আবার ইনজুরিতে নেইমার, দেখলেন দলের হার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১০ মার্চ, ২০২৫

আবার ইনজুরিতে নেইমার, দেখলেন দলের হার

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ মার্চ, ২০২৫ |
করিস্থিয়ানের বিপক্ষে সর্বশেষ ম্যাচে ২-১ গোলে হেরেছে সান্তোস। ওই ম্যাচে খেলতে পারেননি নেইমার। বেঞ্চে বসে দেখতে হয়েছে দলের হার। ম্যাচ শেষে খেলতে না পারার কারণ জানিয়েছেন নেইমার নিজেই। অস্বস্থি অনুভব করছিলেন তিনি। টেস্ট করে দেখা গেছে নতুন করে ইনজুরিতে পড়েছেন ৩৩ বছর বয়সী এই ফরোয়ার্ড। নেইমার ইনস্টাগ্রাম পোস্টে লিখেছেন, ‘আজকের ম্যাচে মাঠে থাকতে চেয়েছিলাম, দলকে যেকোন ভাবে সহায়তা করতে চেয়েছিলাম। কিন্তু গত বৃহস্পতিবার আমি কিছুটা অস্বস্তিবোধ করতে থাকি, অনুশীলন করতে পারিনি। আজ একটি টেস্ট করে ব্যথার কারণ পাওয়া গেছে। দূভাগ্যবশত, এটা ফুটবলের অংশ। আমরা শক্ত হয়েই ফিরব এবং লক্ষ্যের দিকে এগিয়ে যাবো।’ নেইমার বার্সেলোনা থেকে পিএসজি যাওয়ার পর থেকে নিয়মিত ইনজুরি পড়তে শুরু

করেন। পিএসজি থেকে আল হিলালে যোগ দিলেও ইনজুরির কারণে খেলতে পারেননি তিনি। যে কারণে চুক্তি বাতিল করে সান্তোসে ফিরেছেন ব্রাজিলিয়ান সুপারস্টার। সান্তোসে পূর্ণ ফিটনেস ও ফর্ম ফিরে পাওয়ার লড়াইয়ে আছেন নেইমার। সেখানে ভালো করতেও শুরু করেছেন। যে কারণে মার্চের দুই বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে তাকে ব্রাজিলের দলে ডাকা হয়েছে। এর মধ্যেই আবার নতুন ইনজুরির বার্তা দিয়েছেন নেইমার।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মার্কিন বাজারে ঝড় তুলেছে চীনের নতুন এআই মডেল নরওয়ের বিপক্ষে জিতবে ব্রাজিল ম্যাচ শেষে ভোজিনিয়াকে কি বলেছিলেন মেসি? বিশ্বকাপে বিশ্বরেকর্ড ফ্রান্স কোচের অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন হামের উপসর্গে প্রাণ গেল আরও ৭ শিশুর আটটি যুদ্ধ মিটমাট করেছি, তাও নোবেল পেলাম না: ট্রাম্প নতুন জটিলতায় পে স্কেল, গেজেট কবে? মহাকাশে নতুন স্যাটেলাইট উৎক্ষেপণ করল চীন মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান, ১৪৬ বিদেশি আটক প্রবাসীর স্ত্রীকে ১১ দিন আটকে রেখে ধর্ষণের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে আধিপত্য বিস্তার ও চাঁদাবাজির ঘটনায় জামায়াত-বিএনপির সংঘর্ষে রণক্ষেত্র গুলিস্তান ১৪ ঘণ্টার ব্যবধানে ২ লাশ: আনোয়ারায় গৃহবধূ ও জেলের রহস্যজনক মৃত্যু ধানমণ্ডি ৩২ নম্বরের ভাঙচুর ও নাশকতার দায় স্বীকার ছাত্রদলের সারাদেশে আওয়ামী লীগের পার্টি অফিস গুঁড়িয়ে দিয়েছিলাম, ছাত্রদল সভাপতি রাকিবের স্বীকারোক্তি যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য জুলাই সিডিআই বলায় শাওনের বিরুদ্ধে থানায় অভিযোগ, নাম আছে মাহিরও