আমাকে ইসরায়েলি বাহিনী অপহরণ করেছে, ভিডিওবার্তায় শহিদুল আলম – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৮ অক্টোবর, ২০২৫

আমাকে ইসরায়েলি বাহিনী অপহরণ করেছে, ভিডিওবার্তায় শহিদুল আলম

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ অক্টোবর, ২০২৫ |
গাজা অভিমুখে যাত্রা করা আন্তর্জাতিক মানবিক মিশন ‘ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন’র অংশ হিসেবে যাত্রা করেছিলেন বাংলাদেশি আলোকচিত্রী, লেখক ও দৃকের ব্যবস্থাপনা পরিচালক শহিদুল আলম। অভিযানে অংশগ্রহণকালে ইসরায়েলি বাহিনী তাকে আটক করেছে। বুধবার (৮ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট করা একটি ভিডিওবার্তায় এ তথ্য জানান শহিদুল আলম নিজেই। ভিডিওতে তিনি বলেন, “আমি শহীদুল আলম, বাংলাদেশের একজন আলোকচিত্রী এবং লেখক। আমাদের সমুদ্রে আটক করা হয়েছে এবং আমাকে ইসরায়েলের দখলদার বাহিনী অপহরণ করেছে, মার্কিন যুক্তরাষ্ট্র এবং অন্যান্য পশ্চিমা শক্তির সক্রিয় সহযোগিতা এবং সহায়তায় যারা গাজায় গণহত্যা চালাচ্ছে।” তিনি আরও বলেন, “আমি আমার সকল কমরেড এবং বন্ধুদের কাছে ফিলিস্তিনের স্বাধীনতার জন্য লড়াই চালিয়ে যাওয়ার জন্য আবেদন

করছি।” জানা গেছে, শহিদুল আলম ‘কনশান্স’ নামের একটি জাহাজে রয়েছেন। এর আগে, মঙ্গলবার দেওয়া এক ফেসবুক পোস্টে শহিদুল আলম জানান, তারা খুব শিগগিরই ‘রেড জোন’—অর্থাৎ সেই বিপজ্জনক এলাকায় প্রবেশ করতে যাচ্ছেন, যেখানে অতীতে ইসরায়েলি বাহিনী ‘সুমুদ ফ্লোটিলা’কে থামিয়ে অধিকারকর্মীদের আটক করেছিল। তিনি লেখেন, “আমরা নির্ধারিত সময়ের চেয়ে কিছুটা পিছিয়ে পড়েছি, কারণ আমাদের বহরের ছোট ও ধীরগতির নৌযানগুলোকে সঙ্গেই রাখার সিদ্ধান্ত নিয়েছি। এই জাহাজগুলোর অবস্থান এখন আমাদের সমকাতারে। আমরা এখন ‘রেড জোন’ থেকে প্রায় ৭০ নটিক্যাল মাইল দূরে অবস্থান করছি—এটাই সেই এলাকা, যেখানে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী পূর্বে অবৈধভাবে ফ্লোটিলা জাহাজগুলোকে আটক করেছিল।” শহিদুল আলমের সর্বশেষ ভিডিওবার্তা থেকে ধারণা করা হচ্ছে, ফ্লোটিলা কোয়ালিশনের সদস্য হিসেবে

তার বর্তমান অবস্থান আন্তর্জাতিক জলসীমায় হলেও, ইসরায়েলি বাহিনী সেখানে হস্তক্ষেপ করে তাকে অপহরণ করেছে। এখন পর্যন্ত তার সুনির্দিষ্ট অবস্থান ও অবস্থা নিশ্চিত হওয়া যায়নি। এদিকে গাজা ফ্রিডম ফ্লোটিলা জানিয়েছে যে, ইসরায়েলি সেনাবাহিনী তাদের কনভয়ে আক্রমণ করেছে এবং গাজার দিকে যাত্রা করার সময় বেশ কয়েকটি জাহাজকে আটক করেছে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে যে, ইসরায়েলি সেনাবাহিনী গাজায় যাওয়ার পথে কমপক্ষে দুটি নৌকায় উঠে পড়েছে। ইসরায়েলি সেনাবাহিনী বুধবার অন্তত তিনটি জাহাজ আটক করেছে। গ্লোবাল সুমুদ ফ্লোটিলা সামাজিক মাধ্যম এক্সে এক পোস্টে জানিয়েছে, গাজা সানবার্ডস, আলা আল-নাজ্জার ও আনাস আল-শরীফ নামের তিনটি জাহাজে হামলা চালিয়ে অবৈধভাবে লোকজনকে আটক করা হয়েছে। গাজা উপকূল থেকে প্রায় ২২০ কিলোমিটার

