবের ‘রাজার রাজা’ থেকে ‘এগিয়ে দে’ গানে নাচলেন তিনি। পিছিয়ে থাকলেন না ওম ও

সোহিনী। দেবের ‘মালা রে’ গানে পা মেলালেন তারা। শেষে এলেন দেব। খাঁড়া হাতে ‘জয় কালী’ বলে নাচলেন অভিনেতা। সঙ্গে ছিলেন দেবের নায়িকার নুসরাত জাহান, শ্রাবন্তী ও পূজা। শুধু ছিলেন না শুভশ্রী। দেব বলেন, আমি গর্বিত, আমি বাংলা ছবির নায়ক। আমার সব নায়িকা আজ উদযাপনে শামিল। পূজা বলেন, 'শিরায় শিরায় রক্ত, আমিও দেবের ভক্ত।' নুসরাত বলেন, ‘বন্ধুর বন্ধু দেব।’ এই পূজায় দেবের সঙ্গে তার সিনেমারও মুক্তি। তবে প্রতিযোগিতায় নেই শ্রাবন্তী। তিনি বলেন, ‘১০ বছর পর দেবের সঙ্গে। এই সুযোগ কেউ ছাড়ে?’ যদিও এখানেই শেষ নয়, ‘ধূমকেতু’র প্রচারপর্ব শেষ হতে না হতেই দেব-শুভশ্রীর মনোমালিন্যের খবর শোনা যায়। অনুরাগীরা ভেবেছিলেন আর দেখা যাবে না ‘দেশু’ জুটিকে; কিন্তু

সবাইকে ভুল প্রমাণ করে দেবের পাশে দাঁড়ান শুভশ্রী।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
প্রবাসীর স্ত্রীকে ১১ দিন আটকে রেখে ধর্ষণের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে আধিপত্য বিস্তার ও চাঁদাবাজির ঘটনায় জামায়াত-বিএনপির সংঘর্ষে রণক্ষেত্র গুলিস্তান ১৪ ঘণ্টার ব্যবধানে ২ লাশ: আনোয়ারায় গৃহবধূ ও জেলের রহস্যজনক মৃত্যু ধানমণ্ডি ৩২ নম্বরের ভাঙচুর ও নাশকতার দায় স্বীকার ছাত্রদলের সারাদেশে আওয়ামী লীগের পার্টি অফিস গুঁড়িয়ে দিয়েছিলাম, ছাত্রদল সভাপতি রাকিবের স্বীকারোক্তি যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য জুলাই সিডিআই বলায় শাওনের বিরুদ্ধে থানায় অভিযোগ, নাম আছে মাহিরও তারেক রহমান: বিচারের নামে কারো প্রতি যেন ‘অবিচার’ করা না হয় সোনাগাজীতে যুবদল নেতার নেতৃত্বে অর্ধকোটি টাকার মাছবোঝাই ট্রাক ছিনতাই ইউরোপজুড়ে তাপপ্রবাহের তাণ্ডব, তিন দেশে প্রাণ গেল ৩৭০০ মানুষের বিচারকের বাড়ি থেকে ১৯ লাখ টাকার সোনাসহ মামালাল চুরি: বিএনপির ২ নেতাসহ গ্রেপ্তার ৫ জুলাই চেতনা নিয়ে ব্যবসা, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির জানাজায় যোদ দিলে সহায়তা বন্ধের হুমকি মার্কিন যুক্তরাষ্ট্রের গুলিস্তানে বিএনপি-জামায়াত সংঘর্ষ, ছুরিকাঘাতে জামায়াত নেতা আহত ট্রাম্পের বক্তব্যজুড়ে ‘কমিউনিস্ট হুমকি’ সাগরে সুস্পষ্ট লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত ‘১০ ঘণ্টার অপেক্ষাও কিছু নয়’, খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে মানুষের ঢল