আফগানিস্তান-পাকিস্তান সীমান্তে আবারও ৬.২ মাত্রার ভূমিকম্প – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৫ সেপ্টেম্বর, ২০২৫

আফগানিস্তান-পাকিস্তান সীমান্তে আবারও ৬.২ মাত্রার ভূমিকম্প

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ সেপ্টেম্বর, ২০২৫ |
আফগানিস্তানের দক্ষিণ-পূর্বাঞ্চলে বৃহস্পতিবার শক্তিশালী ৬.২ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। এতে ওই এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। গত রোববার থেকে একই অঞ্চলে এটিই তৃতীয় ভূমিকম্প। রোববারের প্রথম ভূমিকম্পে দেশটিতে দুই হাজার ২০০ জনেরও বেশি মানুষ প্রাণ হারান। জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তি হয়েছিল ভূ-পৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে। কেন্দ্র ছিল পাকিস্তান সীমান্তের কাছে নানগারহার প্রদেশের শিবা জেলায়। নানগারহারের স্বাস্থ্য বিভাগের মুখপাত্র নকিবুল্লাহ রহিমি জানান, বারকাশকট এলাকায় ক্ষয়ক্ষতির প্রাথমিক তথ্য পাওয়া গেছে। তবে বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ চলছে। এর আগে কুনার ও নানগারহার প্রদেশে আঘাত হানা ভূমিকম্পে অসংখ্য গ্রাম বিধ্বস্ত হয়। কয়েক লাখ মানুষ গৃহহীন হয়ে পড়ে এবং

আহত হন অন্তত তিন হাজার ৬০০ জন। উদ্ধারকর্মীরা বৃহস্পতিবারও ধ্বংসস্তূপ থেকে মরদেহ উদ্ধার করেছেন। এতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ২০৫ জনে, আর আহত হয়েছেন ৩ হাজার ৬৪০ জন। জাতিসংঘ ও আন্তর্জাতিক ত্রাণ সংস্থাগুলো সতর্ক করে জানিয়েছে, খাদ্য, ওষুধ ও আশ্রয়ের মতো জরুরি সহায়তা দ্রুত ফুরিয়ে আসছে। এতে গৃহহীন মানুষদের জন্য ভয়াবহ সংকট তৈরি হয়েছে। কুনার প্রদেশের বাসিন্দা আলেম জান বলেন, ‘আমাদের যা কিছু ছিল সব ধ্বংস হয়ে গেছে। এখন শুধু শরীরে যা কাপড় আছে তাই সম্বল। আমার পরিবার গাছতলায় বসবাস করছে, পাশে স্তূপ করে রাখা আছে অবশিষ্ট কিছু জিনিস।’ উল্লেখ্য, গত রোববারের ৬ মাত্রার ভূমিকম্প সাম্প্রতিক বছরের অন্যতম প্রাণঘাতী প্রাকৃতিক দুর্যোগে

পরিণত হয়। এরপর মঙ্গলবার ৫.৫ মাত্রার আরেকটি ভূমিকম্পে পাহাড় থেকে পাথর গড়িয়ে পড়ে, বন্ধ হয়ে যায় দুর্গম এলাকার সড়কপথ এবং ব্যাহত হয় উদ্ধারকাজ। সেই ধারাবাহিকতায় বৃহস্পতিবার আবারও ভয়াবহ কম্পনে কেঁপে উঠল আফগানিস্তান।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
৪৯ বছর বয়সেও দারুণ ফিট শাকিরা, রহস্যটা জানালেন তাঁর দীর্ঘদিনের প্রশিক্ষক শিক্ষায় বরাদ্দ ২ শতাংশে উন্নীত, স্বাগত জানালেন শিক্ষাবিদরা ক্রেডিট কার্ড ইস্যুর ক্ষমতা ব্যাংকের হাতে দেওয়ার প্রস্তাব অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের প্রথম ওয়ানডে সিরিজ জয় খার্গ দ্বীপ কেড়ে নেওয়ার হুমকি ট্রাম্পের বিদ্যুৎ-জ্বালানি খাতে বরাদ্দ বাড়িয়ে ১৭ হাজার ৩৪৫ কোটি টাকা করার প্রস্তাব ২০২৮ থেকে শিক্ষাক্রমে যুক্ত হতে যাওয়া চার নতুন বিষয়ে যা থাকবে প্রেমের নাটক ‘সমান সমান’ করদাতাদের জন্য সুখবর বস্তিতে জন্ম নেওয়া সেই ছেলেটি এখন দুবাইয়ে ২০ হাজার কোটির মালিক ভিসিআর দিবসে পুরোনো ভিডিও টেপে মুক্তি পেয়েছে নতুন সিনেমা টবের মাটি অতিরিক্ত শক্ত হয়ে গেছে? কীভাবে নরম করবেন ওমান উপসাগরে তেলবাহী জাহাজে মার্কিন হামলা, ৩ ভারতীয় নাবিক নিখোঁজ দেশি তারকাদের প্রিয় দল, প্রিয় খেলোয়াড় ছাপানো টাকার সংকট, বঙ্গবন্ধুর ছবিযুক্ত নোটও ছাড়তে হচ্ছে তিন দেশেই হবে উদ্বোধনী অনুষ্ঠান, থাকছে যেসব চমক ট্রাম্পের দেশে ‘ফুটবল ফার্স্ট’ এসএসসি পরীক্ষার্থী বান্ধবীর সব পরীক্ষায় প্রটোকল, কেন্দ্রে খবরদারি: এনসিপি নেতাকে ধোলাই দিয়ে কক্ষে অবরুদ্ধ নোয়াখালীতে মাদকের বিরোধে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা, যুবদল ক্যাডার আটক বেলফাস্টে অভিবাসীবিরোধী দাঙ্গায় ঘরবন্দি প্রায় ৫ হাজার বাংলাদেশি, ঘরবাড়ি ভাঙচুর