আপনার চোখের পানির কত গুণ জানেন! – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১ ফেব্রুয়ারি, ২০২৫

আপনার চোখের পানির কত গুণ জানেন!

ডেস্ক নিউজ
আপডেটঃ ১ ফেব্রুয়ারি, ২০২৫ |
সুখের কান্না বলে একটা বিষয় আছে বটে, তবে বেশিরভাগ সময়ই কান্নার উৎস দুঃখ-কষ্ট। মনের ভেতরের কষ্টগুলোই অশ্রু হয়ে ঝরে। কেউ কাঁদলেই তাকে আশপাশের লোকেরা কান্না বন্ধ করতে বলেন, তার কান্না থামানোর জন্য নানা কসরত করেন। তবে বিজ্ঞানীরা বলছেন, কারো কান্না থামাতে অত উতলা হওয়ার দরকার নেই। কারণ চোখের পানির গুণের সংখ্যা নেহায়েত কম নয়। এই যেমন অশ্রুর মাধ্যমে চোখের অনেক রোগবালাই ধুয়েমুছে যায়। এতে আছে চোখে ধুলাবালি জমা, চোখ শুষ্ক থাকার মতো সমস্যাগুলোর প্রতিকার। চোখের পানিতে থাকা আইসোজাইম নামের একটি এনজাইম চোখের জন্য ক্ষতিকর ব্যাকটেরিয়াগুলোকে ধ্বংস করে সংক্রমণের ঝুঁকি কমায়। এছাড়া দৃষ্টিশক্তি ঠিক রাখতে কর্নিয়ার জন্য যে অক্সিজেন প্রয়োজন, সেটাও সরবরাহ করে চোখের

পানি। মানুষ খুব বেশি আবেগি হয়ে কাঁদে, তখন চোখের পানির সঙ্গে কর্টিসল নামের একটি স্ট্রেস হরমোন নিঃসৃত হয়–এর মাধ্যমে মানুষ মানসিক প্রশান্তি লাভ করে। গবেষণায় দেখা গেছে, কান্নার ফলে মস্তিষ্কে অক্সিটোসিন এবং এনডোরফিন নামের দুটি কেমিক্যালের উৎপাদন বেড়ে যায়, যা বেদনা ভুলে মানুষের শরীর-মনকে প্রফুল্ল করতে সাহায্য করে। তবে চোখের পানির গুণবিচারের ক্ষেত্রে কান্নার উৎস গুরুত্বপূর্ণ। শুধু আবেগ-নিঃসৃত চোখের পানিতে-ই উপরোক্ত গুণাবলী বিদ্যমান। চোখের কোনো অসুস্থতার ফলে ঝরা পানি মূল্যহীন। এ প্রসঙ্গে গ্লোবাল ভিশন রিসার্চ ইনস্টিটিউটের চক্ষু বিশেষজ্ঞ ডা. এলেনা তোরেস বলেন, ‘চোখের স্বাস্থ্যের ক্ষেত্রে চোখের পানি অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান। তবে এটি বৃহত্তর শারীরবৃত্তীয় ধাঁধার একটি অংশ মাত্র।’ তথ্যসূত্র: সামা টিভি

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ডিসেম্বরে দেশে ফিরে নেতাকর্মীসহ ‘আত্মসমর্পণের পরিকল্পনা’ হাসিনার হাওরে গোসলে নেমে পর্যটক নিখোঁজ বন্যার ঝুঁকিতে আরও ৫ জেলা স্থগিত নয় সিলেট শিক্ষাবোর্ডের শনিবারের এইচএসসি পরীক্ষা ইরান আমাকে হত্যা করলে, নজিরবিহীন ‘বোমা হামলা’ হবে: ট্রাম্প খামেনি হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার আইআরজিসি প্রধানের ভিডিও কাঁপিয়েছিল দেশ, বছর পার হলেও শুরু হয়নি বিচার যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় হুমকিতে ২০২৭ সালের তেলের বাজার দুই দফা কমার পর আবারও বাড়ল স্বর্ণের দাম কক্সবাজারে ২০০ গ্রাম প্লাবিত, পানিবন্দি ৬ লাখ মানুষ টানা বৃষ্টিতে তলিয়ে গেছে হাতিয়ার ৮০ গ্রাম, পানিবন্দী ৫০ হাজার মানুষ “মৃত্যু হলে দেশের মাটিতেই হোক”: জেল-জুলুমের ঝুঁকি জেনেই শীর্ষ নেতাদের নিয়ে দেশে ফিরছেন শেখ হাসিনা বাংলাদেশে আইনের শাসন, মানবাধিকার ও রাজনৈতিক বন্দি প্রসঙ্গে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান স্কটিশ পার্লামেন্টের মোদিবিরোধী তাণ্ডবের পর হেফাজতের উগ্রবাদীদের ধরিয়ে নেওয়া সেই দর্জিকে প্রকাশ্যে গুলি করে, কুপিয়ে হত্যা চরম দুর্ভোগে রাঙামাটি: বাঘাইছড়িতে পানিবন্দী ২০ হাজার মানুষ, ৬ দিনে ১০৪ পাহাড়ধস রাজনৈতিক অনিশ্চয়তা-অব্যবস্থাপনায় বিদেশি বিনিয়োগ কমেছে ৭০ শতাংশ, উদ্বেগে অর্থনীতিবিদরা বন্ধ হয়নি হামে শিশু মৃত্যু, সংখ্যা ছাড়াল ৭৫০ পরকীয়া প্রেমিকাসহ স্ত্রীর হাতে আপত্তিকর অবস্থায় ধরা পড়ে দলীয় পদ গেল জামায়াত নেতার এডিবির প্রতিবেদনে উদ্বেগ: মার্কিন ট্যারিফের ফাঁদে পড়ে চরম বিপর্যয়ে বাংলাদেশের রপ্তানি খাত ঘনিষ্ঠ মিত্র আর্জেন্টিনার হাতেই বিশ্বকাপ দেখতে চান নেতানিয়াহু