‘আমি কথা বলবো, যা আছে কপালে’ —নায়িকা পরীমণি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৭ জানুয়ারি, ২০২৫

‘আমি কথা বলবো, যা আছে কপালে’ —নায়িকা পরীমণি

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৭ জানুয়ারি, ২০২৫ |
প্রখ্যাত নায়িকা পরীমণির বিরুদ্ধে ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদকে মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। একইসঙ্গে তার কস্টিউম ডিজাইনার জুনায়েদ বোগদাদী জিমির বিরুদ্ধে চার্জগঠনের আদেশ দেওয়া হয়েছে। রোববার (২৬ জানুয়ারি) ঢাকার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. জুনাইদ আসামি পক্ষের সময় আবেদন নামঞ্জুর করে এই আদেশ দেন। এই গ্রেপ্তারি পরোয়ানার পেছনে শনিবার টাঙ্গাইলের একটি অনুষ্ঠানে উপস্থিত না হওয়ার কারণে পরীমণির সোশ্যাল মিডিয়ায় করা পোস্টের সঙ্গে কোনো সম্পর্ক আছে বলে গুঞ্জন উঠেছে। তবে, পরীমণি নিজেই তার পক্ষ থেকে এর বিরুদ্ধে মুখ খুলেছেন। গ্রেপ্তারি পরোয়ানা জারির পর একটি সংবাদমাধ্যমে সাক্ষাৎকারে পরীমণি বলেন, “যে যা মন চায় করুক, যা মন চায় ভাবুক—এসব নিয়ে

আমি কিছু ভাবতে চাই না। কোনো কিছুতে সমস্যা হলে আমি সরাসরি কথা বলবো।” তিনি আরও জানান, “যেকোনো অন্যায় নিয়ে আমি চুপ থাকতে পারি না। আমি যদি এই অন্যায়ের বিরুদ্ধে কথা বলি, এবং সেটা যদি আমাকে বারবার জেলে নিয়ে যায়, তাও আমি যাবো।" নির্দ্বিধায় তার মতামত জানিয়ে পরীমণি বলেন, “কিছু হলেই যদি আমাকে জেলে পাঠায়, তাহলে দেশের মানুষ তো কথাই বলবে না, সবাই তো চুপ থাকবে। আমৃত্যু আমি অন্যায় দেখে কথা বলবো, যা আছে কপালে।” গ্রেপ্তারি পরোয়ানার বিষয়ে তিনি বলেন, “এটা নিয়ে আমি চিন্তিত নই, তবে পরিচিত ও শুভাকাঙ্ক্ষীদের ফোন আসছে, তারা খোঁজখবর নিচ্ছে। এটা আমার জন্য বাড়তি যন্ত্রণা, বিব্রতকর।” তিনি আরও জানান, “আইনিভাবে

মোকাবিলা করবো এবং আমার আইনজীবী জামিনের জন্য আবেদন করবেন।” এদিকে, পরীমণি এবং তার কস্টিউম ডিজাইনার জুনায়েদ বোগদাদী জিমির বিরুদ্ধে মামলা দায়েরের পরিপ্রেক্ষিতে এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। এখন দেখার বিষয় হবে পরীমণি কিভাবে এই আইনি জটিলতা মোকাবিলা করবেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
প্রবাসীর স্ত্রীকে ১১ দিন আটকে রেখে ধর্ষণের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে আধিপত্য বিস্তার ও চাঁদাবাজির ঘটনায় জামায়াত-বিএনপির সংঘর্ষে রণক্ষেত্র গুলিস্তান ১৪ ঘণ্টার ব্যবধানে ২ লাশ: আনোয়ারায় গৃহবধূ ও জেলের রহস্যজনক মৃত্যু ধানমণ্ডি ৩২ নম্বরের ভাঙচুর ও নাশকতার দায় স্বীকার ছাত্রদলের সারাদেশে আওয়ামী লীগের পার্টি অফিস গুঁড়িয়ে দিয়েছিলাম, ছাত্রদল সভাপতি রাকিবের স্বীকারোক্তি যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য জুলাই সিডিআই বলায় শাওনের বিরুদ্ধে থানায় অভিযোগ, নাম আছে মাহিরও তারেক রহমান: বিচারের নামে কারো প্রতি যেন ‘অবিচার’ করা না হয় সোনাগাজীতে যুবদল নেতার নেতৃত্বে অর্ধকোটি টাকার মাছবোঝাই ট্রাক ছিনতাই ইউরোপজুড়ে তাপপ্রবাহের তাণ্ডব, তিন দেশে প্রাণ গেল ৩৭০০ মানুষের বিচারকের বাড়ি থেকে ১৯ লাখ টাকার সোনাসহ মামালাল চুরি: বিএনপির ২ নেতাসহ গ্রেপ্তার ৫ জুলাই চেতনা নিয়ে ব্যবসা, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির জানাজায় যোদ দিলে সহায়তা বন্ধের হুমকি মার্কিন যুক্তরাষ্ট্রের গুলিস্তানে বিএনপি-জামায়াত সংঘর্ষ, ছুরিকাঘাতে জামায়াত নেতা আহত ট্রাম্পের বক্তব্যজুড়ে ‘কমিউনিস্ট হুমকি’ সাগরে সুস্পষ্ট লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত ‘১০ ঘণ্টার অপেক্ষাও কিছু নয়’, খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে মানুষের ঢল