আমিশার ফোন নম্বর কী নামে সেভ করেছেন হৃতিক? – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২ ফেব্রুয়ারি, ২০২৫

আমিশার ফোন নম্বর কী নামে সেভ করেছেন হৃতিক?

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ ফেব্রুয়ারি, ২০২৫ |
শুটিং সেটেই দারুণ বন্ধুত্ব গড়ে ওঠে এক সময়ের বলিউডের জনপ্রিয় জুটি হৃতিক রোশন-আমিশা প্যাটেলের। ২০০০ সালে মুক্তি পায় হৃতিক-আমিশার ‘কহো না প্যায়ার হ্যায়’। এই সিনেমার হাত ধরেই বলিউডে অভিষেক হয় হৃত্বিক এবং আমিশার। দু’জনেই তখন বলিউডে নবাগত। বাবা রাকেশ রোশনের সূত্রে হৃত্বিক ক্যামেরার পিছনে তার আগে কাজ করলেও, আমিশা ছিলেন একেবারে আনকোড়া। অভিনেতা হিসাবে হৃতিকের প্রথম কাজ। সেই যোগাযোগ অটুট আছে এখনও। সম্প্রতি এক ইন্টারভিউয়ে জানিয়েছেন আমিশা। হৃত্বিকের সঙ্গে এখনও মাঝেমাঝেই নাকি ফোনে কথা হয় অভিনেত্রীর। তবে দু’জনেরই ব্যস্ততার কারণে দেখা করার সুযোগ হয় না। দু’জনের বন্ধুত্ব এতটাই গভীর যে, একে-অপরের আদুরে নামেও ডাকেন। আমিশার কথায়, আমি প্রথম দিন থেকেই হৃতিককে ‘দুগু’

বলে ডাকি। প্রথম প্রথম এই নামে ডাকলেই হৃত্বিক রেগে যেতে। তবে পরে অবশ্য অভ্যাস হয়ে গিয়েছে। হৃতিকের ফোনে নাকি আমিশার ফোন নম্বরটি সেভ করা রয়েছে ‘হিরোইন’ বলে। হৃতিক নাকি সব সময় হিরোইন বলেই ডাকেন আমিশাকে। অভিনেত্রীর কথায়, ‘হৃতিক আমাকে কখনও আমিশা বলে ডাকেনি। দূর থেকে দেখলেও হিরোইন বলে চেঁচিয়েছে। এমনকী শেষ যে দিন হৃতিকের সঙ্গে হোয়াটস অ্যাপে কথা হলো, ও আমায় লিখে পাঠিয়েছিল, ‘থ্যাঙ্ক ইউ হিরোইন’।বলিউডে একই সময় পা রেখেছেন দু’জনে। একে-অন্য়ের দোষগুণের ব্যাপারেও ওয়াকিবহাল। আমিশার কথায়, ‘হৃতিক সেই অর্থে স্টার কিড। আমি একেবারে নতুন ছিলাম। কিন্তু হৃতিক কখনও সেটা বুঝতে দেয়নি। ওর বাবা রাকেশ রোশন বলে আলাদা করে কোনও অ্যাটিটিউড ছিল

না হৃতিকের। বরং হৃতিককে দেখেছি ও আমার মতোই সব সময় সব কিছু নিয়ে ভয়ে থাকতো।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
প্রবাসীর স্ত্রীকে ১১ দিন আটকে রেখে ধর্ষণের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে আধিপত্য বিস্তার ও চাঁদাবাজির ঘটনায় জামায়াত-বিএনপির সংঘর্ষে রণক্ষেত্র গুলিস্তান ১৪ ঘণ্টার ব্যবধানে ২ লাশ: আনোয়ারায় গৃহবধূ ও জেলের রহস্যজনক মৃত্যু ধানমণ্ডি ৩২ নম্বরের ভাঙচুর ও নাশকতার দায় স্বীকার ছাত্রদলের সারাদেশে আওয়ামী লীগের পার্টি অফিস গুঁড়িয়ে দিয়েছিলাম, ছাত্রদল সভাপতি রাকিবের স্বীকারোক্তি যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য জুলাই সিডিআই বলায় শাওনের বিরুদ্ধে থানায় অভিযোগ, নাম আছে মাহিরও তারেক রহমান: বিচারের নামে কারো প্রতি যেন ‘অবিচার’ করা না হয় সোনাগাজীতে যুবদল নেতার নেতৃত্বে অর্ধকোটি টাকার মাছবোঝাই ট্রাক ছিনতাই ইউরোপজুড়ে তাপপ্রবাহের তাণ্ডব, তিন দেশে প্রাণ গেল ৩৭০০ মানুষের বিচারকের বাড়ি থেকে ১৯ লাখ টাকার সোনাসহ মামালাল চুরি: বিএনপির ২ নেতাসহ গ্রেপ্তার ৫ জুলাই চেতনা নিয়ে ব্যবসা, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির জানাজায় যোদ দিলে সহায়তা বন্ধের হুমকি মার্কিন যুক্তরাষ্ট্রের গুলিস্তানে বিএনপি-জামায়াত সংঘর্ষ, ছুরিকাঘাতে জামায়াত নেতা আহত ট্রাম্পের বক্তব্যজুড়ে ‘কমিউনিস্ট হুমকি’ সাগরে সুস্পষ্ট লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত ‘১০ ঘণ্টার অপেক্ষাও কিছু নয়’, খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে মানুষের ঢল