আবার বিয়ে করছেন পরীমনি! – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৬ জুলাই, ২০২৬

আবার বিয়ে করছেন পরীমনি!

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ জুলাই, ২০২৬ |
ইংল্যান্ড জাতীয় ফুটবল দলের অধিনায়ক হ্যারি কেনকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি মজার পোস্ট দিয়ে আবারও আলোচনায় এসেছেন ঢালিউড অভিনেত্রী পরীমনি। পোস্টটি প্রকাশের পরপরই তা সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। নিজের ভ্যারিফায়েড ফেসবুক পেজে হ্যারি কেনের একটি ছবি শেয়ার করে পরীমনি লেখেন, ‘Harry Kane, পারলে না তুমি আমার বিয়েটা ঠেকাতে!’ সংক্ষিপ্ত এই স্ট্যাটাস ঘিরেই শুরু হয় নেটিজেনদের নানা ধরনের আলোচনা। কেউ মজার মন্তব্য করেছেন, আবার কেউ হ্যারি কেনকে নিয়ে পরীমনির পোস্টের পেছনের ইঙ্গিত খুঁজতে ব্যস্ত হয়েছেন। ২০২৬ ফিফা বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনা ২-১ গোলে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে জায়গা নিশ্চিত করার পরই এই পোস্ট দেন পরীমনি। ম্যাচ শেষ হওয়ার কিছুক্ষণ পর প্রকাশিত স্ট্যাটাসটি

দ্রুতই ভাইরাল হয়ে যায়। এর আগে একই দিনে আরেকটি পোস্টে অভিনেত্রী লিখেছিলেন, ‘আর্জেন্টিনা কাপ জিতলে আমি আবার একটা বিয়া করবো, ফাইনাল।’ এই পোস্টটিও সামাজিক মাধ্যমে ব্যাপক সাড়া ফেলে এবং তা নিয়েও শুরু হয় নানা জল্পনা-কল্পনা। হ্যারি কেনকে নিয়ে দেওয়া পোস্টে প্রায় দেড় লাখের মতো প্রতিক্রিয়া পড়েছে এবং এটি শেয়ার হয়েছে দেড় হাজারের বেশি বার। অন্যদিকে, বিয়ে নিয়ে করা পোস্টে পৌনে দুই লাখেরও বেশি রিঅ্যাকশন এবং দেড় লাখের বেশি শেয়ার হয়েছে। এসব পোস্টের পর অনেক নেটিজেনই ধারণা করছেন, পরীমনি হয়তো আবারও বিয়ের পরিকল্পনার ইঙ্গিত দিয়েছেন। তবে এ বিষয়ে অভিনেত্রীর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
জামিনেও মেলেনি মুক্তি, কারাবন্দি অবস্থায় আওয়ামী লীগ নেতার মৃত্যু: পরিকল্পিত হত্যা- অভিযোগ পরিবারের যুক্তরাষ্ট্রে জি২০ সম্মেলনে রাশিয়ার প্রত্যাবর্তন, দক্ষিণ আফ্রিকা বাদ: কানাডার ওয়াকআউট, ইউরোপের ক্ষোভে বিতর্কিত আয়োজন লাইপজিগ বিমানবন্দরে ড্রোন হামলা: রাশিয়াকে দায়ী করে কড়া পদক্ষেপ জার্মানির ৩৮ লাখ টাকা ঘুষ গ্রহণ: বরখাস্তের আদেশ প্রত্যাহার করে এনবিআর কমিশনার মিতু স্বপদে বহাল! হামের টিকাদানের ৩ সপ্তাহে অ্যান্টিবডি তৈরির কথা, ৫ মাসেও কমেনি সংক্রমণ: শিশু মৃত্যু ৯৮৬, টিকার মান প্রশ্নবিদ্ধ ২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের চাঁদ দেখা যাবে কবে? শাড়িকাণ্ডে তানজিন তিশার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি পিবিআই স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল কত নবীর শহর মদিনায় খেজুরের বিশাল সাম্রাজ্য বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি বন্ধ করল নেপাল ইরানে গত কয়েক দিনের মার্কিন হামলায় হতাহতের সংখ্যা প্রকাশ হরমুজ প্রণালির নাম নিজের নামে রাখতে চান ট্রাম্প আসিফের দুর্নীতিকাণ্ডে সচিবসহ ফেঁসে যাচ্ছেন যেসব ঊর্ধ্বতন কর্মকর্তা পাকিস্তানে আটক সেই পাইলট ছাড়লেন ভারতীয় বিমানবাহিনী একটি কুঁড়ি দুটি পাতায় জমাট বাঁধা কষ্ট মক্কা চুক্তি: নয়া আঞ্চলিক নিরাপত্তার সম্ভাবনা ও চ্যালেঞ্জ অর্ধকোটি টাকা গায়েব নতুন বেতনকাঠামো হাকিম বদলেছে কিন্তু হুকুম বহাল রয়েছে বাংলাদেশ কেন বিমান হাব হবে না …