আমরা দীর্ঘদিন ধরে একসঙ্গে আছি, প্রেমের কথা স্বীকার করলেন জয়া – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১২ আগস্ট, ২০২৫

আমরা দীর্ঘদিন ধরে একসঙ্গে আছি, প্রেমের কথা স্বীকার করলেন জয়া

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ আগস্ট, ২০২৫ |
বয়স কমেনা জয়া আহসানের। ঢাকাই শোবিজে এই কথা যেমন বহুল চর্চিত তেমননি তার অনুরাগীরাও অবাক অভিনেত্রীর এমন ফিট থাকা নিয়ে। দুই বাংলার সিনেমায় সমান জনপ্রিয়তার এখনও পুরোদমে কাজ করছেন। অভিনয়শৈলী, সৌন্দর্য ও চরিত্র বাছাইয়ের বিচক্ষণতায় তিনি এখন শুধু নন্দিত নন, বরং এক ধরনের আইকনে পরিণত হয়েছেন। ২০২৫ সালের প্রথমার্ধে ঢাকায় ঈদে মুক্তি পাওয়া ‘তাণ্ডব’ ও ‘উৎসব’ দিয়ে দর্শক মাতানোর পর জুলাই ও আগস্টে কলকাতায় মুক্তি পেয়েছে তাঁর অভিনীত দুটি ছবি-‘ডিয়ার মা’ ও ‘পুতুলনাচের ইতিকথা’। নতুন সিনেমার প্রচারণায় ব্যস্ত এই অভিনেত্রী সম্প্রতি কলকাতাভিত্তিক ইউটিউব চ্যানেল ইনডালজ এক্সপ্রেস-এ দেওয়া এক সাক্ষাৎকারে প্রথমবারের মতো প্রকাশ্যে স্বীকার করলেন, তিনি দীর্ঘদিন ধরে সম্পর্কে আছেন। পাশাপাশি

জানালেন বিয়ে নিয়ে নিজের ভাবনা ও ব্যক্তিজীবনের কিছু অজানা কথা। সঞ্চালকের প্রশ্নে জয়া অকপটভাবে বলেন, ‘হ্যাঁ, অবশ্যই আছে। মানুষ তো একা থাকতে পারে না। অবশ্যই আছে।’ তবে তিনি জানান, তাঁর ‘বিশেষ মানুষ’ সিনেমাজগতের কেউ নন। সিনেমার কারও সঙ্গে সম্পর্কে জড়ানো তাঁর কোনো সচেতন সিদ্ধান্ত ছিল না, কিন্তু তা হয়ে গেছে। জয়ার ভাষ্যে, ‘আমরা অনেক দিন ধরেই একসঙ্গে আছি, বহু বছর…। যেকোনো সম্পর্কে পার্টনার হওয়ার আগে ভালো বন্ধু হয়ে উঠতে পারা গুরুত্বপূর্ণ; আমরা সেটা পেরেছি। সে আমার অনেক অত্যাচার সহ্য করে। আমি একজন অভিনয়শিল্পী, অনেক ভ্রমণ করি, কলকাতায় এসে দীর্ঘদিন কাজ করি-এসব কোনো কিছুই সে মনেও আনে না। আমাকে কাজ করতে দিচ্ছে, এটা

বড় বিষয়। আমরা দু’জনই খুব প্রাইভেট মানুষ, তাই নিজেদের মতো করে থাকার চেষ্টা করি।’ সঙ্গীর কোন একটি গুণ সবচেয়ে পছন্দ-এমন প্রশ্নে তিনি বলেন, ‘সে অনেক শান্ত।’ সঞ্চালক তখন মজা করে বলেন,`আপনিও তো শান্ত।' জয়া হেসে জবাব দেন, “হ্যাঁ, হয়তো সে জন্যই তাঁকে পছন্দ করেছি।’ বিয়ে প্রসঙ্গে জয়া জানান, ‘এটা আমি এখনই বলতে পারব না। আমার বিয়ে করার খুব তাড়াতাড়ি ইচ্ছা হবে কি না, কিংবা আদৌ হবে কি না-আমি জানি না। তবে বিয়ে করে একসঙ্গে থাকার ধারণাকে আমি শ্রদ্ধা করি, কিন্তু এখনো সিদ্ধান্ত নিইনি।’ তাহলে কি তিনি বিয়ের জন্য প্রস্তুত নন-এমন প্রশ্নে বলেন, ‘এটা প্রস্তুতির বিষয় নয়। আমার আসলে একটা ভীতি আছে, ভয় কাজ

