আবারও বউ সাজলেন অপু বিশ্বাস, কিন্তু কেন? – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১ জানুয়ারি, ২০২৫

আবারও বউ সাজলেন অপু বিশ্বাস, কিন্তু কেন?

ডেস্ক নিউজ
আপডেটঃ ১ জানুয়ারি, ২০২৫ |
ঢাকাই সিনেমার চিত্রনায়িকা অপু বিশ্বাসের দেখা মিলল নববধূর সাজে! তবে না, নতুন করে বিয়ের পিঁড়িতে বসছেন না এই অভিনেত্রী। সম্প্রতি একটি ব্রাইডাল ফটোশুটে অংশ নিয়েছিলেন তিনি। যমুনা গ্রুপের সিস্টার কনসার্ন ভোগ লাইফস্টাইল লাউঞ্জ ব্রাইডাল মেকআপের আনুষ্ঠানিক যাত্রা শুরু করতে যাচ্ছে। সে উপলক্ষ্যে একটি বিজ্ঞাপন তৈরি করা হয়েছে। যেখানে মডেল ছিলেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস, সাজ্জাদ হোসাইন, মিমি ও লাবণ্য। বিয়ের সাজে রীতিমতো মুগ্ধতা ছড়িয়েছেন অপু বিশ্বাস। তার সাজ, পোশাক, অলংকার বিশেষভাবে নজর কেড়েছে ভক্তদের। অপুকে নববধূর সাজে ফুটিয়ে তুলতে স্টাইলিং অ্যান্ড কোরিওগ্রাফার, সিনেমাটোগ্রাফার, ফটোগ্রাফার এবং সেট ডিজাইনার হিসেবে কাজ করেছেন যথাক্রমে মাহফুজ কাদেরি, সাইদ শাহিউর হুসাইন, মোবারক

ফায়সাল এবং কিবরিয়া চঞ্চল। ব্রাইডাল মেকআপ সার্ভিস চালু হওয়া প্রসঙ্গে যমুনা গ্রুপের ডিরেক্টর সুমাইয়া রোজালিন ইসলাম বলেন, ভোগ লাইফস্টাইল লাউঞ্জ দেশের শ্রেষ্ঠ এবং অন্যতম ওয়েল ব্র্যান্ডেড স্পা এবং পার্লার সার্ভিস সেন্টার। সৌন্দর্য সচেতন মানুষদের নিয়েই আমাদের প্রতিষ্ঠান কাজ করে। তারই অংশ হিসেবে ভোগ লাইফস্টাইল লাউঞ্জ ব্রাইডাল মেকআপ সার্ভিসটি চালু করতে যাচ্ছে। তিনি আরও বলেন, আমি বিশ্বাস করি, ব্রাইডাল মেকআপ সার্ভিস নিতে সৌন্দর্য সচেতন নারীরা ভোগ লাইফস্টাইল লাউঞ্জকেই বেছে নিবে। উল্লেখ্য, ভোগ লাইফস্টাইল লাউঞ্জ প্রতিষ্ঠিত হয় ২০১৬ সালের ১৮ ফেব্রুয়ারি। এটি স্পা, পেডিকিউর, মেনিকিউর, ফেসিয়াল, হেয়ারকাট এবং হেয়ার কালারসহ বিভন্ন সেবা দিয়ে থাকে। ইতোমধ্যে দেশের গ্রাহকদের কাছে এই প্রতিষ্ঠানটি আস্থার জায়গা

অর্জন করেছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
প্রবাসীর স্ত্রীকে ১১ দিন আটকে রেখে ধর্ষণের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে আধিপত্য বিস্তার ও চাঁদাবাজির ঘটনায় জামায়াত-বিএনপির সংঘর্ষে রণক্ষেত্র গুলিস্তান ১৪ ঘণ্টার ব্যবধানে ২ লাশ: আনোয়ারায় গৃহবধূ ও জেলের রহস্যজনক মৃত্যু ধানমণ্ডি ৩২ নম্বরের ভাঙচুর ও নাশকতার দায় স্বীকার ছাত্রদলের সারাদেশে আওয়ামী লীগের পার্টি অফিস গুঁড়িয়ে দিয়েছিলাম, ছাত্রদল সভাপতি রাকিবের স্বীকারোক্তি যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য জুলাই সিডিআই বলায় শাওনের বিরুদ্ধে থানায় অভিযোগ, নাম আছে মাহিরও তারেক রহমান: বিচারের নামে কারো প্রতি যেন ‘অবিচার’ করা না হয় সোনাগাজীতে যুবদল নেতার নেতৃত্বে অর্ধকোটি টাকার মাছবোঝাই ট্রাক ছিনতাই ইউরোপজুড়ে তাপপ্রবাহের তাণ্ডব, তিন দেশে প্রাণ গেল ৩৭০০ মানুষের বিচারকের বাড়ি থেকে ১৯ লাখ টাকার সোনাসহ মামালাল চুরি: বিএনপির ২ নেতাসহ গ্রেপ্তার ৫ জুলাই চেতনা নিয়ে ব্যবসা, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির জানাজায় যোদ দিলে সহায়তা বন্ধের হুমকি মার্কিন যুক্তরাষ্ট্রের গুলিস্তানে বিএনপি-জামায়াত সংঘর্ষ, ছুরিকাঘাতে জামায়াত নেতা আহত ট্রাম্পের বক্তব্যজুড়ে ‘কমিউনিস্ট হুমকি’ সাগরে সুস্পষ্ট লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত ‘১০ ঘণ্টার অপেক্ষাও কিছু নয়’, খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে মানুষের ঢল