আবারও জুটি আল্লু-পূজা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২১ এপ্রিল, ২০২৫

আবারও জুটি আল্লু-পূজা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২১ এপ্রিল, ২০২৫ |
আল্লু অর্জুন ও পূজা হেগড়ের রসায়ন ‘আলা বৈকুণ্ঠপুরমুলু’ সিনেমায় দর্শকদের মন জয় করেছিল। রোমান্টিক কমেডি ঘরানার সিনেমাটি খুব ভালো ব্যবসা করেছিল। ছবির গানগুলো মাতিয়েছিল দর্শককে। সম্প্রতি পূজা হেগড়ে আবারও তাদের পুনর্মিলনের সম্ভাবনার কথা জানিয়েছেন। আল্লুর সঙ্গে কাজ করা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘কেন নয়, যদি ভালো গল্প, চরিত্র এবং উপযুক্ত সুযোগ থাকে, তবে অবশ্যই আবার একসাথে কাজ করতে পারি।’ বর্তমানে, পূজা হেগড়ে তার আসন্ন তামিল সিনেমা ‘রেট্রো’ নিয়ে ব্যস্ত রয়েছেন। এটি ১ মে মুক্তি পাবে। এছাড়া তিনি থালাপতি বিজয়ের সাথে ‘জানা নায়াগান’ সিনেমায় কাজ করছেন। যা বিজয়ের শেষ সিনেমা হতে পারে। অন্যদিকে আল্লু অর্জুন তার পরবর্তী সিনেমা ‘এএ২২এ৬’ নিয়ে ব্যস্ত সময় পার

করছেন। এটি অ্যাটলি পরিচালিত একটি সুপারহিরো থ্রিলার হতে যাচ্ছে। এছাড়াও তিনি ত্রিবিক্রম শ্রীনিবাসের সাথে একটি পৌরাণিক গল্পের ছবিতে কাজ করছেন। সেখানে তার চরিত্রটি দেবতা কার্তিকের অনুপ্রেরণায় তৈরি। আল্লু অর্জুন ও পূজা হেগড়ের পুনর্মিলন হলে তা দর্শকদের জন্য একটি আকর্ষণীয় অভিজ্ঞতা হতে পারে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
অস্ট্রেলিয়া সফরের প্রথম টেস্টের বাংলাদেশ দল ঘোষণা: ফিরলেন সৌম্য ও জাকের, বাদ জয় ৫০ কোটি টাকার বেশি ঋণের ৪২% খেলাপি, বাড়ছে বড় ঋণের ঝুঁকি বিএনপি সরকারের উন্নয়ন প্রকল্প: নির্মাণের এক মাসেই সড়কে ধস, জলাবদ্ধতায় স্থবির পাঁচ গ্রামের জনজীবন আগস্টে পে-স্কেলের প্রজ্ঞাপন না হলে সরকারি কর্মচারীদের বৃহত্তর আন্দোলনের ঘোষণা ‘লীগ নেতা’ ট্যাগে ১০ লাখ টাকা চাঁদা দাবি, না পেয়ে ব্যবসায়ীকে আয়নাঘরে নির্যাতনের পর পুলিশে দিল বিএনপি নেতা জঙ্গল সলিমপুরে পুলিশ ফাঁড়ির খাবার পানিতে বিষ: নাশকতার শঙ্কা, নমুনা পাঠানো হলো ল্যাবে গোপালগঞ্জে আওয়ামী লীগ থেকে বিএনপিতে ডিগবাজি দেওয়া নেতা চাঁদাবাজির দায়ে গ্রেপ্তার অস্ত্রের ভাণ্ডারে পরিণত হচ্ছে রোহিঙ্গা ক্যাম্প, বাড়ছে জঙ্গি আতঙ্ক আগাম ঘোষণা দিয়েই রামুতে ছাত্রলীগের মোটরসাইকেল শোডাউন রপ্তানি আয়ের ধারাবাহিক পতনের মধ্যেই ১৫ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্য সরকারের বিএনপি সরকারের উন্নয়ন প্রকল্প: বিপুল ব্যয়ে নির্মিত ড্রেন ভেঙে পড়ল ৭ দিনেই, দায় চাপল মিস্ত্রিদের ঘাড়ে রবীন্দ্র সরোবরে বর্ষামঙ্গল উদযাপন: গান-কবিতা-নৃত্যে মুখরিত হলো ধানমন্ডি ভারতীয় সন্দেহে বিজিবি গাড়ি বহরের উপর আক্রমণে নিহত সন্ত্রাসীরা স্থান পেলো জুলাই শহিদ গেজেটে টানা দুই অর্থবছর প্রবৃদ্ধি ৩% এর নীচে থাকলেও কোটিপতি বেড়েছে মোট ১৯,৩৫৬ জন সংসদ, রাজনৈতিক কর্মকাণ্ড কোথাও ঠাঁই না পেয়ে ১১ দলীয় জোট ছাড়ছেন ইসলামিক দলগুলো সারাদেশে ফ্যামিলি কার্ডের নিয়োগে চরম অনিয়ম: রাজনৈতিক প্রভাব ও বহিরাগতদের দাপটে প্রশ্নবিদ্ধ পরীক্ষা পদার্থবিজ্ঞানের পর রসায়ন পরীক্ষাতেও বিপর্যয়: ৮ সৃজনশীলের ৪টিতেই ভুল! শিক্ষার্থীদের সাথে এ কেমন তামাশা? চট্টগ্রাম রেলওয়েতে ছাত্রদল নেতার মাস্তানি, বখরা না পেয়ে দপ্তরে হামলা, প্রকৌশলী লাঞ্ছিত বিএনপি সরকারের উন্নয়ন প্রকল্প: রংপুরে নির্মাণের ১৫ দিনেই সড়কে ফাটল, উঠে গেছে কার্পেটিং প্রশাসনকে দলীয়করণে অতীতের সকল রেকর্ড ভাঙ্গলো বিএনপি