আমার সিক্স প্যাক মোটামুটি চলে এসেছে : জায়েদ খান – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৫ জুন, ২০২৫

আমার সিক্স প্যাক মোটামুটি চলে এসেছে : জায়েদ খান

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৫ জুন, ২০২৫ |
বছরখানেক ধরেই দেশের বাইরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন জায়েদ খান। সেখানে অংশ নিচ্ছেন নানা সাংস্কৃতিক অনুষ্ঠানে। এর ফাঁকে নিজের মধ্যেও এনেছেন আমূল পরিবর্তন। সিক্স প্যাকের জন্য কসরত করতে কোনোভাবেই ছাড়ছেন না তিনি। সাড়ে তিন মাস ধরে যুক্তরাষ্ট্রের এলএ ফিটনেস সেন্টারে নিয়মিতই জিম করছেন। মোটামুটি সিক্স প্যাকের কাছাকাছি চলে এসেছেন বলেও জানালেন জায়েদ খান। তবে জানা গেছে, কোনো সিনেমার জন্য নয়, নিজের ব্যক্তিগত ইচ্ছা থেকেই সিক্স প্যাকে হাজির হচ্ছেন তিনি। জায়েদ খান জানালেন, গত সাড়ে তিন মাসে ওয়ার্কআউট ও খাওয়াদাওয়ায় পরিবর্তন আনার ফলে ১৬ কেজি ওজন কমিয়েছেন তিনি। এরপর বললেন, আসলে আমার সিক্স প্যাক মোটামুটি চলে এসেছে। আর জাস্ট কয়েকটা দিন কন্টিনিউ করলেই শরীরে

দাগগুলো স্পষ্ট বোঝা যাবে। May be an image of 1 person and body building জিম করার পর থেকে তার বয়সটাও কমে গেছে বলে মনে করছেন জায়েদ। তিনি বলেন, গত সাড়ে তিন মাসে দৈনিক আড়াই ঘণ্টা জিম করি, প্রচুর ঘুমাই, রিলাক্স থাকি, পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করি। নিজের কাছেই মনে হচ্ছে বয়সটা যেন কমে গেছে। মৃত্যু যে কোনো সময় আসতেই পারে, তারপরেও আমাদের সুস্থ থাকা জরুরি। আগে মাঝেমধ্যে শরীরের বিভিন্ন অঙ্গে ব্যথা অনুভব হতো, টান লাগতো এখন আর কিছুই হয়না। খুবই ফুরফুরে লাগে। জিমে গেলেই অন্যরকম ভালো লাগা কাজ করে। গত তিনমাসে ভারি মাংস, ফিন্নি, কোক, সুগার, ফার্স্টফুড কিছুই খাননি বলে জানান তিনি। নিজের খাওয়া-দাওয়া

মেইনটেইন প্রসঙ্গে জায়েদ খান বলেন, তেল ছাড়া খাবার খাই। সকালে ওটস খাই সঙ্গে থাকে ফ্যাট ফ্রি দুধ। ব্লুবেরি ও স্ট্রবেরিও থাকে। এর সঙ্গে বাদাম থাকে। দুপুরে এককাপ লাল চালের ভাত খাই, ব্রুকলি, সিদ্ধ স্যালমন থাকে। সঙ্গে দিনে টুকটকা শশা-টমেটো খাই। কয়েকমাস আগে যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত সংবাদ মাধ্যম ‘ঠিকানা’র সঙ্গে যুক্ত হয়েছেন জায়েদ খান। কয়েকদিনের মধ্যে এই প্ল্যাটফর্ম থেকে তার উপস্থাপনায় ‘ফ্রাইডে নাইটস উইথ জায়েদ খান’ নামে একটি শো আসার কথা রয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
প্রবাসে বাংলা সংস্কৃতির প্রাণবন্ত আয়োজন ‘মানুষ চেয়েছিল ম্যারাডোনার মাথা ভেঙে দিই’ বিশ্বকাপ খেলে ২৫০ কোটি টাকা পাচ্ছে কেপ ভার্দে ব্রাজিল কখনো নরওয়েকে হারাতে পারেনি গাজা যুদ্ধে ফেরার প্রস্তুতি নিচ্ছে ইসরাইল ‘দখলদারিত্বের অবসান না হওয়া পর্যন্ত ইসরাইলের সঙ্গে কোনো সম্পর্ক নয়’ আদর্শকে হত্যা করা যায় না, ট্রাম্পের ‘এক আঘাতেই সবাই শেষ’ মন্তব্যের জবাবে ইরান গাজা যুদ্ধে ফেরার প্রস্তুতি নিচ্ছে ইসরাইল ‘দখলদারিত্বের অবসান না হওয়া পর্যন্ত ইসরাইলের সঙ্গে কোনো সম্পর্ক নয়’ কুমিল্লায় স্কুলছাত্রী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন মা-মেয়েকে ধর্ষণ: দুজনের যাবজ্জীবন, একজনের ১০ বছরের কারাদণ্ড মাদ্রাসাশিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মামলা মার্কিন বাজারে ঝড় তুলেছে চীনের নতুন এআই মডেল নরওয়ের বিপক্ষে জিতবে ব্রাজিল ম্যাচ শেষে ভোজিনিয়াকে কি বলেছিলেন মেসি? বিশ্বকাপে বিশ্বরেকর্ড ফ্রান্স কোচের অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন হামের উপসর্গে প্রাণ গেল আরও ৭ শিশুর আটটি যুদ্ধ মিটমাট করেছি, তাও নোবেল পেলাম না: ট্রাম্প নতুন জটিলতায় পে স্কেল, গেজেট কবে?