দূরে বুধবার ভোরের দিকে এই ঘটনা ঘটেছে বলে তারা জানিয়েছে। ‘কনশান্স’ নামের একটি জাহাজেও আক্রমণ চালানো হয়েছে বলে দাবি করা হয়েছে। ওই জাহাজে শহিদুল আলমসহ ৯০ জনের বেশি সাংবাদিক, চিকিৎসক ও অধিকারকর্মী ছিলেন। ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন জানিয়েছে, আটককৃত নৌবহরগুলোতে গাজার ক্ষুধার্ত হাসপাতালগুলোর জন্য ১ লাখ ১০ হাজার ডলারের বেশি মূল্যের ওষুধ, শ্বাসযন্ত্রের সরঞ্জাম ও পুষ্টিসামগ্রী ছিল।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিআরটিএর ওয়েবসাইট ক্লোন: এআই ক্যামেরার ভুয়া মামলায় গচ্চা লাখ লাখ টাকা, বিদেশি চক্রের ফাঁদ এইচএসসিতেও থাকছে সিসিটিভির নজরদারি: সার্বক্ষণিক ইন্টারনেটসহ বিভিন্ন নির্দেশনা জারি বৃথা গেল শরিফুলের ৬ উইকেট, কনোলির প্রথম সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার রোমাঞ্চকর জয় ইন্টারপোলের রেড নোটিশে নেই বেনজীর আহমেদের নাম, গ্রেপ্তার নিয়ে প্রশ্ন খালেদা জিয়াকে ‘কালো মানিক’ দিতে চাওয়া সেই সোহাগ পর্নোগ্রাফি মামলায় গ্রেপ্তার টেকনাফে মাটির নিচে ‘বারুদের স্তূপ’: টেকনাফে মাটির তলদেশ থেকে ১০টি তাজা গ্রেনেড ও বিপুল গোলাবারুদ উদ্ধার খুলনায় মসজিদে সশস্ত্র হামলা: চাঁদাবাজি নাকি ব্যবসায়িক শত্রুতা? তদন্তে পুলিশ মৌলবাদীদের পথেই হাটলেন মন্ত্রী পরিষদঃ প্রাথমিকে সংগীত শিক্ষক নিয়োগে মন্ত্রীপরিষদের অসন্মতি ব্র্যাককে বিদেশী অনুদানে কর রেয়াত: চব্বিশের জুলাই-আগস্টে ভূমিকার পুরস্কার? হামের টিকাদানের ৯ সপ্তাহেও তৈরি হয়নি অ্যান্টিবডি, টিকার কার্যকারিতা প্রশ্নবিদ্ধ ডিপি ওয়ার্ল্ডকে বাদ দিয়ে চট্টগ্রাম বন্দরে বিএনপির দুই এমপির প্রতিষ্ঠানের গোপন প্রস্তাব বেড়িবাঁধ কাটা নিয়ে দুই গ্রামের সংঘর্ষে আহত ৩০ ফুটবল জ্বরে বিশ্ব, রাত জাগলেও চাই শরীরের যত্ন ব্রাজিলভক্ত পড়শীর ফেসবুক পোস্ট, নেটিজেনদের প্রতিক্রিয়া যেভাবে দুবাই থেকে ঢাকায় ফিরিয়ে আনা হবে বেনজীর আহমেদকে জয়ে বিশ্বকাপ মিশন শুরু বাংলাদেশের লেবাননে ইসরাইলের রাসায়নিক ‘গ্লাইফোসেট’ ব্যবহারের অভিযোগ দেশে ফিরেছেন ৫৫ হাজার ১৩৩ হাজি সাইবার হামলার শিকার ইরানের ৪ প্রধান ব্যাংক প্রেমের বিয়ের জেরে থানার ভেতরেই মেয়েকে ছুরিকাঘাতে হত্যা করলেন বাবা-মা