করে।’ এ ভয় কি অতীত সম্পর্কের অভিজ্ঞতার জন্য-জয়ার উত্তর, ‘হতেই পারে। আমারও সেটাই মনে হয়।’ সাক্ষাৎকারের শেষদিকে অভিনেত্রী জানান, নতুন কিছু সিনেমা ও ওয়েব সিরিজ নিয়ে কথা চলছে, তবে সেগুলোর বিষয়ে এখনই কিছু বলতে চান না। দুই বাংলার চলচ্চিত্রে সমানতালে কাজ করা জয়া আহসান বাংলাদেশের জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী অভিনেত্রী। ‘গেরিলা’, ‘চোরাবালি’, ‘রাজোত্তর’, ‘বিউটি সার্কাস’, ‘বিজয়া’ থেকে শুরু করে ‘বিনিসুতোয়’-বড় পর্দায় তাঁর প্রতিটি চরিত্রই দর্শকের কাছে আলাদা আবেদন তৈরি করেছে। অভিনয়ের বাইরে তিনি প্রযোজনাতেও যুক্ত হয়েছেন, যেমন ‘দেবী’ ও ‘ঝরা পালক’। নিজের কাজ ও ব্যক্তিত্ব দিয়ে জয়া আহসান আজ দেশের সীমা পেরিয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলেও পরিচিত মুখ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
প্রবাসীর স্ত্রীকে ১১ দিন আটকে রেখে ধর্ষণের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে আধিপত্য বিস্তার ও চাঁদাবাজির ঘটনায় জামায়াত-বিএনপির সংঘর্ষে রণক্ষেত্র গুলিস্তান ১৪ ঘণ্টার ব্যবধানে ২ লাশ: আনোয়ারায় গৃহবধূ ও জেলের রহস্যজনক মৃত্যু ধানমণ্ডি ৩২ নম্বরের ভাঙচুর ও নাশকতার দায় স্বীকার ছাত্রদলের সারাদেশে আওয়ামী লীগের পার্টি অফিস গুঁড়িয়ে দিয়েছিলাম, ছাত্রদল সভাপতি রাকিবের স্বীকারোক্তি যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য জুলাই সিডিআই বলায় শাওনের বিরুদ্ধে থানায় অভিযোগ, নাম আছে মাহিরও তারেক রহমান: বিচারের নামে কারো প্রতি যেন ‘অবিচার’ করা না হয় সোনাগাজীতে যুবদল নেতার নেতৃত্বে অর্ধকোটি টাকার মাছবোঝাই ট্রাক ছিনতাই ইউরোপজুড়ে তাপপ্রবাহের তাণ্ডব, তিন দেশে প্রাণ গেল ৩৭০০ মানুষের বিচারকের বাড়ি থেকে ১৯ লাখ টাকার সোনাসহ মামালাল চুরি: বিএনপির ২ নেতাসহ গ্রেপ্তার ৫ জুলাই চেতনা নিয়ে ব্যবসা, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির জানাজায় যোদ দিলে সহায়তা বন্ধের হুমকি মার্কিন যুক্তরাষ্ট্রের গুলিস্তানে বিএনপি-জামায়াত সংঘর্ষ, ছুরিকাঘাতে জামায়াত নেতা আহত ট্রাম্পের বক্তব্যজুড়ে ‘কমিউনিস্ট হুমকি’ সাগরে সুস্পষ্ট লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত ‘১০ ঘণ্টার অপেক্ষাও কিছু নয়’, খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে মানুষের ঢল